ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঠাকুরগাঁওয়ে জামায়াতের জান্নাতের টিকিট কোথাও কাজে দিবে না: রাশেদ খান


ঠাকুরগাঁওয়ে জামায়াতের জান্নাতের টিকিট কোথাও কাজে দিবে না: রাশেদ খান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফল এবং জামায়াতে ইসলামীর বর্তমান রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া প্রকাশ করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীনকে অভিনন্দন জানিয়ে রাশেদ খান লেখেন, "ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রমাণিত হলো জামায়াতের জান্নাতের টিকিট আর কোথাও কাজে দিবে না। অভিনন্দন এমপি মির্জা ফয়সল আমীন....! জনগণ বুঝে গেছে যে, জামায়াতের মধ্যে ধর্মীয় লেবাসে অসংখ্য গাজী নজরুল ইসলাম রয়েছে। প্রতিনিয়ত যে দলের অসংখ্য নেতার পরকীয়ার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়, যে দল রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ মনে করে, যে দল মনে করে আগে ছিলো হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা, যে দলের আইনজীবী শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হয়, যে দল সকাল বেলা ভারতের বিরুদ্ধে বলে রাতের বেলা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক করে, যে দল তার নিজ দলের নেতাকর্মীদের জান্নাতের পথ দেখাতে হিমশিম খাচ্ছে, তারা কিভাবে জনগণকে হেদায়েতের পথ দেখাবে?"

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেকের মন্তব্য এবং ধর্মীয় বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান তার পোস্টে আরও লেখেন, "ইসলাম নিয়ে জামায়াতের এসব ভণ্ডামি দেখে, বলা যায় একপ্রকার অতিষ্ঠ হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি জনাব আব্দুল মালেক জামায়াত সম্পর্কে মন্তব্য করেছেন যে, যারা জামায়াতে ইসলামীতে যোগদান করবে তারা পথভ্রষ্ট। সুতরাং পথভ্রষ্ট জামায়াতের দেখানো জান্নাতের পথে হেঁটে মানুষ আর দাজ্জালের জান্নাতে যেতে আগ্রহী হবে না। মুফতি জনাব আব্দুল মালেকের বিরুদ্ধে ওয়াজের মাঠে আমির হামজা আর তারেক মনোয়ারের মত চাপাবাজদের নামিয়ে হয়তো নিজ দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করা যাবে, কিন্তু জনগণের কাছে জামায়াতকে আর ইসলামিক দল হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না।"

আরও পড়ুন: সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিলো সরকার

পোস্টের শেষাংশে জামায়াতের আদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, "যারা বিদেশিদের সাথে বৈঠক করে বলবে যে, কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবো? সেই দলকে তো আর ইসলামিক দল বলা যায় না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্যান্সের চিঠির সত্যতা স্বীকার, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরানের প্রতিক্রিয়া কী?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২১ এম


ভ্যান্সের চিঠির সত্যতা স্বীকার, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরানের প্রতিক্রিয়া কী?

ইরানের রাষ্ট্রীয় ও অর্ধ-সরকারি গণমাধ্যমগুলো মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠির সত্যতা স্বীকার করেছে। তবে তেহরান জানিয়েছে, মার্কিন শীর্ষ নেতৃত্বের এই চিঠির প্রতিক্রিয়া বা উত্তর তারা এখনো দেয়নি।

অর্ধ-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’ জানাচ্ছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইয়ের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে এর কোনো উত্তর দেয়নি।

তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা বা যেকোনো সম্পর্কের ক্ষেত্রে তেহরানের নির্ধারিত ৭টি শর্ত পূরণ করা আবশ্যক। ইরান যে সুদৃঢ় ও স্পষ্ট কাঠামো নির্ধারণ করেছে, সেটিকে ক্ষুণ্ন করে এমন কোনো অবস্থান বা প্রস্তাব তেহরানের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না।”

এর আগে মার্কিন গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল যে, নতুন করে শান্তি আলোচনা শুরুর এবং উত্তেজনা কমানোর শেষ চেষ্টা হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা প্রধান মহসেন রেজাইকে এই চিঠি লেখেন।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যান্সের সাথে ইরানি কর্মকর্তাদের যোগাযোগের বিষয়টি স্বীকার করলেও শান্তি আলোচনার দাবির বিষয়টি একপ্রকার এড়িয়ে গেছেন। ট্রাম্প দাবি করেন, ভ্যান্স ও ইরানি কর্মকর্তাদের মধ্যে যে বার্তা আদান-প্রদান হয়েছে তা মূলত চিকিৎসা সামগ্রী সরবরাহসংক্রান্ত বিষয়ের সাথে সম্পর্কিত। যদিও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রদান করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২১ এম


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন

পাবনা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করার অনুমোদন প্রদান করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাশা, আগামী মাসে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

কর্মকর্তারা জানিয়েছেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক কার্যক্রম শুরুর জন্য প্রয়োজনীয় অনুমোদন বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান দিয়েছেন।

প্রথম ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানিয়েছেন, প্রথম ইউনিটের হট কমিশনিংয়ের প্রথম উপধাপ ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় শেষ হয়েছে। এই পর্যায়ে মূলত পারমাণবিক জ্বালানি লোডিং এবং চুল্লির সাবক্রিটিক্যাল অবস্থা যাচাইয়ের কাজ সম্পন্ন করা হয়।

তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুযায়ী এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইউনিটটিতে ‘বি-২’ পর্যায়ের ভৌত পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এই অনুমোদন দেওয়া হয়েছে।

জাহেদুল হাসান আরও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হলে আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে।’

কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদন পেলেও প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আগে আরও কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে।

তারা বলেন, এখন প্রকল্পটিকে ‘সি’ পর্যায়ে প্রবেশ করতে হবে। এই পর্যায়ে চুল্লির ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে চালু অবস্থায় প্রধান যন্ত্রপাতি ও বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।

প্রকল্পের নথি অনুযায়ী, জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের আগে চুল্লির ক্ষমতা পর্যায়ক্রমে বৃদ্ধির পরীক্ষা এবং যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হবে। বিদ্যুৎ সরবরাহ শুরুর আগে কমিশনিংয়ের আরও কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত করা। এর মাধ্যমে কেন্দ্রটির ধারাবাহিকভাবে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা যাচাই করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইফের অলরাউন্ড নৈপুণ্যে জনকপুর বোল্টসের প্রথম জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৫ এম


সাইফের অলরাউন্ড নৈপুণ্যে জনকপুর বোল্টসের প্রথম জয়

জনকপুর বোল্টস নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) নিজেদের প্রথম জয়ের স্বাদ গ্রহণ করেছে। কাঠমান্ডু গোরখাসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তারা, যেখানে বাংলাদেশের অলরাউন্ডার সাইফ হাসানের অসাধারণ নৈপুণ্য ছিল প্রধান ভূমিকা।

ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে কাঠমান্ডু গোরখাস জনকপুরের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের মুখে নির্ধারিত ২০ ওভারে ১১৫ রানে অলআউট হয়ে যায়। ভীম শারকি দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া রশিদ খান ১৭, স্মিট প্যাটেল ১৩ এবং সুমিত মহারাজন ১০ রান সংগ্রহ করেন। কাঠমান্ডুর অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।

জনকপুরের বোলারদের মধ্যে রাহুল যাদব ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। তবে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে সাইফ হাসানের স্পেল ছিল সবচেয়ে কার্যকর। তিনি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ইনিংসের শুরুতে একটি ছক্কা হজম করলেও পরবর্তী ৩ ওভারে মাত্র ৩ রান দিয়ে কাঠমান্ডুর রান সংগ্রহে লাগাম টানেন তিনি।

জনকপুরের জন্য ১১৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা বিপদে পড়ে। পাওয়ার প্লের মধ্যেই দুই ওপেনার রাজ দাস (৫) ও মায়ান যাদব (৯) বিদায় নেন।

তবে প্রাথমিক চাপ সামলে দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান সাইফ হাসান এবং অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার অবিচ্ছিন্ন ৭৯ রানের দায়িত্বশীল জুটি গড়েন। সাইফ ৩৯ বল খেলে ৪০ রানে অপরাজিত থাকেন, অপর প্রান্তে মঈন আলি দুর্দান্ত ব্যাটিং করে ৫৮ রানে অপরাজিত থেকে ফিফটি পূর্ণ করেন।

জনকপুর বোল্টস ১৬ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করে। সাইফ হাসান ম্যাচজয়ী অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে দলের প্রথম জয়ে মূল নায়কের ভূমিকা পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের উইক ও গ্রামীণ গ্রুপের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-উইক’ প্রতিষ্ঠার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:২৬ এম


জাপানের উইক ও গ্রামীণ গ্রুপের যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-উইক’ প্রতিষ্ঠার ঘোষণা

জাপানভিত্তিক প্রযুক্তি ও প্ল্যাটফর্ম প্রকৌশল প্রতিষ্ঠান উইক করপোরেশন (উইক) এবং গ্রামীণ গ্রুপ বাংলাদেশে করপোরেট বিজ্ঞাপন, প্রয়োজনীয় সেবা ও অর্থনৈতিক সেবার মধ্যে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে যৌথ উদ্যোগে ‘গ্রামীণ-উইক’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলার ঘোষণা দিয়েছে। বুধবার টোকিওতে অনুষ্ঠিত জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই ঘোষণা প্রদান করা হয়।

জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন যৌথভাবে এই ফোরামের আয়োজন করেছে। বাংলাদেশ দূতাবাস জাপানে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছে।

২০২৬ সালের জুনে উইক ও গ্রামীণ গ্রুপের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় যৌথ উদ্যোগটির পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ইয়োশিমোতো কোজিওর সাবেক চেয়ারম্যান হিরোশি ওসাকি প্রতিষ্ঠানটির উপদেষ্টা পর্ষদে যুক্ত হয়েছেন।

পর্ষদ গঠনের মাধ্যমে যৌথ উদ্যোগটি এখন পূর্ণাঙ্গ সেবা উন্নয়ন এবং স্থানীয় কার্যক্রম প্রতিষ্ঠায় কাজ করছে। ২০২৭ সালের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‘গ্রামীণ-উইক’ একটি সামাজিক ব্যবসা হিসেবে পরিচালিত হবে। ডিজিটাল প্রযুক্তি ও ‘পজিটিভ ইমপ্যাক্ট অ্যাডভার্টাইজমেন্ট’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি করপোরেট বিজ্ঞাপন কার্যক্রমের সঙ্গে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সামাজিক সমস্যা সমাধানের উদ্যোগকে যুক্ত করবে।

বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সামাজিক সেবা খাতে বড় বড় প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও সংগঠনের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। বিস্তৃত অংশীদারত্বের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে যৌথ উদ্যোগটির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%