ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

আরামবাগ হাই স্কুলে এক্স স্টুডেন্ট ফোরামের মাধ্যমে পাঠ্যবই উপহার


আরামবাগ হাই স্কুলে এক্স স্টুডেন্ট ফোরামের মাধ্যমে পাঠ্যবই উপহার

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই উপহার দেওয়ার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিটি সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টায় আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, তাদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। অনুষ্ঠানের মাধ্যমে ২০ জন শিক্ষার্থীর হাতে পাঠ্যবই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহ খান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খান মো. কামরুজ্জামান, সাবেক সহকারী প্রধান শিক্ষক তাহমিনা ফেরদৌসী শুভ্রা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফকরুল ইসলাম।

আরও পড়ুন: মেরিটাইম ইউনিভার্সিটি ১৪ বছরে, স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের অপেক্ষা

আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা নাসির খান। এছাড়া এক্স স্টুডেন্ট ফোরামের সদস্য মনিরুল ইসলাম নাসির, মো. রবিউল্লাহ রবি, জাহিদুল ইসলাম জুয়েল, মো. আলমগীর হোসেন ভান্ডারী, আলউদ্দিন সুমন, মো. সানি এবং শাহেদ আলম রাসেলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক হাবিবুল্লাহ মাহবুব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাটি পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব হোসাইন এম. আসার।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাসান উল্লাহ খান রানা বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানো জরুরি। প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে পড়াশোনায় উৎসাহিত করবে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে হাবিবুল্লাহ মাহবুব বলেন, “আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে আমাদের আবেগ, স্মৃতি ও আত্মিক সম্পর্ক রয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাঠ্যবই উপহার কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করতে চাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

আরও পড়ুন: রাকসুর মেয়াদ শেষ, পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেই

বক্তারা শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক মূল্যবোধ বিকাশে প্রাক্তন শিক্ষার্থীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তাঁরা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি, হাসিনার গুণগানে সরব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি, হাসিনার গুণগানে সরব

ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের সচিব হিসেবে অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার (২৬ অক্টোবর) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংযুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি আগামীকাল ২৭ অক্টোবরের মধ্যে তার বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। যদি তিনি অবমুক্ত না হন, তবে একই তারিখের বিকেল থেকে তাৎক্ষণিকভাবে তাকে অবমুক্ত গণ্য করা হবে।

গত ১৮ মে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাকে সচিব পদে নিয়োগ দিয়েছিল। এর আগে, তিনি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মতে, ১৮ ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা আওয়ামী আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি তিতুমীর কলেজেও পদায়ন পান। অন্তর্বর্তী আমলে, তিনি ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি সচিব হিসেবে পদায়িত হন।

সূত্রের খবর, আওয়ামী আমলে দায়িত্ব পালনকালে তিনি শেখ মুজিব ও শেখ হাসিনার গুণগান করে ফেসবুকে সক্রিয় ছিলেন। দীপু মনি ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বিভিন্ন মন্ত্রীর সঙ্গে তার সখ্য ছিল। সম্প্রতি, তার সঙ্গে আওয়ামী নেতাদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষা প্রশাসনে সমালোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গো থেকে ফেরা নাগরিকদের জন্য ২১ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক: উগান্ডা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


কঙ্গো থেকে ফেরা নাগরিকদের জন্য ২১ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক: উগান্ডা

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) থেকে দেশে ফিরে আসা উগান্ডার নাগরিকদের জন্য ২১ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্ত ইবোলা ভাইরাসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।

রোববার উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে।

ডিআর কঙ্গোতে মে মাসে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে সেখানে ৪ হাজার ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। গত ৫০ বছরে আফ্রিকায় এই ভাইরাসের কারণে ১৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি আদ্দিস আবাবা থেকে এই খবর জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আগস্ট মাসে আনুষ্ঠানিকভাবে উগান্ডাকে ইবোলামুক্ত ঘোষণা করেছিল। দেশটিতে ২০ জন আক্রান্ত হয়েছিলেন, যাদের মধ্যে দুজনের মৃত্যু ঘটে। আক্রান্তদের অধিকাংশই ডিআর কঙ্গো সফর করে ফিরেছিলেন।

ইবোলা ভাইরাস শরীরের বিভিন্ন তরলের মাধ্যমে ছড়ায় এবং আক্রান্ত হলে তীব্র রক্তক্ষরণজনিত জ্বর দেখা দেয়। বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী ভাইরাসটির নাম ‘বুন্দিবুগিও’ স্ট্রেইন। এই ভাইরাসের জন্য কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি।

উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘ডিআর কঙ্গো সফরের ইতিহাস রয়েছে, এমন দেশে ফেরা উগান্ডার নাগরিকদের নিজ খরচে ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, এনতেব্বে আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্থলসীমান্তের সব প্রবেশপথে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সড়ক তল্লাশিচৌকিগুলোতেও স্বাস্থ্য পরীক্ষা চালানো হচ্ছে।

অক্টোবর মাসে কেনিয়া ও নাইজেরিয়ায় প্রথমবারের মতো ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় এ ভাইরাসে দুজনের মৃত্যু ঘটেছে।

নাইজেরিয়ায় প্রথম সংক্রমণ মঙ্গলবার শনাক্ত হয়। আক্রান্ত ওই নারী উগান্ডা থেকে বিমানে রাজধানী আবুজায় এসেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় মাদক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় মাদক উদ্ধার

দিনাজপুর, ২৬ অক্টোবর, ২০২৬ : জেলার ফুলবাড়ী সীমান্তে বিজিবির একটি অভিযানে ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ১ লাখ ২৮ হাজার ২৪০ টাকা বলে জানা গেছে।

আজ সোমবার দুপুরে দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ জামান কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, আজ সোমবার বেলা ১১ টায় কিছু মাদক কারবারি জেলার সদর উপজেলার বড়গ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে। এ সময় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করে। মাদক কারবারিরা বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে তাদের মাদকদ্রব্যের পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ১ হাজার ৬শ’ ৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বাসসকে জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সাথে অব্যাহত থাকবে।

তিনি উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের খাদ্যশস্য সংরক্ষণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


পাকিস্তানের খাদ্যশস্য সংরক্ষণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম মন্তব্য করেছেন যে, পাকিস্তানের দীর্ঘ মেয়াদে খাদ্যশস্য সংরক্ষণ ব্যবস্থার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী জানান, গত অর্থবছরে পাকিস্তান থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়েছিল এবং চালের মানও সন্তোষজনক ছিল। বর্তমানে বাংলাদেশে খাদ্যশস্যের মজুত যথেষ্ট রয়েছে। তবে, খাদ্যশস্যের গুণগত মান বজায় রেখে দীর্ঘ মেয়াদে সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। এই প্রেক্ষাপটে, পাকিস্তানের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময় বাংলাদেশের খাদ্য সংরক্ষণ ব্যবস্থাকে উন্নত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হবে। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করা সম্ভব। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তান একে অপরের উন্নয়ন অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।

পাকিস্তানের হাইকমিশনার উল্লেখ করেন, দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর ফলে জনগণের যাতায়াত ও পারস্পরিক যোগাযোগ সহজ হয়েছে। তিনি জানান, করাচিতে বসবাসরত মানুষ এই সুবিধার মাধ্যমে উপকৃত হচ্ছেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্কের সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশি পণ্য ও পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরে পাকিস্তানের হাইকমিশনার জানান, পাকিস্তানে বাংলাদেশের সিরামিক পণ্য, পান ও আনারসের চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে। এছাড়া, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে বৃত্তি পাওয়ার সুযোগও রয়েছে। সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের সুযোগ কাজে লাগাতে তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো যেতে পারে।

বৈঠকে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাশে ওয়াকাস ইয়াসিন, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%