১২:০৩ পি.এম
ফুটবলের দুই ভিন্ন মহাদেশ এবং দুই ভিন্ন ধাঁচের তারকা। একজন হলেন ব্রাজিলের সাম্বা ফুটবলের প্রতীক, অপরজন ইংল্যান্ডের নির্ভরতার নাম।
তবে ২০২৬ বিশ্বকাপের ঠিক আগে একটি জায়গায় এসে এক কাতারে দাঁড়িয়ে আছেন নেইমার ও হ্যারি কেইন।
আন্তর্জাতিক ফুটবলে তাদের গোলসংখ্যা এখন ৭৯। এর ফলে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে দশম অবস্থানে রয়েছেন এই দুই তারকা।
আরও পড়ুন: আর্জেন্টিনা-ব্রাজিলের দিকে তাকিয়ে থাকার দিন শেষ, রাষ্ট্রপতির প্রশ্ন
ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে নেইমার ৭৯ গোল করেছেন। এই বিশাল গোলসংখ্যা তাকে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। তিনি কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন। পেলেও ব্রাজিলের জার্সিতে ৭৭ গোল করে দীর্ঘদিন সর্বোচ্চ গোলদাতার আসনে ছিলেন।
অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে ৭৯ গোল করে ইতোমধ্যেই দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন হ্যারি কেইন।
গত রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি গোল করে এই মাইলফলকে পৌঁছান কেইন। ম্যাচসংখ্যার দিক থেকে কেইনের সাফল্য অধিকতর বিশেষ, কারণ মাত্র ১১৩ ম্যাচ খেলেই তিনি এই উচ্চতায় পৌঁছেছেন।
দুই তারকার ক্যারিয়ারের পথ অবশ্য ভিন্ন। নেইমার বরাবরই ছিলেন সৃজনশীলতা, ড্রিবলিং ও ব্যক্তিগত নৈপুণ্যের প্রতীক। আর অন্যদিকে, কেইন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নিখুঁত ফিনিশার ও নির্ভরযোগ্য গোলমেশিন হিসেবে।
আরও পড়ুন: সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: ডা. কাজী মনির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন