১০:০৬ পি.এম
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় পরিচালিত একটি অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি নিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
আজ ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মানিকদী আমতলা এলাকায় একটি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার তদন্তের সময়, গোপন সংবাদের ভিত্তিতে চার শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাসার ছাদের ইটের স্তূপের ভিতর থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পার্টি করার সময় অস্ত্রটি প্রদর্শনের এক পর্যায়ে অসাবধানতাবশত গুলি বের হয়ে একজন গুলিবিদ্ধ হন। এছাড়া, আটককৃতরা দীর্ঘ সময় ধরে অস্ত্রটি ব্যবহার করে কিশোর গ্যাং-এর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
এ ঘটনায় অস্ত্র আইনে ক্যান্টনমেন্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন