১২:১৭ পি.এম
ঢাকার আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় সাত বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামে এক রাজমিস্ত্রি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে আশুলিয়ার ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকায় অবস্থিত একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। তিনি এই এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: গাবতলীতে সার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে তিন সাংবাদিককে জনতার গণপিটুনি
স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ১০টার দিকে অভিযুক্ত বাবুল ফরিদের বাড়ির এক ভাড়াটিয়া সাত বছরের শিশুটিকে রুম দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়। একা পেয়ে সে একটি নির্জনে ধর্ষণের চেষ্টা চালায়। তবে বিষয়টি জানতে পেরে আশেপাসের লোকজন এগিয়ে আসে এবং ঘটনাটি জানাজানি হয়ে যায়। পরে খবর পেয়ে গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল ওরফে বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন