ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন


সোনারগাঁয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ (এক শিক্ষার্থী এক গাছ) কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়েছে এবং মেঘনা নদীর পারে নতুন একটি ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে সোনারগাঁ স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য হাজার ইসলাম মান্নান।

অনুষ্ঠানে বক্তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরের ২৫ কোটি বৃক্ষ রোপনের কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চারা বিতরণ করা হয়। এই উদ্যোগটি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন: ৮৪ শতাংশ জমি দান করেও প্রতিষ্ঠাতার স্বীকৃতি মেলেনি, নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে তদন্তের দাবি

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান জনসাধারণের দীর্ঘদিনের দাবি ও যাতায়াতের সুবিধার্থে মেঘনা ঘাটে একটি নতুন ঘাটলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


নেছারাবাদে কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা

 

 
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে দুই ব্যক্তিকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
 
সোমবার (০৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা মৎস্য অফিস এবং নেছারাবাদ নৌ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মো. হৃদয় ও মো. বাবুল নামের দুই ব্যক্তিকে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
 
এ সময় তাদের কাছে থাকা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
 
মোবাইল কোর্ট পরিচালনা করেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ জানান, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং করে লোক জড়ো, তিন গ্রামের সংঘর্ষে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং করে লোক জড়ো, তিন গ্রামের সংঘর্ষে উত্তেজনা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হলে আরও একটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রাম এবং বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে গ্রামের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালকদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধে রূপ নেয়। এ নিয়ে গ্রাম্য সালিশ হলেও বিরোধের সমাধান হয়নি।
এরই জেরে সোমবার বিকেলে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হলে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজনও সংঘর্ষে অংশ নেন। এতে তিন গ্রামের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে স্বামী অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


স্ত্রীকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে স্বামী অভিযুক্ত

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে উঠেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আলামিন পলাতক রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের তানপুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মিলি বেগম (৩০) ওই গ্রামের মিজান শেখের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলি বেগম ও তার স্বামী আলামিন (৩০) একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামেন।

গোসল শেষে আলামিন একাই শ্বশুরবাড়িতে ফিরে এসে নিজের টাকা ও মোবাইল ফোন নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। যাওয়ার সময়, আলামিনের শাশুড়ি মিলি বেগমের খোঁজ জানতে চাইলে তিনি শাশুড়িকে বলেন, মিলি পরে বাড়িতে ফিরবেন।

কিন্তু দীর্ঘসময় অতিবাহিত হলেও মিলি বাড়িতে না ফেরায় তার মা পুকুরপাড়ে গিয়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। তখন বিষয়টি কাশিয়ানী থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অভিযানে পাঠানো হয়।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চালুর এক বছরেই বন্ধ সিলেটের ৩০ কোটি টাকার ‘ফ্রি ওয়াইফাই’ প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


চালুর এক বছরেই বন্ধ সিলেটের ৩০ কোটি টাকার ‘ফ্রি ওয়াইফাই’ প্রকল্প

২০১৭ সালে দেশের প্রথম স্মার্ট নগর গড়ে তোলার লক্ষ্যে প্রায় ৩০ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্প শুরু হয়েছিল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এটি বাস্তবায়ন করে। প্রকল্পটির অন্যতম আকর্ষণ ছিল নগরজুড়ে বিনামূল্যে ওয়াইফাই সেবা প্রদান। তবে উদ্বোধনের পর কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকার এই প্রকল্প এখন অচল অবকাঠামোয় পরিণত হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের মার্চে সিলেট নগরীতে ৬২টি স্থানে ১২৬টি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু করা হয়। তখন ঘোষণা দেওয়া হয়েছিল, প্রতিটি পয়েন্টে একসঙ্গে ৫০০ জন ব্যবহারকারী সর্বোচ্চ ১০ এমবিপিএস গতিতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু উদ্বোধনের কিছুদিন পর থেকেই ধীরগতির সংযোগ, বারবার বিচ্ছিন্ন হওয়া এবং পরবর্তীতে পুরো সেবা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠতে শুরু করে।

বর্তমানে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় যেমন বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার, টিলাগড় ইত্যাদিতে স্থাপিত ওয়াইফাই ডিভাইসগুলো সম্পূর্ণ অচল অবস্থায় পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করে স্থাপিত এই প্রকল্প বর্তমানে কেবল নামেই আছে, বাস্তবে এর কোনো সেবা নেই। এটি জনগণের অর্থের স্পষ্ট অপচয় এবং দায়ীদের দ্রুত জবাবদিহির আওতায় আনা উচিত বলে দাবি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পটি ২০২১ সালে সিলেট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। পরে ২০২২-২৩ অর্থবছরে বিসিসি ওয়াইফাই জোনের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সিটি কর্পোরেশনকে চিঠি পাঠায়। কিন্তু সিটি কর্পোরেশনের কাছে পর্যাপ্ত বাজেট ও জনবল না থাকায় প্রকল্পটি সচল রাখতে পারেনি। মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করতে না পেরে সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকার কারণে মাঠপর্যায়ের অধিকাংশ মূল্যবান যন্ত্রপাতিও নষ্ট হয়ে গেছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সময় সংবাদকে বলেন, 'প্রকল্পটির নকশাগত ত্রুটি ছিল। ফলে এক বছর সেবা চালুর পর এটি আর টেকসই হয়নি। প্রকল্প পরিকল্পনার সময় দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি।'

অন্যদিকে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে বলেন, 'বর্তমান সরকার প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা দিলে প্রকল্পটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।'

স্মার্ট সিটির যে স্বপ্ন দেখিয়ে প্রায় ৩০ কোটি টাকা ব্যয় করা হয়েছিল, তার বড় অংশ এখন মুখ থুবড়ে পড়েছে। কোটি টাকার এই প্রকল্পে সেবা নেই, কার্যকর জবাবদিহি নেই। সচেতন মহলে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই অপরিকল্পিত বাস্তবায়নের ব্যর্থতা, নাকি জনগণের অর্থ অপচয়ের আরেকটি বড় নজির? বর্তমানে পুরো বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং উত্তর খুঁজছেন সিলেটবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%