০৭:৫৯ পি.এম
রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় বিভিন্ন হাসপাতালে দালাল চক্রের আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও চারজনকে অর্থদণ্ড দেওয়ার ব্যবস্থা করেছে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
আজ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ অভিযানে দালাল চক্রের ১২ জনকে আটক করে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, দালাল চক্রটি চিকিৎসা সেবা গ্রহীতা রোগী ও রোগীর আত্মীয়-স্বজনদের দ্রুত ও ভালো সেবা দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্নভাবে বিরক্ত করছে। দালাল চক্রটি অল্প সময়ে ডাক্তারি সেবা দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত।
আরও পড়ুন: স্মরণসভায় মির্জা আব্বাস / রাজপথের খাঁটি যোদ্ধা ছিলেন সাদেক হোসেন খোকা
র্যাব-২ এর একটি আভিযানিক দল র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের (উপসচিব) নেতৃত্বে শেরে বাংলা নগরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালে দালাল বিরোধী বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন