শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০৬:২২ পি.এম
ফ্রান্সে শিক্ষাব্যবস্থার মৌলিক পরিবর্তন এবং অবকাঠামোগত অবস্থার অবনতির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দেশটি। শিক্ষক সংকট, অতিরিক্ত শিক্ষার্থীর উপস্থিতি ক্লাসরুমে এবং জরাজীর্ণ স্কুল ভবনের বিরুদ্ধে গত সেপ্টেম্বর থেকে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে কেবল আশ্বাস দেওয়া হলেও বাস্তব সুফল না পাওয়ায় তরুণরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এই চলমান সংকটের প্রেক্ষাপটে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার ঘোষণা দিয়েছেন। তবে শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তারা এবার মৌখিক আশ্বাসে সন্তুষ্ট নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম মুখ সোমাইয়া সার্রে (১৮) ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “বহু বছর ধরে আমাদের শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা কখনোই রক্ষা করা হয়নি। আমরা চাই প্রতিটি প্রতিশ্রুতির পেছনে বাস্তবভিত্তিক ফলাফল থাকুক। আমরা আমাদের স্কুলগুলোতে সত্যিকারের পরিবর্তন দেখতে চাই।”
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— স্কুল অবকাঠামো সংস্কারের জন্য ১.৫ বিলিয়ন ইউরো ($১.৭ বিলিয়ন) জরুরি পরিকল্পনা এবং বিতর্কিত বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতি ‘পার্কোরসুপ’ (Parcoursup)-এর ব্যাপক সংস্কার।
সরকার আন্দোলন ঠেকানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করলেও, তীব্র রাজনৈতিক অচলাবস্থা, বিশাল সরকারি ঋণ এবং বাজেটের সীমাবদ্ধতার কারণে বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। আগামী সপ্তাহের বৈঠকে সরকার যদি নতুন কোনো সন্তোষজনক সমাধান দিতে না পারে, তাহলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনের পুনর্বাসন ও সংস্কার কাজের সূচনা করেন নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বলেন, "সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরিশাল প্রেসক্লাব।"
বরিশাল প্রেস ক্লাবের গৌরবময় ভূমিকা রয়েছে অতীতের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে। এ কারণে বরিশালবাসীও গর্বিত। প্রেসক্লাবের অবকাঠামোগত মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশন সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি, যা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ সুগম করতে সহায়ক হবে।
নগর প্রশাসক অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করেন, '৫২'র ভাষা আন্দোলন, '৬৯-এর গণ-অভ্যুত্থান, '৭১'র মুক্তিযুদ্ধ এবং '৯০'র স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরে জুলাই বিপ্লবে বরিশাল প্রেসক্লাবের গৌরবময় ভূমিকা রয়েছে। তিনি বলেন, "এ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ প্রতিটি আন্দোলন ও সংগ্রামে জনগণের পাশে ছিলেন বলেই তা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে।"
অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সম্পাদক এসএম জাকির হোসেন সহ অন্যান্য জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীবৃন্দও অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দখলদার ইসরায়েলি বাহিনী দ্বারা গ্রেপ্তার হয়েছেন ফিলিস্তিনের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআ। শুক্রবার জুমার নামাজ পরিচালনার পর তাকে আটক করা হয় বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট মিডিয়া অফিস।
প্রতিবেদন অনুযায়ী, আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ আবু জুমআকে ঘেরাও করে এবং তাকে তুলে নিয়ে যায়।
ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তার গ্রেপ্তারের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি।
এদিকে, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইসরায়েলি বাহিনীর কড়াকড়ি এবং নিয়মিত আটকের ঘটনায় আন্তর্জাতিক পরিসরে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভূমধ্যসাগরের দেশ গ্রিস এবং সাইপ্রাসের পার্লামেন্টে ইসরায়েল একটি সহযোগিতামূলক কমিটি গঠন করেছে। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, ভূমধ্যসাগরে নিজেদের অবস্থান দৃঢ় করতে তেল আবিব দুই দেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে। তবে, এ বিষয়ে তীব্র উদ্বেগ প্রকাশের পর তুরস্ককে দুই দেশের ‘সাধারণ শত্রু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গ্রিক-শাসিত সাইপ্রাসের পার্লামেন্টে গঠিত ইসরায়েলপন্থী সংগঠন ইসরায়েল অ্যালাইস ফাউন্ডেশনের (আইএএফ) স্থানীয় শাখা প্রতিষ্ঠা করেছে দেশটির ডানপন্থী ডিআইএসওয়াই, মধ্যপন্থী ডিআইকেও এবং জাতীয়তাবাদী ইএলএএম দলের ছয়জন আইনপ্রণেতা।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানাচ্ছে, গত ১৪ অক্টোবর সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেসের সঙ্গে বৈঠকের পর আইএএফ প্রেসিডেন্ট জশ রেইনস্টাইন দেশটির পার্লামেন্টে নতুন উদ্যোগের ঘোষণা দেন।
এর কিছুদিন পর, গত বুধবার সাইপ্রাস (সাইপ্রাস প্রজাতন্ত্র) সফর করেন মার্কিন-ইসরায়েলপন্থী লবিং সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (আইপ্যাক) একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলটি ক্রিস্টোদুলিদেসের সঙ্গে বৈঠক করে, যার নেতৃত্বে ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বার্নার্ড কামিনেৎস্কি ও পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত ইয়েহুদা নিউবার্গার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইসরায়েল, সাইপ্রাস এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ‘নিরাপত্তা অংশীদারত্ব’ জোরদার করাই ছিল ওই সফরের প্রধান উদ্দেশ্য।
আইএএফ-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাইপ্রাসে নিযুক্ত ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত সুলি দাভিদোভিৎস বলেন, দুই দেশের সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক নিরাপত্তাস্বার্থ এবং পূর্ব ভূমধ্যসাগরে একটি স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তোলার অভিন্ন দৃষ্টিভঙ্গি এ সম্পর্কের ভিত্তি।
তুর্কি রাষ্ট্রীয় টিআরটি ওয়ার্ল্ড জানাচ্ছে, পার্লামেন্ট ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইএসওয়াই দলের জর্জ কারুল্লাস ও হারালাম্বোস পেত্রিদেস, ইএলএএম দলের সোতেরিস ইয়োনু ও মারিওস পেলেকানোস এবং ডিআইকেও দলের আন্দ্রেয়াস আপোস্তোলু ও ক্রিসিস পান্তেলিদেস। পান্তেলিদেস শাখাটির নেতৃত্ব দেবেন।
অনুষ্ঠানে সাবেক সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াদেস, প্রতিরক্ষামন্ত্রী ভাসিলিস পালমাস, ডিআইকেও সভাপতি নিকোলাস পাপাদোপোলুস এবং সাইপ্রাসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ব্রেসলোও উপস্থিত ছিলেন।
এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দেওয়ার কারণে সংগঠনটির সমালোচনা করা হয়েছে। অন্যদিকে, আইএফ-এর সঙ্গে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর সম্পর্ক রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসরায়েল, গ্রিস এবং গ্রিক সাইপ্রাস প্রশাসনের মধ্যে সামরিক সহযোগিতা সম্প্রসারণের মধ্যে এ উদ্যোগ নেওয়া হলো। এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে গ্রিসের সামরিক কর্মকর্তারা জানান, ২০২৬ সালে পূর্ব ভূমধ্যসাগরে তিন পক্ষের যৌথ বিমান ও নৌমহড়া বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তবে, গ্রিক সাইপ্রাস প্রশাসনের ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার খবর তুরস্কের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, দ্বীপটির ক্ষমতার ভারসাম্য নষ্ট করার যেকোনো প্রচেষ্টা তারা পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে তুর্কি সাইপ্রাসিদের সুরক্ষায় ব্যবস্থা নিচ্ছে।
এ বিষয়ে তীব্র উদ্বেগ জানানোর পর আইএএফ প্রেসিডেন্ট জশ রেইনস্টাইন তুরস্ককে দুই দেশের ‘সাধারণ শত্রু’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা
মুসকান ও সীতাকুণ্ড থানার নিরপক্ষতা নিয়ে ২য় পূর্ব আসছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানার বোতলজাতকরণ প্রক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশের পর দৈনিক জনবাণী পত্রিকার সংবাদকর্মী ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীনকে পুলিশ গ্রেফতার করেছে সীতাকুণ্ড থানা পুলিশ এবং পরবর্তীতে মামলায় সাইবার সুরাক্ষা আইনে মামালা দিয়ে চট্টগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে সীতাকুণ্ড থানার মামলা নং ৫৬
স্বাধীন দেশের মুক্ত চেতনা কে পুলিশ বাধা দিয়েছে এবং
ঘটনায় উদ্বেগ ও প্রশ্ন দেখা দিয়েছে।
গত ২ অক্টোবর সাংবাদিক জয়নাল আবেদীন তথ্য ও প্রমানাধি সংগ্রহের জন্য ছদ্মবেশে মুসকান ড্রিংকিং ওয়াটার কারখানায় কাজ শুরু করেন। সেখানে মুসকান এর পানির বোতল জাত প্রক্রিয়ায় অনিয়ম, ভেজাল এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগের বিষয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহ করেন তিনি। পরে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। পরবর্তিতে এ প্রতিবেদন একাধিক গনমাধ্যমে প্রকাশিত হয়
প্রতিবেদনটি প্রকাশের পর মুসকান কর্তৃপক্ষ তাকে ডেকে নিয়ে লিখিত অভিযোগ ছাড়া পুলিশকে খবর দেয় বলে জানা গেছে সীতাকুণ্ড থানার এস আই নুর উল্লাহ কোনো রকম লিখিত অভিযোগ ছাড়ায় ঘটনা তদন্ত ছাড়ায় সাংবাদিক জয়নাল কে গ্রেপ্তার করে নিয়ে যায় । এরপর তাকে থানায় বসিয়ে রাখা হয় ওবং এবং পরবর্তীতে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য সংগ্রহের জন্য ছদ্মবেশ ধারণের পদ্ধতি নেন একইভাবে, কোনো প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে নেওয়া আইনগত পদক্ষেপও যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতার ভিত্তিতে হওয়া প্রয়োজন।
এদিকে, মুসকান ড্রিংকিং ওয়াটার ও এর মূল প্রতিষ্ঠান এস এ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন আলম অতীতে ঋণ জালিয়াতি ও ব্যাংকিং কেলেঙ্কারির অভিযোগে একাধিকবার আলোচনায় এসেছেন। বিভিন্ন ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিভিন্ন ব্যাংকের করা শতাধিক মামলা তার বিরুদ্ধে চলমান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৮ সালে ঋণসংক্রান্ত অভিযোগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্তৃক গ্রেপ্তারও হয়েছিলেন বলে জানা গেছে। সর্বশেষ ২০২৩ সালে ঋণখেলাপি এস এ গ্রুপের শাহাবুদ্দিন আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
সাংবাদিক জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলার সুনির্দিষ্ট অভিযোগ, তাকে আটক বা থানায় রাখার আইনি ভিত্তি এবং কারখানার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সত্যতা—সবকিছুই নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি।
সাংবাদিকতার স্বাধীনতা ও জনস্বার্থে তথ্য প্রকাশের অধিকার গণতান্ত্রিক সমাজের গুরুত্বপূর্ণ অংশ। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হচ্ছে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ