প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহার ২ নম্বর এলাকায় আসন্ন ফুটবল বিশ্বকাপকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আয়োজন শুরু হয়েছে। পছন্দের দল ও খেলোয়াড়দের সমর্থনে শুরু করেছে ফেস্টুন টানানোর, দেয়ালিকা তৈরির এবং রাস্তার পাশের দেয়াল সাজানোর কার্যক্রম। এই কার্যক্রমে সমর্থকরা ব্যস্ত সময় কাটাচ্ছেন।
শুক্রবার (৫ জুন) দুপুর থেকে এ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ব্রাজিল সমর্থক মোহাম্মদ তুষার, লিটন দাশ, মোহাম্মদ শরীফ, নুরুল আমিন, মোহাম্মদ রাসেলসহ স্থানীয় ফুটবলপ্রেমীরা উপস্থিত হয়েছেন। তারা নিজেদের পছন্দের দলের পতাকা, খেলোয়াড়দের ছবি ও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে এলাকা সাজিয়ে তুলছেন।
ব্রাজিল সমর্থক মোহাম্মদ তুষার বলেন, 'প্রতি চার বছর পর বিশ্বকাপ এলে আমরা পছন্দের দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করার জন্য ফেস্টুন, দেয়ালিকা এবং বিভিন্ন সাজসজ্জার কার্যক্রম পরিচালনা করি। এটি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য ও আনন্দের অংশ।'
স্থানীয়দের মতে, বিশ্বকাপকে কেন্দ্র করে এমন আয়োজন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। বিভিন্ন দলের সমর্থকরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেদের প্রিয় দলকে সমর্থন জানাতে প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপের দিন যত কাছে আসছে, তত বেশি ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস ও উন্মাদনা বাড়ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন