প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হলে আরও একটি গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রাম এবং বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে গ্রামের অভ্যন্তরীণ সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালকদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধে রূপ নেয়। এ নিয়ে গ্রাম্য সালিশ হলেও বিরোধের সমাধান হয়নি।
এরই জেরে সোমবার বিকেলে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, একপর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হলে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজনও সংঘর্ষে অংশ নেন। এতে তিন গ্রামের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন