প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানাতে মুম্বাইয়ে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক ব্যক্তি। শনিবার শহরের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানসহ বিভিন্ন স্থানে তাদের আটক করে পুলিশ। এ তথ্য ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুসারে, রাজনৈতিক জমায়েত অনুমতি ছাড়া ঠেকাতে অভিযান চালায় পুলিশ। দিনের শুরুতে আগস্ট ক্রান্তি ময়দান থেকে অন্তত ২০০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থকরা ছিলেন।
রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে চলমান বিক্ষোভের প্রতি সংহতি জানাতে মুম্বাইয়ে তারা জড়ো হয়েছিলেন। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলন চলছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে, একই আন্দোলনের প্রেক্ষাপটে দিল্লিতেও ব্যাপক ধরপাকড়ের খবর পাওয়া গেছে। সেখানে প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন