ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কলমাকান্দায় ট্যাপেন্টাডলসহ নারী আটক


কলমাকান্দায় ট্যাপেন্টাডলসহ নারী আটক

নেত্রকোনার কলমাকান্দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা এক হাজার সাতশো পিস অবৈধ নেশাজাতীয় ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাবিয়া আক্তার ও মো. শামীম নামের দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যান মূলহোতা আশরাফ উদ্দিন নামের ব্যক্তি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাবিয়া আক্তার পুলিশকে জানায়, পালিয়ে যাওয়া আশরাফ উদ্দিন তার স্বামী এবং তার বাড়ি উপজেলার ছোট সালজান এলাকায়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে দায়েরকৃত মামলায় আটক দুই আসামিকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়ছে। এরআগে, গতকাল (বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ভিযানে নারীসহ ওই দুজনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারি, ক্ষমতার জন্য ইসলাম নয়: ফয়জুল করীম

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের বড় একটি চালান কলমাকান্দায় আনা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এসআই আব্দুল্লাহ আল নোমান। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুজনকে আটক করা হয়। এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এদিকে, কুরিয়ার সার্ভিসের মতো মাধ্যম ব্যবহার করে মাদক পরিবহনের নতুন কৌশলে স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের অপরাধ দমনে কুরিয়ার সেবাগুলোর পার্সেল বুকিংয়ে আরও স্বচ্ছতা আনা এবং প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ময়মনসিংহে প্রেম গঠিত কারণে

শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:৩২ এম


শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড

ময়মনসিংহে প্রেমের কারণে ১০ম শ্রেণির শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় আদালত দুই জনের মৃত্যুদণ্ড এবং দুই জনের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (২জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. শামছউদ্দিন এই রায় ঘোষণা করেন।

এ রায়ে বিজ্ঞ বিচারক আসামী এনামুল হক ও নাজমুল হককে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করার নির্দেশ দেন। উল্লেখ্য, আসামী এনামুল হক পলাতক রয়েছেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর জিয়াউল হক ও জুলহাস উদ্দিনকে ৭ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে তাদের আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণীর শিক্ষার্থী সৈকত হাসান আকাশের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে জেসমিন আক্তারের। প্রেমের বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী জেসমিনের পিতা জিয়াউল হক কোনভাবে প্রেমের বিষয়টি মেনে নিতে পারেননি।

২০২১ সালের ১৯ মে রাতে পরিকল্পিতভাবে প্রেমিকা জেসমিন আক্তার মোবাইলের মাধ্যমে আকাশকে নিজ বাড়িতে দেখা করতে ডেকে নেয়। আকাশ সরল বিশ্বাসে জেসমিনের সাথে দেখা করতে তাদের বাড়ীতে যায়। ঐ রাতে আকাশ বাড়ীতে না ফেরায় তার বাবা ও পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তথ্য পাচ্ছিলেন না।

ঘটনার দুদিন পর লোকজন জেসমিনের বাড়ীর কাছেই বাঁশঝাড়ে টয়লেট ফেলার গর্তের মধ্যে রক্ত মিশ্রিত মাটি দেখতে পায়। আকাশের বাবা এই সংবাদ পেয়ে তাদেরকে নিয়ে ঘটনাস্থলে যান। পরে সন্দেহ হলে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাটি খুরে পচা গলা অবস্থায় গলাকাটা জবাই করা একটি মৃতদেহ উত্তোলন করে। পরে এই লাশটি আকাশের বলে সনাক্ত করেন তার বাবা।

এ ঘটনায় পরদিন ২২ মে আকাশের বাবা আকরাম হোসেন কোতোয়ালী মডেল থানায় জিয়াউল হক, জুলহাস উদ্দিন, এনামুল হক, নাজমুল হক ও অন্যান্যদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, বিচার-বিশ্লেষণ ও পর্যালোচনা শেষে অভিযুক্তদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। মামলায় প্রসিকিউশন পক্ষে এ্যাডভোকেট মো. আবু হানিফ খান এবং আসামীদের পক্ষে এ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খান মামলা পরিচালনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ বিমান বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ যন্ত্রসংগীত পরিবেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:৪০ এম


বাংলাদেশ বিমান বাহিনী ও মার্কিন সেনাবাহিনীর যৌথ যন্ত্রসংগীত পরিবেশনা

বাংলাদেশ বিমান বাহিনীর অর্কেস্ট্রা এবং যুক্তরাষ্ট্রের ২৫তম ইনফ্যান্ট্রি ডিভিশন ব্যান্ডের মনোমুগ্ধকর যৌথ যন্ত্রসংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে এই পরিবেশনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর অর্কেস্ট্রা ও যুক্তরাষ্ট্রের ব্যান্ড যৌথভাবে দেশাত্মবোধক, সমসাময়িক ও জনপ্রিয় বিভিন্ন যন্ত্রসংগীত পরিবেশন করে। দুই দেশের সশস্ত্র বাহিনীর বিদ্যমান পেশাগত সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় এ ধরনের যৌথ সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন), বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (পরিচালন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ সামরিক ঊর্ধ্বতন ও দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি ৩ দিনের জন্য বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:৪২ এম


মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি ৩ দিনের জন্য বন্ধ

বাগেরহাটের মোরেলগঞ্জে সংস্কার কাজের জন্য পানগুছি নদীর ফেরি চলাচল শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে ফেরিঘাটের উভয় প্রান্তে বেইলি ওঠানো এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হবে।

সংস্কার কাজ শেষে আগামী সোমবার (৬ জুলাই) সকালে সকাল ৬টা থেকে ফেরি চলাচল পূর্বের মতো শুরু হবে।

মঙ্গলবার (৩০ জুন) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছিল।

তিনি আরও উল্লেখ করেন, পানগুছি নদীর বারইখালী প্রান্তের পন্টুন মেরামত করতে হবে এবং জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছে।

এ কারণে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্কারের কাজ সফলভাবে সম্পন্ন হলে সোমবার সকাল ৬টা থেকে ফেরির মাধ্যমে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বললেন এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবে বিয়ে করবেন কৃতি? কেমন সঙ্গীর অপেক্ষায় তিনি? মুখ খুললেন অভিনেত্রীর ভগ্নিপতি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৭ এম


কবে বিয়ে করবেন কৃতি? কেমন সঙ্গীর অপেক্ষায় তিনি? মুখ খুললেন অভিনেত্রীর ভগ্নিপতি

কৃতি সেননের বিয়ে নিয়ে এ বার মুখ খুললেন তাঁর ভগ্নিপতি স্টেবিন বেন। স্টেবিনের মতে, কৃতি কবে বিয়ে করবেন, তা একান্তই অভিনেত্রীর নিজস্ব সিদ্ধান্ত।

কৃতি সেনন কবে বিয়ে করছেন? এটা জানা নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যে প্রশ্নবাণ। গত বছরখানেক ধরে কৃতি ও ব্যবসায়ী কবীর বহিয়ার সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। তাই অভিনেত্রীর অনুরাগী মহলে প্রশ্ন উঠছে, সঙ্গী যেহেতু ঠিক হয়েছে, তখন আর দেরি কেন? চলতি বছরেই কৃতির বোন নূপুর সেনন বিয়ে করেছেন। তাই এবার দিদির বিয়ে নিয়ে আগ্রহী অনুরাগীরা।

কৃতির বিয়ে নিয়ে এ বার আবারও মুখ খুললেন তাঁর ভগ্নিপতি স্টেবিন বেন। তিনি মনে করেন, কৃতি কবে বিয়ে করবেন, তা একান্তই অভিনেত্রীর নিজস্ব সিদ্ধান্ত। কৃতির বিয়ের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। স্টেবিনের কথায়, “ছোটবোনের বিয়ে হয়ে গিয়েছে। তাই দিদিরও দ্রুত বিয়ে হয়ে যাক, অনেকেই এমন চান। কিন্তু এ সব নিয়ে কৃতির সঙ্গে আমি আলোচনা করি না। আমি বরং লোকজনকে বোঝানোর চেষ্টায় থাকি। এই বিষয়ে আমি কৃতিকেই সমর্থন করি। একের পর এক ভাল কাজ করছে ও কেরিয়ারে।”

পেশায় গায়ক স্টেবিন আরও বলেন, “ছোট শহর থেকে এসে নিজের চেষ্টায় নিজের জায়গা তৈরি করেছে। এটা কোনও ছোট বিষয় নয়। ওর যদি মনে হয় যে, বিয়ে করার সঠিক সময় এসেছে, তখনই ও এগোবে। ওকে সেই জায়গাটা আমাদের দিতে হবে। কৃতি যখন অনুভব করবে, ও মনের মতো সেরা মানুষকে খুঁজে পেয়েছে এবং বিয়ে নিয়ে ও নিশ্চিত, তখনই ও পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

২০২৪ সাল থেকে কানাডার ব্যবসায়ী কবীরের সঙ্গে সম্পর্কের গুঞ্জন কৃতির। তবে তাঁরা এই সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে কখনোই ঘোষণা করেননি। কিন্তু প্রায়ই তাঁদের একসঙ্গে দেখা যায়। গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে সম্পর্কের দু’বছর অতিবাহিত হয়েছে। কিন্তু এখনও কি কবীরকে নিয়ে কৃতি নিশ্চিত নন? তিনি কিসের অপেক্ষায় আছেন?

সামনেই কৃতির জন্মদিন। সেই দিন কি তিনি কোন বিশেষ ঘোষণা করবেন? এ রকম নানা প্রশ্ন রয়েছে অনুরাগীদের মনে।

উল্লেখ্য, কিছু দিন আগে মুক্তি পেয়েছে কৃতির ছবি ‘ককটেল ২’। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এর আগে মুক্তি পেয়েছিল ‘তেরে ইশ্‌ক মে’। সেই ছবিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%