ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক, শীর্ষে মেডিপ্লাস!


বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক, শীর্ষে মেডিপ্লাস!

দেশে বিক্রি হওয়া প্রতি চারটি টুথপেস্টের মধ্যে প্রায় তিনটিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা এসডো কর্তৃক পরিচালিত বৈজ্ঞানিক গবেষণায় ৩৪টি টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। মেডিপ্লাস ফ্লুরিড জেলে সবচেয়ে বেশি প্লাস্টিকের কণা রয়েছে।

শিশুদের জন্য তৈরি টুথপেস্টগুলোর মধ্যে কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা-তে ১৪০টি, মেরিল বেবি স্ট্রবেরিতে ৬০টি, মেরিল বেবি ওরেঞ্জে ৪০টি, পেপসোডেন্ট কিড ওরেঞ্জে ২০টি প্লাস্টিক কণা পাওয়া গেছে।

পরীক্ষা করা টুথপেস্টগুলো বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত। মাইক্রোপ্লাস্টিক চারটি দেশের উৎপাদিত টুথপেস্টেই পাওয়া গেছে। বাংলাদেশের ২৫টি নমুনার মধ্যে ২২টিতে, ভারতের ৫টির মধ্যে ১টিতে, থাইল্যান্ডের ২টির মধ্যে ১টিতে এবং ভিয়েতনামের ২টির দুটিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করা হয়েছে। একটি টুথপেস্টে প্রতি ১০০ গ্রামে সর্বোচ্চ ৩২০টি মাইক্রোপ্লাস্টিক কণা লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন: বাংলাদেশে ডিজিটাল ‘মব সন্ত্রাস’: কারা এর পেছনে?

দেশে তৈরি এবং আমদানি করা উভয় ধরনের টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। উদ্বেগের বিষয় হলো, শিশুদের জন্য বিক্রি হওয়া ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এসব টুথপেস্টে প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ১৪০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। বাকি ২টি নমুনায় কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।

এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) গবেষণা দীর্ঘ ১ বছর ধরে চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে। রবিবার (২৬ জুলাই) এসডো কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সারাদেশের ২৭৬০ জন ভোক্তার ওপর জরিপ পরিচালনা করা হয়েছে। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ এবং ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টিরিওমাইক্রোস্কোপি এবং ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কেপি ব্যবহার করে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা হয়েছে।

গবেষণার ফলাফলে জানানো হয়েছে, প্রতি ১০০ গ্রাম টুথপেস্ট পরীক্ষা করে সবচেয়ে বেশি ৩২০টি মাইক্রোপ্লাস্টিক (প্লাস্টিক কণা) পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেলে। এছাড়াও, ক্লোজ আপ রেড হট-এ ১৬০টি, ক্লোজ আপ মেন্থল ফ্রেশ-এ ১৬০টি, কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি, সিগনাল গ্রিন টি-তে ১২০টি, পেপসোডেন্ট এডভান্স সল্ট-এ ১০০টি, হিমালায়া কমপ্লিট কেয়ার-এ ১০০টি এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টে ৮০টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

তবে গবেষণায় বাংলাদেশে উৎপাদিত টুথপেস্টের মধ্যে জেনফ্রেশ, প্যারাসুট যাস্ট ফর বেবি (ম্যাঙ্গো), ক্লোজ আপ রেড হট জিঙ্ক ফ্রেশ টেকনোলজিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। শিশুদের জন্য আমদানিকৃত কুডুমু অরেঞ্জেও শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলে তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না : ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


দেশের ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো না : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে ২০ শতাংশের বেশি এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়। সরকার দীর্ঘ ১৮ বছরের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে কাজ করছে।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে আশকোনা হাজী ক্যাম্পের পেছনের এলাকায় জলাবদ্ধতা নিরসনে সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি সব রাস্তার কাজ একসঙ্গে না ধরার আহবান জানান এবং ঠিকাদারদের রাস্তার উন্নয়নকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য নির্দেশ দেন।

উন্নয়নকাজ চলাকালে দুর্ভোগ কমাতে তিনি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান উত্তরের প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন করতে না পারলে সংসদ সদস্য (এমপি) পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

যার কথা বলছি, তিনি কিশোরগঞ্জের মিঠামইন বাজারের বালুর মাঠে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে এখন পর্যন্ত তিনি তদন্তে কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। কারণ মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কিশোরগঞ্জের পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে। তাদের পরামর্শ অনুযায়ী তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন। এরই মধ্যে গ্রেপ্তার আসামিদের আবার পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আমি অপেক্ষা করছি। তারা যদি হত্যার রহস্য উদঘাটন করতে না পারে, তাহলে আমি যেখানে যাওয়ার সেখানে যাব। বাংলাদেশে এমন কোনো উঁচু জায়গা নেই, যেখানে আমার নাগাল নেই। আমি নিশ্চিত যে জাহাঙ্গীর হত্যার প্রকৃত রহস্য আমি বের করবোই। যদি এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে আমি এমপিগিরি ছেড়ে দেব।

মিঠামইন সদর এলাকায় গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে নিজ বাড়ির সামনে বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে বরগুনার বামনা উপজেলার চাকাতাসুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে মো. হেলালকে (২৪) আটক করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হেলাল, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুধামপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ খোকনের ছেলে মো. শাহিন আলম ওরফে শাকিলকে (২৭) গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মিঠামইন থানায় হত্যা মামলা করেন। তিন আসামি পাঁচদিনের রিমান্ডে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

টঙ্গীর মাদক বস্তি আমতলী কেরানীরটেক থেকে নার্গিস আক্তার (৩৬) নামে এক মাদক কারবারিকে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) তার গ্রেপ্তার হয়।

গ্রেপ্তার নার্গিস টঙ্গীর আমতলী কেরানীরটেক মাদক বস্তির আলাল উদ্দিনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে আমতলী কেরানীরটেক মাদক বস্তিতে অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার দখল থেকে আট কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন বলেন, ‘এই বিষয়ে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকমুক্ত প্রজন্ম গড়তে গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী উপহার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


মাদকমুক্ত প্রজন্ম গড়তে গৌরীপুরে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী উপহার

ময়মনসিংহের গৌরীপুরে শিশুদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে দুইটি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার জন্য ফুটবল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় গৌরীপুরে শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে, শিক্ষার্থী ছেলে ও মেয়েদের হাতে ২টি করে ফুটবল তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি, এবং গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদের পরামর্শে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এ ফুটবল বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, "বর্তমান প্রজন্মকে মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংগীতসহ বিভিন্ন গঠনমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।"

ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা ও গোলাম মোস্তফা, পৌর ৫ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সদস্য মোঃ শহীদুল ইসলাম, মো. মফিজ উদ্দিন, আব্দুল লতিফ, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেইজি আক্তার, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আফরোজা সুলতানা, জান্নাতুন ফেরদৌস এবং জিনাত আরা মণ্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা খেলাধুলার উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%