ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ


শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

চট্টগ্রামের মিরসরাই এলাকায় পুলিশের একটি অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩৪ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য এবং একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মামুন হাসান ও তাঁর সঙ্গীয় ফোর্স বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর এলাকায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন।

এই অভিযানের সময় একটি হায়েস মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-ছ-১৩-৫১৬০) শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য চোরাচালানের সময় গাড়িটি আটক করা হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা কৌশলে পালিয়ে যায়। জব্দকৃত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত ১৫০ পিস হরলিক্স, ১৪৪ পিস নবরত্ন তেল, ১ হাজার ৫১২ পিস কিটক্যাট চকলেট, ১ হাজার ৪০ পিস স্নিকার্স (ছোট-বড়) এবং ২ হাজার ৫২০ পিস ডেইরি মিল্ক চকলেট। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা।

এছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত হায়েস মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য প্রায় ৩৪ লাখ ১৫ হাজার ২১০ টাকা। জব্দকৃত গাড়ি এবং মালামাল থানায় নিয়ে আসা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: নলতা পাক রওজা শরীফ জিয়ারত ও আহ্ছানিয়া মিশন পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, চোরাচালান প্রতিরোধে জোরারগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও একটি গাড়ি জব্দ করা হয়েছে। পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিষয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন, চোরাচালান দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

সীমান্ত ও মহাসড়ক ব্যবহার করে যারা অবৈধভাবে পণ্য পরিবহন করছে, তাদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময় ও সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৪৬ এম


সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার মতবিনিময় ও সংবর্ধনা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটির উদ্যোগে ক্লাব এবং সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা স্টেডিয়ামের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়েছিল।

ক্রীড়া সংস্থার সভাপতি এবং সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।

সভায় বক্তারা জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্লাবগুলোর ভূমিকা ও মাঠপর্যায়ে খেলাধুলার প্রসারে নবগঠিত কমিটির কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম, সহকারী কমিশনার সাহেদ হোসেন, ক্রীড়া সংগঠক মো. হাবিবুর রহমান, মীর তাজুল ইসলাম, গোলাম ফারুক, মো. কামরুজ্জামান প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার অধিভুক্ত বিভিন্ন ক্লাব ও সংস্থার প্রতিনিধিদের এবং অ্যাডহক কমিটির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরের নকলায় ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

শেরপুর প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৫০ এম


শেরপুরের নকলায় ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ

শেরপুরের নকলায় ব্র্যাকের সহযোগিতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি'র বাস্তবায়িত পার্টনারশিপ রিইনফোর্সমেন্ট ফর ইন্টিগ্রেটেড স্কিলস এনহ্যান্সমেন্ট (প্রাইজ)/"সমন্বিত দক্ষতা উন্নয়নের জন্য অংশীদারিত্ব জোরদারকরণ" প্রকল্পের আওতায় ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী নারী ও পুরুষ লার্নারদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এতে প্রাইজ প্রকল্পের নকলা শাখার প্রকল্প সংগঠক মো. নূর হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক চিন্ময় রায়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মাজহারুল ইসলাম, গণমাধ্যমকর্মী মো. শফিউল আলম লাভলু ও আবদুল্লাহ আল-আমিন।

বক্তারা বলেন, 'দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ যুবসমাজকে আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাইজ প্রকল্পের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ সনদ গ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রতি ইতিবাচক প্রত্যয় সৃষ্টি হয়।' অনুষ্ঠানে প্রকল্পের এমসিপি সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। শেষে সকল প্রশিক্ষণার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বক্তারা।

জানা যায়, প্রাইজ প্রকল্পের আওতায় ১০টি উপজেলায় মোট ৫০০ জন প্রশিক্ষণার্থী বিভিন্ন কর্মমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। এর মধ্যে নকলা উপজেলায় ৫০ জন নারী ও পুরুষ লার্নার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে চিত্রাংকন প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৫৩ এম


অভয়নগরে চিত্রাংকন প্রতিযোগিতা

জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের অভয়নগরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা প্রশাসন এবং পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে পরিষদের সভাকক্ষে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দেবাশীষ কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান, স্থানীয় সাংবাদিক, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।

প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী জানান, ‘আদর্শ গ্রাম’ বিষয়ের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির রুশিতা মাহমুদ প্রথম স্থান অধিকার করেছেন, আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির নুহতাসিনা মিমি দ্বিতীয় এবং নওয়াপাড়া শংকরপাশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির জাকিয়াতুন সাওদা তৃতীয় স্থান অর্জন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৫৫ এম


সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক’ একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই কর্মশালা আগামী ২৫ জুন শেষ হবে।

এবারের প্রশিক্ষণে সাতক্ষীরা জেলা ও বিভিন্ন উপজেলার মোট ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। এই প্রশিক্ষণ কার্যক্রমটি সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তন ও ম্যানগ্রোভ সভাঘর মিলনায়তনে দুটি পৃথক সেশনে অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার সকালে জেলায় আয়োজনকৃত এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। কর্মশালাটি পরিচালনা করছেন তাউসিফ আকবর।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতায় মাল্টিমিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং বা তথ্যের সত্যতা যাচাইয়ের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকেরা আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন এবং তাদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের মোঃ আবুল কাশেম, জিএম মনিরুল ইসলাম মিনি, মো. আসাদুজ্জামান ও মো. আব্দুল বারী। উদ্বোধনী পর্বে স্থানীয় গণমাধ্যমকর্মী ও পিআইবির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিন দিনের এই কর্মশালায় সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশলের ওপর বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%