ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সোহিনী-শোভনের সংসারে আসছে নতুন অতিথি


সোহিনী-শোভনের সংসারে আসছে নতুন অতিথি

মা-বাবা হতে চলেছেন টালিউডের অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার পর, এখন দুই থেকে তিন হওয়ার পথে এগোচ্ছেন এই তারকা দম্পতি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায় যে, বেশ কিছুদিন ধরেই শোবিজ দুনিয়ায় সোহিনীর মা হওয়ার গুঞ্জন চালু ছিল। যদিও এই তারকা দম্পতি এ গুঞ্জনকে সরাসরি সত্যি বলে স্বীকার করেননি, কিন্তু তাদের ঘনিষ্ঠজনেরা এই বিষয়ে সুখবরের ইঙ্গিত দিচ্ছেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

 

ব্যক্তিগত জীবনের এ গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এখনি প্রকাশ্যে কিছু বলতে চান না সোহিনী ও শোভন। তবে বিশ্বস্ত একটি সূত্র জানাচ্ছে, তারা চলতি বছরেই মা-বাবা হওয়ার খবর দিতে পারেন।

 

সোহিনী সর্বশেষ ‘ফেরা’ সিনেমা নিয়ে কাজ করেছেন। এর পর থেকেই তিনি আড়ালে রয়েছেন। তার এই অদৃশ্যতায় মা হওয়ার গুঞ্জন আরও শক্তিশালী হয়ে উঠেছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

 

২০২৪ সালের জুলাই মাসে, বন্ধু এবং পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন সোহিনী ও শোভন। তাদের সংসারে নতুন অতিথি আসার এই সুখবর শুনে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ভক্তরা। প্রিয় তারকার কাছ থেকে সুখবর শোনার জন্য তাঁর কাছের মানুষ ও শুভাকাঙক্ষীরা অধীর অপেক্ষায় রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে কমেনি পর্যটকদের ভিড়, ঈদে ৭০০ কোটি টাকার ব্যবসা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


কক্সবাজারে কমেনি পর্যটকদের ভিড়, ঈদে ৭০০ কোটি টাকার ব্যবসা

ঈদুল আজহার টানা ছুটি শেষ হলেও দেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে পর্যটকদের ভিড় কমেনি। প্রতিদিন হাজারো ভ্রমণপিপাসু এখানে আসছেন। পর্যটকদের আগমনে শুধু সমুদ্রসৈকতই নয়, পুরো পর্যটন অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছে। ব্যবসায়ীদের মতে, এবারের ঈদ মৌসুমে প্রত্যাশার চেয়েও ভালো গেছে। চেম্বার অব কমার্সের হিসাব অনুযায়ী, এই সময়ে পর্যটন খাতে প্রায় ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে।

ঈদের ছুটিকে কেন্দ্র করে গত ১০ দিনে কক্সবাজারে ৭ লাখের বেশি পর্যটক এসেছে। হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে পর্যটকদের ভিড় ছিল শতাধিক। শুধু আবাসন খাত নয়, সৈকতকেন্দ্রিক বিভিন্ন ব্যবসায়ও ব্যাপক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পর্যটকদের ভিড়ে সবচেয়ে ব্যস্ত সময় পার করেছেন জেট স্কি চালক, বিচ বাইক ব্যবসায়ী, ঘোড়াওয়ালা, ফটোগ্রাফার এবং কিটকট বিক্রেতারা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলেছে তাদের ব্যবসা।

জেট স্কি চালক মোবারক বলেন, "কোরবানির ঈদের ছুটিতে পর্যটকদের উপস্থিতি অনেক ভালো। পর্যটক বাড়ায় ব্যবসাও ভালো চলছে। এই ধারা অব্যাহত থাকলে আয়-রোজগার আরও বাড়বে।"

সৈকতের ফটোগ্রাফার কলিম উল্লাহ বলেন, "ঈদের পর থেকে পর্যটকদের উপস্থিতি বাড়ায় আয়ও বেড়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ হাজার টাকা আয় হচ্ছে। এবারের ঈদ মৌসুমে ব্যবসা বেশ ভালো যাচ্ছে।"

বিচ বাইক চালক মোহাম্মদ রাসেল বলেন, "ঈদের প্রথম দিকে ব্যবসা কিছুটা ধীরগতির ছিল। তবে দুই-এক দিন পর থেকেই পর্যটক বাড়তে শুরু করে। আমরা যে পরিমাণ ব্যবসার আশা করেছিলাম, এখন প্রায় সেই অবস্থায় আছি। আমাদের তিনটি পয়েন্টেই ভালো ব্যবসা হচ্ছে।"

ঘোড়াওয়ালা শফি আলম বলেন, "ঈদের ছুটিতে পর্যটক বেশি আসায় ব্যবসাও ভালো হচ্ছে। সামনে আরও বেশি পর্যটক আসবে বলে আশা করছি। এতে এখানকার পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে।"

সৈকতপাড়ের শামুক-ঝিনুক, পার্ল ও বার্মিজ পণ্যের দোকানগুলোতেও ছিল ক্রেতাদের ভিড়। পর্যটকদের চাহিদা বাড়ায় বিক্রিও কয়েকগুণ বেড়েছে। সুগন্ধা পয়েন্টের পার্ল ও ঝিনুকের সামগ্রীর দোকানদার জসিম উদ্দিন বলেন, "ঈদকে সামনে রেখে নতুন করে বিভিন্ন ধরনের পণ্য সংগ্রহ করা হয়েছিল। প্রত্যাশা অনুযায়ী পর্যটকদের উপস্থিতি ভালো। এতে ব্যবসাও সন্তোষজনক হয়েছে।"

আরেক দোকানি কামাল উদ্দিন বলেন, "ঈদের দুই দিন পর থেকেই পর্যটক বাড়তে শুরু করে। বেচাকেনাও ভালো চলছে। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকার বিক্রি হয়েছে।"

আচার ব্যবসায়ী লিয়াকত আলী বলেন, "ঈদ উপলক্ষে দোকানে তিন থেকে চার লাখ টাকার বেশি পণ্য মজুত করেছিলাম। ঈদের পর পর্যটক বাড়ায় বিক্রিও বেড়েছে। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হচ্ছে।"

হোটেল ও রেস্তোরাঁ মালিকরাও বলছেন, এবারের ঈদ মৌসুমে প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসা হয়েছে। কলাতলীর শালিক রেস্তোরাঁর ব্যবস্থাপক মোহাম্মদ সেজান বলেন, "ঈদের আনন্দ ভিন্নভাবে উপভোগ করতে অনেকেই পরিবার নিয়ে কক্সবাজারে আসেন। সেই আগ্রহ থেকেই এবারও উল্লেখযোগ্য সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে।"

হোটেল প্রাসাদ প্যারাডাইসের মহাব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, "প্রতিটি উৎসব মৌসুমে পর্যটকদের ভালো উপস্থিতির প্রত্যাশা থাকে। সাধারণত ঈদের পরবর্তী ৭ থেকে ১০ দিন হোটেল ব্যবসায় ভালো সাড়া পাওয়া যায়। তবে এবার শুরুতে বুকিং ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকায় কিছুটা হতাশা ছিল। কিন্তু ঈদের ঠিক আগে মাত্র দুই দিনের ব্যবধানে বুকিং উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে হোটেলের কক্ষ বুকিং প্রায় ৯৫ শতাংশে পৌঁছেছে।"

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হিসাব অনুযায়ী, গত ১০ দিনে ৭ লাখের বেশি পর্যটকের আগমনে কক্সবাজারের পর্যটনসংশ্লিষ্ট খাতে প্রায় ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে। কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মুখপাত্র আবিদ আহসান সাগর বলেন, "রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় এবং দীর্ঘ ছুটির সুযোগে এবার পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তাদের ধারণা, ঈদ উপলক্ষে গত ১০ দিনে প্রায় ৭ লাখ পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। এতে প্রায় ৭০০ কোটি টাকা বা তারও বেশি অর্থনৈতিক লেনদেন হয়েছে।"

পর্যটকদের পদচারণায় শুধু সমুদ্রসৈকতই মুখর নয়, চাঙা হয়ে উঠেছে কক্সবাজারের পুরো পর্যটন অর্থনীতি। ঈদ মৌসুমে কয়েকশ কোটি টাকার এই বাণিজ্য স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন আশার বার্তা নিয়ে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন: জার্সি ডিজাইন ও স্ট্রিট ফ্যাশন শো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:৩০ পি.এম


ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন: জার্সি ডিজাইন ও স্ট্রিট ফ্যাশন শো

ফুটবল বিশ্বকাপের প্রেক্ষাপটে একটি ব্যতিক্রমধর্মী জার্সি নির্মাণ কর্মশালা ও স্ট্রিট ফ্যাশন শোর আয়োজন করতে যাচ্ছে গাফির নামে এক প্রতিষ্ঠান।

বিশ্বকাপ উন্মাদনাকে আরও বর্ণিল ও সৃজনশীলভাবে উদযাপন করার লক্ষ্যে, শনিবার (৬ জুন) ধানমন্ডির গ্লোবাল একাডেমি অব ফ্যাশন ইনোভেশন অ্যান্ড রিসার্চে দিনব্যাপী এই জার্সি নির্মাণ ও ডিজাইন কর্মশালার আয়োজন করা হয়।

এ কর্মশালায়, প্রতিষ্ঠানের ত্রিশজন শিক্ষার্থী আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানির থিমের উপর ভিত্তি করে জার্সি এবং ফ্যাশন পোশাক ডিজাইন ও প্রস্তুত করেন। এই ডিজাইনগুলোতে বাংলাদেশী সংস্কৃতির ফিউশন করা হয়েছে।

আগামীকাল রোববার (৭ জুন) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই পোশাক দিয়ে একটি স্ট্রিট ফ্যাশন শো অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে প্রফেশনাল মডেল ও শিক্ষার্থীরা ফুটবল বিশ্বকাপের বিভিন্ন থিম, জাতীয় পতাকা, জার্সি এবং সৃজনশীল ফ্যাশন উপস্থাপনার মাধ্যমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

আয়োজকরা জানান, তরুণ ফ্যাশন ডিজাইনারদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা এবং ডিজাইন দক্ষতা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’: রামিসা ধর্ষণ ও হত্যায় সর্বোচ্চ শাস্তি চান পিতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’: রামিসা ধর্ষণ ও হত্যায় সর্বোচ্চ শাস্তি চান পিতা

‘এক ফ্ল্যাটের এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব মাত্র তিন ফুট। এই তিন ফুটের মধ্যেও যদি আমরা একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে শুধু সরকারকে দায়ী করলে হবে না। পরিবার, প্রতিবেশী ও সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। তা না হলে আরও হাজার হাজার রামিশা এমন নৃশংসতার শিকার হতে পারে।’

শনিবার (৬ জুন) রাজধানীতে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল কর্তৃক বাংলাদেশ শিশু নির্যাতন বৃদ্ধি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে অশ্রুসজল চোখে এই আকুতি জানান রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা আট বছরের শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লা।

তিনি বলেন, ‘সন্তান যদি সমাজের এমন নৃশংসতার শিকার হয়, তাহলে এর দায় শুধু পরিবারের নয়; সমাজ ও রাষ্ট্রকেও এর জবাবদিহি করতে হবে। আমি আমার রামিসা হত্যার সুষ্ঠু বিচার চাই। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করি এবং সেই শাস্তি যেন দ্রুত কার্যকর হয়, সেটাই আমি দেখতে চাই।’

এদিকে শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৭ জুন (রোববার) দিন ধার্য করেছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের এই দিন নির্ধারণ করেন।

যুক্তিতর্ক শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায়, সাক্ষীরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ফলে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার আইনে বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে রাষ্ট্রপক্ষ।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মুসা কালিমুল্যাহ আদালতে দাবি করেন, এ মামলায় কোনো ডিএনএ পরীক্ষা করা হয়নি এবং আশপাশের কোনো সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়নি। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে দাবি করে তিনি আসামিদের খালাস চান।

আদালত সূত্র জানায়, গত ২ জুন এ মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষীদের জবানবন্দিতে রামিসাকে খোঁজার ঘটনা, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্তকরণ, রক্তের আলামত উদ্ধার এবং শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি উঠে আসে। একই সঙ্গে প্রধান আসামি সোহেল রানাকে পালাতে তার স্ত্রী স্বপ্না আক্তার কীভাবে সহায়তা করেছিলেন, সেই বিবরণও ওঠে আসে।

সাক্ষ্যগ্রহণ শেষে প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে বলেন, ‘আমিও দোষ করছি, ডলারও দোষ করছে স্যার। আমাকেও সাজা দেন, সঙ্গে ওকেও দেন।’ তবে নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করেন তিনি। অন্যদিকে স্বপ্নার বক্তব্য জানতে চাইলে তিনি আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ।’ আদালত উভয় আসামির বক্তব্য রেকর্ড করে রায়ের দিন চূড়ান্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুধু নীতি তৈরিই নয়, শহরবাসী কতটা উপকার পাচ্ছেন সেটার মূল্যায়ন প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


শুধু নীতি তৈরিই নয়, শহরবাসী কতটা উপকার পাচ্ছেন সেটার মূল্যায়ন প্রয়োজন

শুধু নীতি তৈরিই নয়, শহরে বসবাসকারী নীতি দ্বারা শহরবাসী কতটুকু উপকৃত হচ্ছেন সেটাই মূল্যায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারি হাসপাতালে ঢোকাই যায় না। প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই প্রতিষ্ঠানকে যদি সামনের দিকে আনলে আমরা সব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।’

তিনি বলেন, ‘আমি যখন কলেজে পড়তাম, তখন প্রায়ই আসতাম বুড়িগঙ্গাতে, নৌকায় চড়ে ঘুরে বেড়াতে। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না। এত দূষণ, এত দুর্গন্ধ। আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধয় এই বুড়িগঙ্গার পানি রয়েছে।’

শীতলক্ষ্যায়ও একই অবস্থা শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়। এজন্য কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে। পরিকল্পনা সঠিক নিতে হবে।’

ঢাকা শহরের পানি খুব ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, ‘পানির বিরাট অংশ রয়েছে, যেটা সেবনযোগ্য নয়। কোনোদিন দুর্ঘটনা ঘটলে অর্থাৎ ভূমিকম্প হয়, তাহলে ঢাকা তলিয়ে যাবে। আমাদের সেই ব্যবস্থাগুলো তো করতে হবে ঢাকা শহরে। নদীগুলোকে বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয় এই বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করবার কোনো প্রকল্প তৈরি হয় না।’

মির্জা ফখরুল বলেন, ‘মানুষ বেড়েছে, নগরায়ণ বেড়েছে, ফলে সবকিছু বাড়বে। কিন্তু পরিকল্পিতভাবে কিছু হয় না। ড্রেনেজ নেই বললেই চলে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে যে ড্রেন তৈরি করা হয়, সেই ড্রেনে পানি সরে না।’

ঢাকা দক্ষিণের জানালাকে একটি আন্দোলন হিসেবে উল্লেখ করে পুরোপুরি না হলেও কাছাকাছি পরিবর্তনে সরকারের চেষ্টা থাকবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%