০৩:২৮ পি.এম
দ্বিতীয়বারের মতো ঢাকায় মঞ্চ মাতালেন পাকিস্তানের বিশিষ্ট কণ্ঠশিল্পী আতিফ আসলাম। দীর্ঘ প্রতীক্ষার শেষে ঢাকার মঞ্চে তিনি নিজস্ব প্রিয় গানগুলো গেয়ে শোনান দক্ষিণ এশিয়ার মানুষের কাছে খুব জনপ্রিয় এই গায়ক।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মাদানী অ্যাভিনিউতে এক জমকালো আয়োজনে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট অনুষ্ঠিত হয়। ওই কনসার্টে প্রিয় গায়ককে একনজর দেখতে এবং তার সঙ্গে গলা মিলাতে ভক্তদের জনসমুদ্র যেন ভেঙে পড়েছিল।
রোদ-বৃষ্টির খেলার মধ্যে বৈরী পরিবেশের অনেক ভক্তের উপস্থিতিতে কনসার্টটি মুখরিত হয়ে ওঠে। হাজারো কণ্ঠের সঙ্গে গায়কের গাওয়া প্রিয় গানগুলো যেন একটি অবিস্মরণীয় সুরের উৎসবে পরিণত হয়। ভক্তদের এমন ভালোবাসায় আবেগপ্রবণ হন আতিফ।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন
মঞ্চে ওঠার পর টানা প্রায় দুই ঘণ্টা ধরে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। এর মধ্যে ছিলেন ‘ও লামহে ও বাতে’, ‘দিল দিয়া গাল্লা’, ‘তেরা হোনে লাগা হুঁ’, ‘তু জানে না’, ‘আদত’, ‘তেরে লিয়ে’ এবং ‘মাস্ত কালান্দার’ সহ অনেক হিট গান। দর্শকরা একসঙ্গে গলা মেলিয়ে নতুন এক আবহ তৈরি করেন।
শুধু গান নয়, সম্পূর্ণ কনসার্টটি ছিল আতিফের প্রাণবন্ত উপস্থিতিতে ভরপুর। কখনও তিনি দর্শকদের কাছে অটোগ্রাফ দিতে যান, কখনও হাসি বিনিময় করেন এবং মাঝে মধ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এইসব পরিস্থিতিতে শিল্পী ও ভক্তদের দূরত্ব যেন মিলিয়ে যায় এক মুহূর্তেই। পুরো ভেন্যু যেন একটি অনন্য সংগীত উৎসবে পরিণত হয়।
বাংলাদেশী ভক্তদের প্রসঙ্গে আতিফ আসলাম বলেন, "আমার গানের শ্রোতার বড় একটি অংশ বাংলাদেশে। তাই এ দেশের মানুষের প্রতি আমি সবসময়ই বিশেষভাবে কৃতজ্ঞ। বাংলাদেশ ও এদেশের মানুষকে আমি ভালোবাসি। তাই এ ভাষায় গান গাওয়ার ইচ্ছা আমার রয়েছে। তবে ভাষার উচ্চারণ পুরোপুরি আয়ত্ত না করে আমি বাংলা গান গাইতে চাই না। কারণ বাংলা ভাষার অসম্মান আমি কোনভাবেই করতে চাই না।"
আতিফ আসলাম জানান, তিনি দেব ও রুক্সিণী মৈত্র অভিনীত কলকাতার ‘ককপিট’ সিনেমার ‘মিঠে আলো’ গান গেয়েছেন। তাই তিনি বাংলা ভাষাটিকে আরও ভালোভাবে আয়ত্ত করে ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করতে আগ্রহী।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে জামায়াতের জান্নাতের টিকিট কোথাও কাজে দিবে না: রাশেদ খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন