০৯:৩১ পি.এম
চট্টগ্রাম, ১৬ নভেম্বর, ২০২৬ : জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) অভিযান পরিচালনা করেছে। চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার উদ্দেশ্যে এ অভিযানে অবৈধভাবে স্থাপিত শতাধিক কাঠের চৌকি উচ্ছেদ করা হয়েছে।
আজকের অভিযানের স্থান ছিল নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট, তিনপোলের মাথা, আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান ও চেরাগী পাহাড় এলাকা।
অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান (যুগ্ম জেলা ও দায়রা জজ)।
আরও পড়ুন: বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মশাল মিছিল ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপিত প্রায় শতাধিক কাঠের চৌকি উচ্ছেদ করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
চসিক জানিয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন