ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:০৮ পি.এম
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা স্টেডিয়াম মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এ উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাণ্ডারিয়া শহীদ জিয়া মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে ভাণ্ডারিয়া উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শামীম হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের কার্যক্রম ছিল অত্যন্ত হতাশাজনক। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের যুবাদের কাছে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান ছিল ১১৩ রান।
আল আমেরাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২৩১ রানের লক্ষ্য পূরণের জন্য ব্যাটিং শুরু করে, কিন্তু তারা ১১৮ রানে অলআউট হয়ে যায়। ইনিংসের শুরুতেই বাংলাদেশ দলের ব্যাটিংয়ের পতন ঘটে, যখন তারা দলীয় ২৭ রানে ৫ উইকেট হারায়।
এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। পরবর্তীতে তারা শুধু পরাজয়ের ব্যবধান কমাতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ওপেনার জারিফ সিয়াম।
সিয়াম ছাড়া, আর মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে সক্ষম হন। নয়ে নামা রুবায় ইসলাম রিজনের ২১ রানের বিপরীতে আটে নামা রবিউল হাসান অনিক ৩৩ রান করেন। আফগানিস্তানের বোলারদের মধ্যে নুর আলি নিয়াজি, আমির হামজা ও সামি মুবারেজ প্রত্যেকে ৩টি করে উইকেট নিয়েছেন।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের শুরুটা ভালো ছিল না। তারা দলীয় ৫৮ রানে ৪ উইকেট হারায়। তবে, শাহ ফয়সাল রাহিমি অন্য প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের জন্য ২৩১ রানের পুঁজি গড়েন। পাঁচে নেমে তিনি ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৮টি চার ও ১টি ছক্কার মাধ্যমে তার ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও লাভ করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাফিউল আলম তামিম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিবালয় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আনন্দ র্যালি বের করে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে, দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্ত ও পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
এ কর্মসূচির আয়োজন বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিবালয় উপজেলা বিএনপি’র উদ্যোগে করা হয়।
আনন্দ র্যালিটি শিবালয় উপজেলা বিএনপি অফিস থেকে শুরু হয়। পরে মিছিলটি আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দ র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মী অংশ নেন।
নেতাকর্মীরা সরকারের ওয়াই টাইপ সেতু নির্মাণে নীতিগত সিন্ধান্তকে স্বাগত ও ধন্যবাদ জানান।
এ সময় শিবালয় উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.নাসির উদ্দিন, যুবদলের আহবায়ক মো:হোসেন আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন বাদলসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপি' নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার মানিকগঞ্জ-পাবনা-রাজবাড়ী যুক্ত করে ওয়াই-আকৃতির (ত্রিমুখী) দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। পদ্মা নদীর ওপর প্রস্তাবিত এ সেতু নির্মাণের বিষয়টি নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে যোগ্য ও দক্ষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) একটি সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি)।
পদের সংখ্যা: ২৪
আবেদন শুরু: ০৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদন শেষ: ৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা।
পদের নাম ও বেতন-গ্রেড
১. সহকারী ব্যবস্থাপক (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/উৎপাদন পরিকল্পনা): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।
২. সহকারী ব্যবস্থাপক (সমন্বয়): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।
৩. সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।
৪. প্রশাসনিক কর্মকর্তা: বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৯৮০ থেকে ৪১ হাজার ৪৪০ টাকা।
৫. হিসাব রক্ষণ কর্মকর্তা (ফিন্যান্স): বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৪৮০ থেকে ৪২ হাজার ৪৪০ টাকা।
৬. উপসহকারী প্রকৌশলী (উৎপাদন): বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৪৮০ থেকে ৪৯ হাজার ৪৪০ টাকা।
৭. অর্থ সহকারী: বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।
৮. অডিটর কাম কম্পিউটার অপারেটর: বাকেশি গ্রেড-১০; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।
৯. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (ঢাকা সিটি অফিসের জন্য): বাকেশি: গ্রেড-১৩; বেতন ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।
১০. প্রকর্মী (ল্যাব): বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।
১১. মেশিন অপারেটর (চালক): বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।
১২. ফিটার: বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।
১৩. পাইপ মিস্ত্রি: বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।
১৪. প্রকর্মী (মটর গ্যারেজ): বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।
১৫. গাড়িচালক (ঢাকা সিটি অফিসের জন্য): বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।
১৬. সহকারী বাবুর্চি: বাকেশি গ্রেড-১৬; বেতন: ১০ হাজার ৭৩০ থেকে ২৫ হাজার ৯৭০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
সহকারী ব্যবস্থাপক (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/উৎপাদন পরিকল্পনা): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি প্রয়োজন। অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সহকারী ব্যবস্থাপক (সমন্বয়): স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। ইংরেজিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা): স্নাতক পাস এবং সেনা, নৌ, বিমান বাহিনী বা বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বয়স অনূর্ধ্ব ৪৫ বছর। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
প্রশাসনিক কর্মকর্তা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
হিসাব রক্ষণ কর্মকর্তা (ফিন্যান্স): হিসাববিজ্ঞানে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।
উপসহকারী প্রকৌশলী (উৎপাদন): ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার বা মেকানিক্যাল টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। বৈদ্যুতিক অথবা টেলিযোগাযোগ ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অর্থ সহকারী: বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
অডিটর কাম কম্পিউটার অপারেটর: স্নাতক পাস হতে হবে।
অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর: স্নাতক পাস হতে হবে। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
প্রকর্মী (ল্যাব): এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস হতে হবে।
মেশিন অপারেটর (চালক): এসএসসি ভোকেশনালসহ এসএসসি বা সমমান পাস হতে হবে।
ফিটার: এসএসসি ভোকেশনাল (জেনারেল মেকানিক্স/মেশিন টুলস অপারেশন) পাস হতে হবে। দুই বছরের অভিজ্ঞতা থাকলে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক অথবা টেলিযোগাযোগ ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে মেশিন রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পাইপ মিস্ত্রি: এসএসসি ভোকেশনাল (প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং) পাস হতে হবে। দুই বছরের অভিজ্ঞতা থাকলে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
প্রকর্মী (মটর গ্যারেজ): এসএসসি ভোকেশনাল (অটোমোটিভ) পাস হতে হবে। পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
গাড়িচালক: অষ্টম শ্রেণি পাস হতে হবে। গাড়ি চালানোর বৈধ লাইসেন্সসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সহকারী বাবুর্চি: অষ্টম শ্রেণি পাস হতে হবে। রান্নার কাজে পারদর্শী হওয়াসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে এখানে ক্লিক করুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ