ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কর্ণফুলীর শিকলবাহায় ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা, শুরু হয়েছে ফেস্টুন ও দেয়ালিকা কার্যক্রম


কর্ণফুলীর শিকলবাহায় ফুটবল বিশ্বকাপকে ঘিরে উন্মাদনা, শুরু হয়েছে ফেস্টুন ও দেয়ালিকা কার্যক্রম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহার ২ নম্বর এলাকায় আসন্ন ফুটবল বিশ্বকাপকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আয়োজন শুরু হয়েছে। পছন্দের দল ও খেলোয়াড়দের সমর্থনে শুরু করেছে ফেস্টুন টানানোর, দেয়ালিকা তৈরির এবং রাস্তার পাশের দেয়াল সাজানোর কার্যক্রম। এই কার্যক্রমে সমর্থকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।

শুক্রবার (৫ জুন) দুপুর থেকে এ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ব্রাজিল সমর্থক মোহাম্মদ তুষার, লিটন দাশ, মোহাম্মদ শরীফ, নুরুল আমিন, মোহাম্মদ রাসেলসহ স্থানীয় ফুটবলপ্রেমীরা উপস্থিত হয়েছেন। তারা নিজেদের পছন্দের দলের পতাকা, খেলোয়াড়দের ছবি ও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকা সাজিয়ে তুলছেন।

ব্রাজিল সমর্থক মোহাম্মদ তুষার বলেন, 'প্রতি চার বছর পর বিশ্বকাপ এলে আমরা পছন্দের দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করার জন্য ফেস্টুন, দেয়ালিকা এবং বিভিন্ন সাজসজ্জার কার্যক্রম পরিচালনা করি। এটি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য ও আনন্দের অংশ।'

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে কেন্দ্র করে এমন আয়োজন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। বিভিন্ন দলের সমর্থকরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপের দিন যত কাছে আসছে, তত বেশি ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও উন্মাদনা বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

জিডিপিতে প্রায় ৩ শতাংশ অবদান রাখা এবং প্রায় ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকলেও নীতি-কৌশলের অভাবে সংকটে পড়েছে দেশের হালকা প্রকৌশল খাত। ঘুরে দাঁড়াতে কাঁচামাল আমদানি সহজ করা এবং আসন্ন বাজেটে বিশেষ নীতি সহায়তার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। অন্যদিকে, অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও বৈশ্বিক বাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।

সরেজমিনে রাজধানীর ধোলাইখাল এলাকাঘুরে দেখা যায়, ইস্পাতের ভারি পাত কেটে দক্ষ হাতে তৈরি হচ্ছে হালকা শিল্পের নানা যন্ত্রাংশ। এ খাতে শ্রমিকদের অভিজ্ঞতা দুই দশক থেকে শুরু করে ৩০-৩৫ বছর পর্যন্ত হলেও দীর্ঘ অভিজ্ঞতা সত্ত্বেও কাঙ্ক্ষিত মজুরি না পাওয়ার আক্ষেপ রয়েছে তাদের মধ্যে।

 

একজন শ্রমিক জানান, ৮, ১০ এমনকি ১২ ঘণ্টা ডিউটি করেও বেতন মেলে মাত্র ১৬ হাজার টাকা, যা দিয়ে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়ছে।

 

আরেকজন শ্রমিক বলেন, প্রায় ১৫ হাজার টাকার মতো বেতন পাই। যৌথ পরিবারে ৮-১০ জন সদস্যের সংসার চালাতে এই আয় যথেষ্ট নয়।

 

দশকের পর দশক ধরে এমন বাস্তবতার মধ্যেই চলছে এই খাতের কার্যক্রম। তবে করোনার পর অর্থনৈতিক মন্দা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। একজন উদ্যোক্তা বলেন, ব্যবসা শুরু করলেও উচ্চ দামে কাঁচামাল কিনে সঠিক দামে বিক্রি করা যাচ্ছে না। ক্রেতারাও প্রত্যাশিত দাম দিচ্ছেন না।

 

হালকা প্রকৌশল শিল্প উদ্যোক্তাদের দাবি, বর্তমানে দেশের অভ্যন্তরীণ বাজারের আকার প্রায় ৪০ হাজার কোটি টাকা। কৃষি, শিল্প ও সেবা খাতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের বড় একটি অংশই এই খাত থেকে সরবরাহ হয়। পাশাপাশি জিডিপিতে এর অবদান প্রায় ৩ শতাংশ।

 

কর্মসংস্থান ও প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগান নিশ্চিত করলেও উদ্যোক্তারা বলছেন, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক এবং ব্যাংক ঋণ সুবিধার সীমাবদ্ধতায় চাপের মুখে পড়েছে খাতটি। এক উদ্যোক্তা বলেন, তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়ে গেছে, এতে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

 

 

বিশ্ব অর্থনীতিতে এই খাতের বাজার ৭ থেকে ৯ ট্রিলিয়ন ডলারের হলেও বাংলাদেশ এখনো খুবই সীমিত পরিসরে রফতানি করছে। তাই এই সম্ভাবনাময় বাজার ধরতে এবং অভ্যন্তরীণ শিল্পকে শক্তিশালী করতে কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাসসহ বিশেষ নীতি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।

 

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, মেরামত সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট পুরো খাতে প্রয়োগ হলে তা এই শিল্পের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে।

 

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক চাহিদা বিবেচনায় নিয়ে হালকা প্রকৌশল খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক মিশনগুলোর মাধ্যমে এই খাতের সম্ভাবনাময় পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে হবে।

 

রাজধানীর ধোলাইখালসহ দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা হালকা প্রকৌশল ক্লাস্টারে প্রায় ৮০ হাজার প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১০ লাখ মানুষ এবং তাদের পরিবার নির্ভরশীল।

 

শ্রমিক ও উদ্যোক্তা সবাই এখন তাকিয়ে আছেন আসন্ন জাতীয় বাজেটের দিকে। বিশেষজ্ঞদের মতে, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে এই সম্ভাবনাময় খাতটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। তাই কাঁচামাল আমদানিতে কর হ্রাস এবং সহজ শর্তে ঋণ সুবিধা দেয়ার দাবি জোরালোভাবে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোহিনী-শোভনের সংসারে আসছে নতুন অতিথি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:২৭ পি.এম


সোহিনী-শোভনের সংসারে আসছে নতুন অতিথি

মা-বাবা হতে চলেছেন টালিউডের অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার পর, এখন দুই থেকে তিন হওয়ার পথে এগোচ্ছেন এই তারকা দম্পতি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায় যে, বেশ কিছুদিন ধরেই শোবিজ দুনিয়ায় সোহিনীর মা হওয়ার গুঞ্জন চালু ছিল। যদিও এই তারকা দম্পতি এ গুঞ্জনকে সরাসরি সত্যি বলে স্বীকার করেননি, কিন্তু তাদের ঘনিষ্ঠজনেরা এই বিষয়ে সুখবরের ইঙ্গিত দিচ্ছেন।

 

ব্যক্তিগত জীবনের এ গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এখনি প্রকাশ্যে কিছু বলতে চান না সোহিনী ও শোভন। তবে বিশ্বস্ত একটি সূত্র জানাচ্ছে, তারা চলতি বছরেই মা-বাবা হওয়ার খবর দিতে পারেন।

 

সোহিনী সর্বশেষ ‘ফেরা’ সিনেমা নিয়ে কাজ করেছেন। এর পর থেকেই তিনি আড়ালে রয়েছেন। তার এই অদৃশ্যতায় মা হওয়ার গুঞ্জন আরও শক্তিশালী হয়ে উঠেছে।

 

২০২৪ সালের জুলাই মাসে, বন্ধু এবং পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন সোহিনী ও শোভন। তাদের সংসারে নতুন অতিথি আসার এই সুখবর শুনে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ভক্তরা। প্রিয় তারকার কাছ থেকে সুখবর শোনার জন্য তাঁর কাছের মানুষ ও শুভাকাঙক্ষীরা অধীর অপেক্ষায় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে কমেনি পর্যটকদের ভিড়, ঈদে ৭০০ কোটি টাকার ব্যবসা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


কক্সবাজারে কমেনি পর্যটকদের ভিড়, ঈদে ৭০০ কোটি টাকার ব্যবসা

ঈদুল আজহার টানা ছুটি শেষ হলেও দেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকদের ভিড় কমেনি। প্রতিদিন হাজারো ভ্রমণপিপাসু এখানে আসছেন। পর্যটকদের আগমনে শুধু সমুদ্রসৈকতই নয়, পুরো পর্যটন অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে। ব্যবসায়ীদের মতে, এবারের ঈদ মৌসুমে প্রত্যাশার চেয়েও ভালো গেছে। চেম্বার অব কমার্সের হিসাব অনুযায়ী, এই সময়ে পর্যটন খাতে প্রায় ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে।

ঈদের ছুটিকে কেন্দ্র করে গত ১০ দিনে কক্সবাজারে ৭ লাখের বেশি পর্যটক এসেছে। হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে পর্যটকদের ভিড় ছিল শতাধিক। শুধু আবাসন খাত নয়, সৈকতকেন্দ্রিক বিভিন্ন ব্যবসায়ও ব্যাপক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পর্যটকদের ভিড়ে সবচেয়ে ব্যস্ত সময় পার করেছেন জেট স্কি চালক, বিচ বাইক ব্যবসায়ী, ঘোড়াওয়ালা, ফটোগ্রাফার এবং কিটকট বিক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলেছে তাদের ব্যবসা।

জেট স্কি চালক মোবারক বলেন, "কোরবানির ঈদের ছুটিতে পর্যটকদের উপস্থিতি অনেক ভালো। পর্যটক বাড়ায় ব্যবসাও ভালো চলছে। এই ধারা অব্যাহত থাকলে আয়-রোজগার আরও বাড়বে।"

সৈকতের ফটোগ্রাফার কলিম উল্লাহ বলেন, "ঈদের পর থেকে পর্যটকদের উপস্থিতি বাড়ায় আয়ও বেড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ হাজার টাকা আয় হচ্ছে। এবারের ঈদ মৌসুমে ব্যবসা বেশ ভালো যাচ্ছে।"

বিচ বাইক চালক মোহাম্মদ রাসেল বলেন, "ঈদের প্রথম দিকে ব্যবসা কিছুটা ধীরগতির ছিল। তবে দুই-এক দিন পর থেকেই পর্যটক বাড়তে শুরু করে। আমরা যে পরিমাণ ব্যবসার আশা করেছিলাম, এখন প্রায় সেই অবস্থায় আছি। আমাদের তিনটি পয়েন্টেই ভালো ব্যবসা হচ্ছে।"

ঘোড়াওয়ালা শফি আলম বলেন, "ঈদের ছুটিতে পর্যটক বেশি আসায় ব্যবসাও ভালো হচ্ছে। সামনে আরও বেশি পর্যটক আসবে বলে আশা করছি। এতে এখানকার পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে।"

সৈকতপাড়ের শামুক-ঝিনুক, পার্ল ও বার্মিজ পণ্যের দোকানগুলোতেও ছিল ক্রেতাদের ভিড়। পর্যটকদের চাহিদা বাড়ায় বিক্রিও কয়েকগুণ বেড়েছে। সুগন্ধা পয়েন্টের পার্ল ও ঝিনুকের সামগ্রীর দোকানদার জসিম উদ্দিন বলেন, "ঈদকে সামনে রেখে নতুন করে বিভিন্ন ধরনের পণ্য সংগ্রহ করা হয়েছিল। প্রত্যাশা অনুযায়ী পর্যটকদের উপস্থিতি ভালো। এতে ব্যবসাও সন্তোষজনক হয়েছে।"

আরেক দোকানি কামাল উদ্দিন বলেন, "ঈদের দুই দিন পর থেকেই পর্যটক বাড়তে শুরু করে। বেচাকেনাও ভালো চলছে। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকার বিক্রি হয়েছে।"

আচার ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, "ঈদ উপলক্ষে দোকানে তিন থেকে চার লাখ টাকার বেশি পণ্য মজুত করেছিলাম। ঈদের পর পর্যটক বাড়ায় বিক্রিও বেড়েছে। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হচ্ছে।"

হোটেল ও রেস্তোরাঁ মালিকরাও বলছেন, এবারের ঈদ মৌসুমে প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসা হয়েছে। কলাতলীর শালিক রেস্তোরাঁর ব্যবস্থাপক মোহাম্মদ সেজান বলেন, "ঈদের আনন্দ ভিন্নভাবে উপভোগ করতে অনেকেই পরিবার নিয়ে কক্সবাজারে আসেন। সেই আগ্রহ থেকেই এবারও উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে।"

হোটেল প্রাসাদ প্যারাডাইসের মহাব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, "প্রতিটি উৎসব মৌসুমে পর্যটকদের ভালো উপস্থিতির প্রত্যাশা থাকে। সাধারণত ঈদের পরবর্তী ৭ থেকে ১০ দিন হোটেল ব্যবসায় ভালো সাড়া পাওয়া যায়। তবে এবার শুরুতে বুকিং ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকায় কিছুটা হতাশা ছিল। কিন্তু ঈদের ঠিক আগে মাত্র দুই দিনের ব্যবধানে বুকিং উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে হোটেলের কক্ষ বুকিং প্রায় ৯৫ শতাংশে পৌঁছেছে।"

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হিসাব অনুযায়ী, গত ১০ দিনে ৭ লাখের বেশি পর্যটকের আগমনে কক্সবাজারের পর্যটনসংশ্লিষ্ট খাতে প্রায় ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মুখপাত্র আবিদ আহসান সাগর বলেন, "রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় এবং দীর্ঘ ছুটির সুযোগে এবার পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তাদের ধারণা, ঈদ উপলক্ষে গত ১০ দিনে প্রায় ৭ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। এতে প্রায় ৭০০ কোটি টাকা বা তারও বেশি অর্থনৈতিক লেনদেন হয়েছে।"

পর্যটকদের পদচারণায় শুধু সমুদ্রসৈকতই মুখর নয়, চাঙা হয়ে উঠেছে কক্সবাজারের পুরো পর্যটন অর্থনীতি। ঈদ মৌসুমে কয়েকশ কোটি টাকার এই বাণিজ্য স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন আশার বার্তা নিয়ে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন: জার্সি ডিজাইন ও স্ট্রিট ফ্যাশন শো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন: জার্সি ডিজাইন ও স্ট্রিট ফ্যাশন শো

ফুটবল বিশ্বকাপের প্রেক্ষাপটে একটি ব্যতিক্রমধর্মী জার্সি নির্মাণ কর্মশালা ও স্ট্রিট ফ্যাশন শোর আয়োজন করতে যাচ্ছে গাফির নামে এক প্রতিষ্ঠান।

বিশ্বকাপ উন্মাদনাকে আরও বর্ণিল ও সৃজনশীলভাবে উদযাপন করার লক্ষ্যে, শনিবার (৬ জুন) ধানমন্ডির গ্লোবাল একাডেমি অব ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চে দিনব্যাপী এই জার্সি নির্মাণ ও ডিজাইন কর্মশালার আয়োজন করা হয়।

এ কর্মশালায়, প্রতিষ্ঠানের ত্রিশজন শিক্ষার্থী আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির থিমের উপর ভিত্তি করে জার্সি এবং ফ্যাশন পোশাক ডিজাইন ও প্রস্তুত করেন। এই ডিজাইনগুলোতে বাংলাদেশী সংস্কৃতির ফিউশন করা হয়েছে।

আগামীকাল রোববার (৭ জুন) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই পোশাক দিয়ে একটি স্ট্রিট ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রফেশনাল মডেল ও শিক্ষার্থীরা ফুটবল বিশ্বকাপের বিভিন্ন থিম, জাতীয় পতাকা, জার্সি এবং সৃজনশীল ফ্যাশন উপস্থাপনার মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

আয়োজকরা জানান, তরুণ ফ্যাশন ডিজাইনারদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ডিজাইন দক্ষতা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%