০১:৩৬ এম
কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টার প্রতিবাদে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ) দুপুরে ভৈরব শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মোটর শোডাউন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা দাবি করেন, "ফ্যাসিবাদী শেখ হাসিনার দল আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।"
মোটর শোডাউনে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন মামুন, সদস্য সচিব মীর রাজন আহমেদসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও পড়ুন: দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় মাদক উদ্ধার
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা রাজপথে প্রতিহত করা হবে। তারা দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মোটর শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন