ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

রাউজান কোতোয়ালীঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালি


রাউজান কোতোয়ালীঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‌্যালি

রাউজানে গতকাল সোমবার সকালে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করা হয়েছে রাউজানের গহিরাস্থ কোতোয়ালীঘোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

আয়োজকরা জানান, এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে জনসচেতনতা তৈরি করা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য ও গহিরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর মিয়াজী।

আরও পড়ুন: নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য ও সমাজসেবক ফজলুল আজিজ, সমাজসেবক মোহাম্মদ সোহাইব শিকদার, সিনিয়র শিক্ষক খোরশেদুল আলম, সিনিয়র শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবদুল মোনায়েম, সিনিয়র শিক্ষিকা শিরিন আক্তার, সহকারী শিক্ষিকা রেশমা আক্তার, সহকারী শিক্ষক ওহিদুল আলম, সহকারী শিক্ষক মো. শওকত-উল-আলম, সহকারী শিক্ষক মিথুন কুমার নাথ এবং সহকারী শিক্ষক রফিকুল করিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে বোমা হা-মলার হুম-কি: রিপোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে বোমা হা-মলার হুম-কি: রিপোর্ট

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সদর দফতরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি সম্বলিত একটি ই-মেইল পাঠানোর পরপরই তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইসরো-এর চেয়ারম্যান ড. ভি নারায়ণনের কার্যালয়ে এই হুমকিমূলক ই-মেইলটি পাঠানো হয়। সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো কার্যালয় চত্বরে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালান।

তবে, তল্লাশি চলাকালে বেঙ্গালুরুতে অবস্থিত ওই সদর দফতর থেকে কোনও বিস্ফোরক ডিভাইস বা বস্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে, ই-মেইলটি কে পাঠিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা উদঘাটন করতে ইতোমধ্যেই পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। এই ই-মেইলের উৎস দেশের বাইরে কি না, তা-ও খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। গত বছরও দিল্লির ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল স্কুল এবং সর্বোদয় বিদ্যালয়সহ বেশ কয়েকটি স্কুলে একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছিল, যার ফলে স্কুলগুলোতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।

ইসরো কার্যালয়ে পাঠানো এই হুমকির ঘটনায় তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারারে টেস্টে বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করেনি: প্রধান নির্বাচক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


হারারে টেস্টে বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা করেনি: প্রধান নির্বাচক

 হারারেতে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে সফরকারী বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে পরাজিত হয়েছে। ২৫ বছর পরে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারে হাঁটার কারণে তাদের একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার ধারণা নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, দলের পরিকল্পনায় বিশাল কোনো পরিবর্তন আনা হয়নি, যদিও অনেক নিয়মিত খেলোয়াড় মাঠে ছিলেন না।

বাংলাদেশ দুই ইনিংসে ২শ রানের গন্ডি স্পর্শ করতে পারেনি। ২৫ বছর পরে ইনিংস ব্যবধানে হারের পেছনে এই বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়া এই ম্যাচে নিয়মিত খেলোয়াড় তাসকিন আহমেদ ও নাহিদ রানা বিশ্রামে ছিলেন। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও খেলেননি। ইনজুরির কারণে ব্যাটার লিটন দাসকে মাঠে দেখা যায়নি। এই ম্যাচেই দুই নতুন খেলোয়াড় তাওহিদ হৃদয় ও উইকেটরক্ষক অমিত হাসানের টেস্ট অভিষেক হয়।

বাশার এ পরিবর্তনগুলোকে কোনোভাবে পরীক্ষা-নিরীক্ষা হিসেবে গণ্য করা উচিত নয় বলেও মন্তব্য করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমরা ওয়ানডেতে কোনো পরিবর্তন করিনি। টেস্টেও খুব বেশি পরিবর্তন আনা হয়নি। ব্যাটিং লাইনআপ আগের মতোই ছিল। নিয়মিত ব্যাটারদের মধ্যে লিটন ইনজুরির কারণে খেলতে পারেননি।'

বিশ্রামের পেসারদের বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক। তিনি জানান, কাজের চাপ সামলানো গুরুত্বপূর্ণ ছিল। তিনি আরো বলেন, 'তাসকিন ও নাহিদকে দিয়ে সব টেস্ট খেলা সম্ভব নয়। যারা খেলেছে, তারা সবাই মূল স্কোয়াডেরই সদস্য। এবাদত, নাঈম ও খালেদ টেস্ট স্কোয়াডের অংশ এবং তারা নিয়মিতভাবেই টেস্ট খেলে থাকে। টেস্ট দলের জন্য নতুন খেলোয়াড় খুব বেশি নেওয়া হয়নি।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান সফলভাবে ২০২৬ সালের হজ-পরবর্তী কার্যক্রম শেষ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


বিমান সফলভাবে ২০২৬ সালের হজ-পরবর্তী কার্যক্রম শেষ করেছে

 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ বছর সফলভাবে হজ-পরবর্তী ফ্লাইট কার্যক্রম সম্পন্ন করেছে এবং সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ম্যানেজার আনন্দ সান্যাল আজ বাসসকে এ কথা জানান, জাতীয় পতাকাবাহী এ সংস্থা ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এ সময় তারা ২২০টি বিশেষ ও নিয়মিত ফ্লাইটের মাধ্যমে মোট ৭০ হাজার ৯৩৫ জন হজযাত্রীকে পরিবহন করেছে।

তিনি আরও জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সটি ১২টি নিয়মিত ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব থেকে আরো ২ হাজার ২০৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।

তিনি বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থাটি হজ-পরবর্তী ১০৪টি বিশেষ ফ্লাইট পরিচালনা করে সৌদি আরব থেকে ৩২ হাজার ২৫৬ জন হাজিকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। এর পাশাপাশি, হজ-পূর্ব ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৭৯ জন হাজিকে সৌদি আরবে পৌঁছে দিয়েছে।

বিমানের কর্মকর্তা জানান, জাতীয় পতাকাবাহী এ সংস্থা হজ-পরবর্তী কার্যক্রমে নিরাপদ, সময়ানুবর্তী ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গত ৩০ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ-পরবর্তী ফ্লাইট পরিচালনা শুরু করে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে স্বাগত জানায়।

জাতীয় পতাকাবাহী সংস্থাটির প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৩৬ জেদ্দা থেকে হাজিদের নিয়ে ওই দিন সকাল ১০টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মাধ্যমে চলতি বছরের হজ-পরবর্তী ফ্লাইট পরিচালনা শুরু হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাউজানে অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন ও চাল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


রাউজানে অসচ্ছল পরিবারের মাঝে ঢেউটিন ও চাল বিতরণ

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে ৮২টি অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, চিকিৎসা সহায়তা, চাল এবং গরিব মেয়েদের বিয়ের জন্য নগদ অর্থ বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। এই মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওলানা এখলাসুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, কিউসি লজাস্টিকস লিমিটেডের উপ-ব্যবস্থাপক এবং বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হারুন অর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মাস্টার শাহ আলম এবং সমাজসেবক আখতার উদ্দিন খান।

বক্তব্যের সময় মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সমাজের সামর্থ্যবান, সচেতন ও শিক্ষিত মানুষ যখন মানবকল্যাণে এগিয়ে আসবে, তখন বৈষম্য কমে যাবে এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা আরো সহজ হবে। তিনি আরও বলেন, রাউজানের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী যে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনের জন্য নির্দেশনা দিয়েছেন, সেই উদ্যোগ বাস্তবায়নে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সভাপতি মাস্টার শাহ আলম, সমাজসেবক আখতার উদ্দিন খান এবং সিকদারপাড়া শাখার সভাপতি আব্দুল মালেক।

পরে প্রায় ৮২টি অসচ্ছল পরিবারের মাঝে চাল, ঢেউটিন, চিকিৎসা সহায়তার অর্থ এবং অসহায় কন্যাদের বিয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টার মো. রাশেদ, সমাজসেবক মোহাম্মদ খোকন, মোহাম্মদ সরোয়ার কামাল আজাদ, মো. আব্বাস আলী খান, মো. শহিদুল ইসলাম খান, মো. জুবায়ের আলম চৌধুরী, মো. আব্দুল খালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%