ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিজয়ের বান্ধবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার বিরোধীদলীয় নেতা


বিজয়ের বান্ধবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার বিরোধীদলীয় নেতা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের ঘনিষ্ট বান্ধবী হিসেবে পরিচিত অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাজ্যের বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চেন্নাইয়ের নিজ বাসভবন থেকে তানজাভুর পুলিশের একটি দল উদয়নিধিকে গ্রেপ্তার করে।

রাজনৈতিক সভা থেকে দেওয়া এক বক্তব্যের জেরে রাজ্য রাজনীতিজুড়ে তীব্র তোলপাড় সৃষ্টির পর পুলিশ এই পদক্ষেপ নেয়। গাড়ি পর্যন্ত হেঁটে যাওয়ার সময় হেসে উদয়নিধি সাংবাদিকদের জানান, এই গ্রেপ্তারকে তিনি একটি ‘কৌতুক’ হিসেবে দেখছেন এবং তিনি এর বিরুদ্ধে সর্বোচ্চ আইনি লড়াই চালাবেন।

আরও পড়ুন: ছাত্রশিবির: পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি

এর আগে সোমবার (৩ আগস্ট) তানজাভুরে কাবেরী নদীর পানি বণ্টন বিরোধ নিয়ে ডিএমকে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছিলেন উদয়নিধি স্টালিন। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের কড়া সমালোচনা করছিলেন। একপর্যায়ে জনসভার ভিড় থেকে কতিপয় ব্যক্তি উচ্চস্বরে জনপ্রিয় অভিনেত্রী তৃষার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন।

সাময়িকভাবে বক্তব্য থামিয়ে উদয়নিধি দ্ব্যর্থবোধক ও অশ্লীল ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেন। পরবর্তীতে তিনি মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)–এর নারী শাখার পক্ষ থেকে থানায় মামলা করার পাশাপাশি জাতীয় নারী কমিশনেও (এনসিডব্লিউ) লিখিত অভিযোগ দায়ের করা হয়।

টিভিকে নেতারা জানান, রাজনৈতিক প্রতিহিংসা নয়, প্রকাশ্যে একজন নারীকে অসম্মান ও হেয় করার অপরাধেই তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: চিফ হুইপ: দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি

এদিকে এই গ্রেপ্তারকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ হিসেবে দেখছে বিরোধী দল ডিএমকে। দলের মুখপাত্র টি কে এস ইলাঙ্গোভান জানান, উদয়নিধি মূলত মুখ্যমন্ত্রী বিজয়ের নীতিগত ব্যর্থতা তুলে ধরে বক্তব্য দিয়েছিলেন এবং তিনি সরাসরি কোনো অভিনেত্রীর নামও নেননি। ঘটনার পরপরই ডিএমকের আইনবিষয়ক দল মাদ্রাজ হাইকোর্টে উদয়ণিধির আগাম জামিনের আবেদন জানিয়েছে।

অন্যদিকে তামিলনাড়ু বিজেপির প্রধান মুখপাত্র নারায়ণন তিরুপতি ঘটনাটিকে ‘অশ্লীল ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে উদয়নিধির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগেও একাধিকবার রাজনীতিবিদ ও রূপালি পর্দার ব্যক্তিদের মুখোমুখি অবস্থান তৈরি হতে দেখা গেছে রাজ্যটিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন তিন বন্ধুর একজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন তিন বন্ধুর একজন

ফরিদপুরে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আহত হয়েছে তার আরও দুই সহপাঠী।

সোমবার (৩ আগস্ট) বিকেলের সময়, সদরের কানাইপুর ইউনিয়নের আখ সেন্টারের সামনে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহত সোয়াদ মোল্লা (১৬) সদর উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের মিজানুর রহমান মোল্লার সন্তান এবং কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর দেড়টার দিকে স্কুলটি ছুটি হয়ে যায়। এরপর তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলটি চালাচ্ছিল তামিম।

বিকেলের দিকে ফরিদপুর শহর থেকে ফেরার সময়, কানাইপুরের একটি ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেওয়ার পরে তারা কানাইপুর বাজারের দিকে মহাসড়কে উঠছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং ব্যাটারিচালিত একটি ইজিবাইকের পেছনে ধাক্কা দেয়।

এই দুর্ঘটনায় তারা একত্রে ছিটকে পড়ে মহাসড়কের ওপর এবং ঘটনা স্থলেই সোয়াদের মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা আহত দুজনসহ তিনজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এই খবরের প্রেক্ষিতে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ছুটে যান সোয়াদের বাবা, মা এবং স্বজনরা। এই সময় তার নিথর দেহ দেখে আহাজারিতে ভেঙে পড়েন তারা। তাদের গগনবিদারী চিৎকারে খুব ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ।

সোয়াদের মা শোকে বার বার মূর্ছা যাচ্ছিলেন এবং মাঝে মাঝে বিলাপ করে বলছিলেন, ‘আমার একটাই ছেলে, আর কোনো ছেলে নাই; কি হয়ে গেল।’

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত সোয়াদের আহত দুই সহপাঠী তামিম ও শাওনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ করতে কাজ করছে প্রসিকিউশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ করতে কাজ করছে প্রসিকিউশন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলা সমূহ আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে কাজ করে চলছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক সকল মানদণ্ড অনুসরণ করা হচ্ছে এবং কোনোভাবেই তাড়াহুড়ো করে বিচার করা হবে না।

মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, ২০২৪ সালের আগস্টে ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। বলা হয়ে থাকে, এর চেয়ে দ্রুত বিচার শেষ করা সম্ভব হলেও, সেক্ষেত্রে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে। তাই আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই বিচার কার্যক্রম পরিচালনাও হচ্ছে।

তিনি জানান, বর্তমানে ট্রাইব্যুনালে জুলাই-সংশ্লিষ্ট ২০টি মামলা বিচারাধীন রয়েছে। এ সব মামলাগুলোর নিষ্পত্তির জন্য প্রসিকিউশন কাজ করে যাচ্ছে আগামী এক বছরের মধ্যে। পাশাপাশি আপিল শুনানির প্রস্তুতিও চলমান রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, সারা দেশে জুলাই-সংশ্লিষ্ট ৫০৯টি ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে। এসব ঘটনার মধ্যে যেগুলো কেবল তদন্ত সম্পন্ন হয়েছে, সেগুলো ধাপে ধাপে ট্রাইব্যুনালে বিচারাধীন করা হচ্ছে।

বিচারপ্রক্রিয়ায় বাছাই করে আসামি করা হচ্ছে- এমন অভিযোগ নাকচ করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তারা স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করেন এবং প্রসিকিউশন সেই তদন্তে কোনো ধরনের হস্তক্ষেপ করে না। যদি কোনো তদন্তে ঘাটতি বা অসঙ্গতি দেখা দেয়, সেক্ষেত্রে সেটি পুনঃতদন্তের জন্য ফেরত পাঠানো হয়।

তিনি বলেন, কারও এমন ধারণা থাকতে পারে যে ইচ্ছামতো আসামি করা হচ্ছে। তবে সেই ধারণা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, তিনি বর্তমানে কোথায় বক্তব্য দিচ্ছেন বা দিচ্ছেন না, সেটি ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয়। ট্রাইব্যুনালের দায়িত্ব হচ্ছে আদালতের রায় কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া। যদি তাকে ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে রায় বাস্তবায়নে বিলম্ব হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন স্টোকস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন স্টোকস

 

খেলা ছাড়ার পর কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন স্টোকস। ছবি : ক্রিকইনফো

দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এবার ইংল্যান্ডের নেপথ্যের নায়ক হওয়ারও ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

একটি পডকাস্টে ইংল্যান্ডের কোচ হওয়ার ইচ্ছার কথা বলেছেন সাবেক অধিনায়ক।

‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে তিনি নিজের ভবিষ্যত সম্পর্কিত মতামত শেয়ার করেন। সাবেক অধিনায়ক স্টোকস বলেছেন, ‘খেলোয়াড় থাকা অবস্থায় কোচদের লেভেল-৩ কোর্স সম্পন্ন করছি। আমি চাই, খেলোয়াড়ী ক্যারিয়ার শেষ হওয়ার আগেই কোচিংয়ের সব কাজ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে।’

ইংল্যান্ডের কোচ হতে চান কি না, এমন প্রশ্নের উত্তরে স্টোকস জানান, অবশ্যই তিনি চান। ৩৫ বছর বয়সী সাবেক অলরাউন্ডার বলেন, ‘ক্রিকেটের সঙ্গে যুক্ত থেকে কাজ করতে চাই, সে বিষয়ে আমি সচেতন। আমি কোচ হতে চাই। কোনো একদিন ইংল্যান্ডের কোচ হতে চাই কি না? অবশ্যই।’

কেন কোচিং পেশায় যুক্ত হতে চান, তার ব্যাখ্যাও প্রদান করেছেন স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার বলেন, ‘খেলোয়াড়ি ক্যারিয়ারের বাইরে অন্য কোনো ভূমিকায় আবার নেতৃত্বের জায়গায় থাকতে চাওয়াটা আমার কাছে বেশ আকর্ষণীয়।’

গত জুনে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান স্টোকস। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও বিদায় নেননি এবং ব্যাট-বলে মেতে থাকতে চান ৩৫ বছর বয়সী অলরাউন্ডার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত কর্মী আটক

সাতক্ষীরার দেবহাটায় এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী শরিফুল ইসলাম মোড়ল (৪০) কে আটক করেছে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে আসার পর মামলার দায়ের করে আদালতে পাঠিয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালবেলা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলেছে আলোচনা-সমালোচনা।

গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, টাউনশ্রীপুর উত্তরপাড়ার গৃহবধূর সঙ্গে শরিফুল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার রাতে তিনি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। তখন স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলে। পরে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলেও দাবি করেন।

এরপর তাদের দুজনকে আটকে রাখলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরিফুল ইসলামকে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতভর এলাকাবাসী দুজনকে আটক রেখেছিল। শরিফুল ইসলাম স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করতেন।

দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, ‘শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। ঘটনার বিষয়ে তিনি প্রথমে অবগত ছিলেন না। পরে লোকমুখে শুনেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে পরে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, ‘অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক ব্যক্তিকে আটক রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’ এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামের নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%