০৮:২৮ পি.এম
আলবেনিয়া বর্তমানে উত্তাল হয়ে আছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট তৈরির পরিকল্পনার বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভ চলমান রয়েছে।
এক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে শনিবারও রাজধানী তিরানার রাস্তায় নেমে আসে হাজার হাজার নাগরিক।
বিক্ষোভ প্রদর্শনে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। তারা আলবেনিয়ার পতাকা এবং ব্যানার হাতে নিয়ে সরকারবিরোধী স্লোগান প্রদান করে। এই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এদি রামাসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
সম্প্রতি, আলবেনিয়া উপকূলের একটি সংরক্ষিত দ্বীপে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বিলাসবহুল রিসোর্ট তৈরি করার পরিকল্পনা করেন। আন্দোলনকারীরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দ্বীপটির জীববৈচিত্র্যের খুব বড় ক্ষতি হতে পারে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রামার সরকার এই প্রকল্পের অনুমোদন দেওয়ার জন্য বর্তমানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মহলের কাছ থেকে প্রচুর চাপের সম্মুখীন হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন