ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত রেলসেতু পুনরায় চালু করল ইরান


যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত রেলসেতু পুনরায় চালু করল ইরান

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত গোলেস্তার প্রদেশের আক্কালা কাউন্টির রেল সেতুটি পুনরায় চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে।

ইরানের রেডিও অ্যান্ড টেলিভিশন নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

গোলেস্তানের গভর্নর আলি-আসগর তাহমাসবি বলেন, হামলার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে সেতুটি পুনরায় চালু করা হয়েছে এবং এটি ‘শত্রুদের হুমকি ও কর্মকাণ্ডের প্রতি এই প্রদেশের একটি বাস্তবসম্মত জবাব’।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বুধবার ভোরে আক্কালার কাছে একটি রেল সেতুতে হামলা করা হয়। হামলায় গোরগান-ইনচে বোরুন রেললাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তুর্কমেনিস্তান এবং বৃহত্তর মধ্য এশীয় নেটওয়ার্কের সাথে ইরানের উত্তরের রেল সংযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাগতম, শেখ হাসিনা: আসিফ নজরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


স্বাগতম, শেখ হাসিনা: আসিফ নজরুল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ার কারণে তাকে ‘স্বাগত জানিয়েছেন’ অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি এই প্রসঙ্গে বলেছেন, ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন।’

এই মন্তব্য তিনি শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে করেছেন।

আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, ‘স্বাগতম, শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকার বলছে, তাঁকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে, শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।’

তিনি আরো বলেন, ‘যদি সেটিই সত্য হয়, তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দিতে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কী?’

বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, ব্যাপক দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগ—এসব বিষয়ে আপনার ব্যাখ্যা কী? কেন দীর্ঘ সময় ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল? কেন আমরা ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হচ্ছিলাম? এসব প্রশ্নের উত্তর ইতিহাসও খুঁজবে, আদালতও শুনতে চাইবে।’

আসিফ নজরুল বলেছেন, ‘আপনি জুলাই গণঅভ্যুত্থানকালে আপনার পরিবারের প্রতিটি সদস্যকে আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আপনার সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতির ভার বহন করতে হয়েছে আওয়ামী লীগের অনেক সাধারণ নেতা-কর্মীদের। তাঁদের অনেকেই আজও বিভিন্ন মামলার মুখোমুখি কিংবা অনিশ্চয়তার মধ্যে আছেন।’

‘তাহলে, যদি সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আর বিলম্ব করবেন না। ফিরে আসুন, আইনের মুখোমুখি হন এবং আদালতে আপনার অবস্থান তুলে ধরুন। আর যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজের দলের সাধারণ নেতা-কর্মীদের বিভ্রান্ত কিংবা অপ্রয়োজনীয় ঝুঁকি মধ্যে ফেলবেন না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রাখবে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রাখবে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ

জেলার পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ অন্তর্ভুক্ত করা হয়েছে।

আর এটি ন্যায়বিচার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

শনিবার (১১ জুলাই) দুপুর ১ টার সময় বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ-এর উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়া আইনজীবী সমিতির মুক্তমঞ্চে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, এই ডেটাবেজে একজন আইনজীবী আইন সম্পর্কে যা চায় তা মুহূর্তের মধ্যে কম্পিউটারে এবং মোবাইলে পেয়ে যাবেন। আইনি পেশায় আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক আইন গবেষণা এবং প্রযুক্তিনির্ভর আইনি সেবা নিশ্চিতকরণে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবমিলিয়ে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় এটি সত্যিই যুগান্তকারী ভূমিকা রাখবে।

আলোচনা শেষে, অ্যাডভোকেট নার্গিস চৌধুরী রিসার্চ সেন্টারে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ উদ্বোধন করেন কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদসহ সমাজের নেতা, প্রবীণ ও নবীন আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মা, সমিতির প্রথম মহিলা আইনজীবী অ্যাডভোকেট নার্গিস চৌধুরীর নামে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় আইনজীবীরা খুশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেশন সুবিধা পেতে যাচ্ছেন ১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


রেশন সুবিধা পেতে যাচ্ছেন ১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা

সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ১২ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রব্যমূল্যের মাঝে ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার মনে করছে, মূল্যস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের অনেক সরকারি চাকরিজীবী আর্থিক সংকটে পড়ছেন। অনেকেই ধার-দেনা এবং ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন, যা দাপ্তরিক দায়িত্ব পালনে প্রভাব ফেলে চলেছে। রেশন সুবিধা চালু হলে এই চাপ কমবে এবং কর্মীদের কাজে মনোযোগও বাড়বে। রেশন সুবিধা চালুর প্রস্তাবে অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি মিলেছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে গত জুন মাসে অর্থ বিভাগের সচিবকে নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তিন মাস পর মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাস্তবায়নকারী মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে বৈঠকে অগ্রগতি উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। তাও প্রতি মাসে কাজের অগ্রগতি জানাতে হবে মন্ত্রিপরিষদ বিভাগকে। দেশের ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে ১২ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাবটি পিরোজপুরের জেলা প্রশাসক উত্থাপন করেছেন। গত ৩ মে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন ব্যয় বৃদ্ধি পেয়েছে, যার কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়েছে। ধার-দেনা এবং ঋণের কারণে মানসিক চাপ বাড়ছে এবং দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে। রেশন সুবিধা চালু হলে চাপ কমবে এবং জীবনযাত্রা সহজ হবে, পাশাপাশি দায়িত্ব পালনে মনোযোগ বাড়বে। তাই ১২ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা প্রদান করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। অর্থ বিভাগের আওতাধীন এ প্রস্তাব বাস্তবায়নের জন্য অর্থ বিভাগের সচিবকে একটি চিঠি দেয়া হয়েছে মন্ত্রিপরিষদ কর্তৃক। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবটি গুরুত্বসহকারে বিবেচনা করে অগ্রগতি জানাতে বলা হয়েছে। অর্থাৎ ১২ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য রেশন সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি স্বল্প, মধ্যম বা দীর্ঘমেয়াদে বাস্তবায়ন হবে কি না, সেই বিষয়ে অর্থ বিভাগ প্রতি মাসের ১০ তারিখের মধে এবং তিন মাস অন্তর বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করবে। মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন অধিশাখার উপ-সচিব মো. মামুন বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, ‘ডিসি সম্মেলনে যেসব উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে, তা বই আকারে প্রকাশের কাজ করছে বিজি প্রেস। বইগুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে। সব মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়ে তাদের করণীয় জানিয়ে দেওয়া হয়েছে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখায় পাঠানো হবে।’ বিশেষজ্ঞরা মনে করছেন, এ প্রস্তাব নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা হতে পারে। তাদের মতে, এ ধরনের উদ্যোগ স্বল্প আয়ের জনগণের জন্যও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। তবে প্রকল্প বাস্তবায়নে সঠিক পরিকল্পনা, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ১২ থেকে ২০ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের রেশন সুবিধার আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া। তিনি বাসস’কে জানান, ‘রেশন সুবিধা দেওয়ার প্রস্তাবটি ইতিবাচক এবং সময়োপযোগী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাপন বেশ কষ্টদায়ক হয়ে উঠেছে। আবার অনেকে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অজুহাত হিসেবে সরকারি সুযোগ-সুবিধার অভাবের কথা বলেন। রেশন সুবিধা চালু হলে এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে সহজ হবে।’ তিনি আরও বলেন, ‘তবে সরকারকে রেশন বিতরণ ব্যবস্থাপনা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। অনিয়ম হলে বা প্রকৃত উপকারভোগীরা সুবিধা না পেলে তা হিতে বিপরীত হতে পারে।’ ১২তম গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী বা ক্যাশিয়ার, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গুদামরক্ষক, নিরাপত্তা পরিদর্শক, ডাটা এন্ট্রি সুপারভাইজার, অডিটর এবং জুনিয়র ইনস্ট্রাক্টর। ২০তম গ্রেড সরকারি চাকরির সর্বনিম্ন বা চতুর্থ শ্রেণির স্তর। সাধারণত এসএসসি বা সমমান শিক্ষাগত যোগ্যতায় এসব পদে নিয়োগ দেয়া হয়। এ গ্রেডের পদগুলোর মধ্যে রয়েছে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী বা নৈশপ্রহরী, পিয়ন, মালী এবং ঝাড়ুদার বা পরিচ্ছন্নতাকর্মী। বর্তমানে সরকার নির্ধারিত সুলভ মূল্যে রেশন সুবিধা পান ১০টি প্রতিষ্ঠানের সদস্যরা। এগুলো হলো- সশস্ত্র বাহিনী (সেনা, নৌ এবং বিমান বাহিনী), বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ বাহিনীতে চার সদস্যের একটি পরিবারের জন্য মাসিক রেশন বরাদ্দ সাধারণত ২০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি ডাল, সাড়ে ৪ লিটার সয়াবিন তেল এবং ২ কেজি চিনি। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় সরকারি কর্মচারীরা রেশনসহ বিভিন্ন ভাতার দাবিতে আন্দোলন করেন। ওই সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম রেশন সুবিধার পক্ষে মত দিয়ে অর্থ বিভাগে চিঠি পাঠান। এরপর থেকেই বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যাদুর্গত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দিল এ কে ফাউন্ডেশন—মানবতার অনন্য দৃষ্টান্ত মগধরা ইউনিয়নে

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


বন্যাদুর্গত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দিল এ কে ফাউন্ডেশন—মানবতার অনন্য দৃষ্টান্ত মগধরা ইউনিয়নে

মগধরা ইউনিয়নে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এ কে ফাউন্ডেশন।

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইনের নির্দেশনায় ও এ কে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায়, দুর্গত এলাকার বিভিন্ন পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

দুর্গম ও জলাবদ্ধ এলাকায় স্বেচ্ছাসেবকরা পায়ে হেঁটে এবং পানি ভেঙে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরোয়া উপস্থিতি জানিয়েছে, খাদ্যসামগ্রী সহ প্রয়োজনীয় ত্রাণ দেওয়া হয়েছে।

দুর্যোগের এই কঠিন সময়ে এ ধরনের মানবিক উদ্যোগে উপকৃত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আয়োজকরা জানিয়েছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক কার্যক্রম ভবিষতেও অব্যাহত থাকবে।

সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

আল্লাহ তাআলা যেন সকল দুর্গত মানুষের কষ্ট লাঘব করেন এবং মানবসেবার এই মহৎ উদ্যোগকে কবুল করেন। আমীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%