ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগে আনন্দ মিছিল


পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগে আনন্দ মিছিল

পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ গ্রহণের পর প্রধানমন্ত্রীর প্রাথমিক সম্মতি পাওয়ায় পটুয়াখালীবাসী আনন্দ মিছিল করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

মিছিলটি শহরের সুরাইয়া ভবন থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর স্থানীয় বনানী চত্বরে একটি সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। তাঁরা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পটুয়াখালী শহরের নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

আরও পড়ুন: ধর্মীয় উৎসবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ: খোকন তালুকদার

মিছিল থেকে পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগকে স্বাগত জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেন যে, পটুয়াখালীর উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে আন্দোলনে অভিনেতা ইমরান খানসহ ৪০০ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


মুম্বাইয়ে আন্দোলনে অভিনেতা ইমরান খানসহ ৪০০ জন আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানাতে মুম্বাইয়ে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক ব্যক্তি। শনিবার শহরের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানসহ বিভিন্ন স্থানে তাদের আটক করে পুলিশ। এ তথ্য ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, রাজনৈতিক জমায়েত অনুমতি ছাড়া ঠেকাতে অভিযান চালায় পুলিশ। দিনের শুরুতে আগস্ট ক্রান্তি ময়দান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থকরা ছিলেন।

রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানাতে মুম্বাইয়ে তারা জড়ো হয়েছিলেন। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, একই আন্দোলনের প্রেক্ষাপটে দিল্লিতেও ব্যাপক ধরপাকড়ের খবর পাওয়া গেছে। সেখানে প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা পরিষদের সচেতনতা সভা/ অভিভাবকদের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


কাউখালীতে বাল্যবিয়ে প্রতিরোধে মহিলা পরিষদের সচেতনতা সভা/ অভিভাবকদের শপথ গ্রহণ

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বাল্যবিয়ের ঝুঁকিপূর্ণ দিক নিয়ে এক সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও অভিভাবকদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেল পাঁচটায় মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সংগঠনের সহসাধারণ সম্পাদক ও কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, সহ-সভাপতি জাহানারা হাবিব, নারী নেত্রী সবিতা ঘোষ, মৌমিতা সাহা, মাহফুজা খাতুন, ছায়া সমাদ্দার এবং শিক্ষার্থীদের অভিভাবক নাজমা খানম, সাবিনা আক্তার, নাজমুন নাহার প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত ছাত্রী অভিভাবকরা তাদের সন্তানদের বাল্যবিবাহ দেবেন না এবং উপযুক্ত বয়সে সুশিক্ষিত করে গড়ে তুলে বিবাহ দেবেন মর্মে দৃঢ় অঙ্গীকার ও শপথ গ্রহণ করেন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন,
বাল্যবিয়ে কেবল একটি কন্যাসন্তানের শারীরিক ও মানসিক বিকাশকেই বাধাগ্রস্ত করে না, বরং পুরো পরিবারের ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সমাজে কন্যাসন্তানদের সুরক্ষা ও স্বাবলম্বী করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতার কোনো বিকল্প নেই। আজকে উপস্থিত অভিভাবকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার এবং সঠিক বয়সে বিবাহ দেওয়ার শপথ নিয়েছেন, তা আমাদের আন্দোলনকে আরও এক ধাপ এগিয়ে নেবে। কাউখালীকে বাল্যবিয়েমুক্ত রাখতে মহিলা পরিষদ ভবিষ্যতেও মাঠপর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের শাড়ি-লুঙ্গি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে ভালুকা উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দিরে ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের পক্ষ থেকে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্তত এক হাজার ৭০০ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ উপহার বিতরণ কার্যক্রমকে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও ভালুকা উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির পরিচালনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকসংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

ফরিদপুরের আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রথম পর্যায়ের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের সুবিধার্থে ট্যাব দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা মিনি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১০ ও ১১ অক্টোবর এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে মোট ৫১ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন। প্রথম দিনে আলফাডাঙ্গা, টগরবন্দ ও বানা ইউনিয়নের ১৩ জন তথ্য সংগ্রহকারী ও দুজন সুপারভাইজারসহ মোট ১৫ জন প্রশিক্ষণে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে। প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল তথ্য যাতে অন্তর্ভুক্ত না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঝুমুর সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্য সংগ্রহ ও ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দায়িত্বপ্রাপ্ত এলাকায় সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%