প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হারারেতে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে সফরকারী বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে পরাজিত হয়েছে। ২৫ বছর পরে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারে হাঁটার কারণে তাদের একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার ধারণা নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, দলের পরিকল্পনায় বিশাল কোনো পরিবর্তন আনা হয়নি, যদিও অনেক নিয়মিত খেলোয়াড় মাঠে ছিলেন না।
বাংলাদেশ দুই ইনিংসে ২শ রানের গন্ডি স্পর্শ করতে পারেনি। ২৫ বছর পরে ইনিংস ব্যবধানে হারের পেছনে এই বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়া এই ম্যাচে নিয়মিত খেলোয়াড় তাসকিন আহমেদ ও নাহিদ রানা বিশ্রামে ছিলেন। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও খেলেননি। ইনজুরির কারণে ব্যাটার লিটন দাসকে মাঠে দেখা যায়নি। এই ম্যাচেই দুই নতুন খেলোয়াড় তাওহিদ হৃদয় ও উইকেটরক্ষক অমিত হাসানের টেস্ট অভিষেক হয়।
বাশার এ পরিবর্তনগুলোকে কোনোভাবে পরীক্ষা-নিরীক্ষা হিসেবে গণ্য করা উচিত নয় বলেও মন্তব্য করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমরা ওয়ানডেতে কোনো পরিবর্তন করিনি। টেস্টেও খুব বেশি পরিবর্তন আনা হয়নি। ব্যাটিং লাইনআপ আগের মতোই ছিল। নিয়মিত ব্যাটারদের মধ্যে লিটন ইনজুরির কারণে খেলতে পারেননি।'
বিশ্রামের পেসারদের বিষয়ে ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক। তিনি জানান, কাজের চাপ সামলানো গুরুত্বপূর্ণ ছিল। তিনি আরো বলেন, 'তাসকিন ও নাহিদকে দিয়ে সব টেস্ট খেলা সম্ভব নয়। যারা খেলেছে, তারা সবাই মূল স্কোয়াডেরই সদস্য। এবাদত, নাঈম ও খালেদ টেস্ট স্কোয়াডের অংশ এবং তারা নিয়মিতভাবেই টেস্ট খেলে থাকে। টেস্ট দলের জন্য নতুন খেলোয়াড় খুব বেশি নেওয়া হয়নি।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন