১০:২২ পি.এম
প্রেমের টানে চিনের নাগরিক বাই জিন সিং বাংলাদেশি তরুণী অর্চনা ডাকুয়াকে বিয়ে করতে বরিশাল পৌঁছেছেন। हाल ही में, দুই পরিবারের সম্মতিতে সামাজিক এবং ধর্মীয় রীতি মেনেই উপজেলার হারতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে কনে বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এদিকে, চীন থেকে প্রেমের টানে উজিরপুরে এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই নবদম্পতির ছবি এবং বিয়ের খবর শেয়ার করে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। বিদেশি নাগরিকের সঙ্গে স্থানীয় তরুণীর এই বিয়ের ঘটনা এখন পুরো এলাকায় আলোচনা ও কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কনের পরিবার সূত্রে জানা গেছে, হারতার বাসিন্দা অমল ডাকুয়ার বড় মেয়ে অর্চনা ডাকুয়ার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ও প্রেমের সম্পর্কের পরে চীন থেকে উজিরপুরে আসেন বাই জিন সিং। এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বিদেশি বরকে একনজর দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড়ও দেখা যায়। বিভিন্ন দেশ ও সংস্কৃতির দুই মানুষের এই মিলন স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
কনের বাবা অমল ডাকুয়া বলেন, 'মেয়ের বিয়েতে আমরা খুশি। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। মেয়ের নতুন জীবনের জন্য আমাদের শুভকামনা। তারা যেন সুখে-শান্তিতে সংসার করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।'
কনের মা আরতী ডাকুয়া বলেন, 'মেয়ের বিয়ে হয়েছে, এতে আমরা আনন্দিত। মেয়ের সিদ্ধান্ত ও তাদের সম্পর্কের বিষয়ে আমরা জানতাম। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হওয়ার কারণে আমরা খুশি। মেয়ের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়, সেটাই চাই।'
স্থানীয় বাসিন্দা রানা মণ্ডল বলেন, 'ভালোবাসার কোনো সীমানা নেই- এই বিয়ের মধ্য দিয়ে সেটিই যেন প্রমাণিত হয়েছে। ভিন্ন দেশের দুজন মানুষ একে অপরকে ভালোবেসে নতুন জীবন শুরু করেছেন, এটা সত্যিই আনন্দের বিষয়।'
আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ
মিঠুন বলেন, 'চীন থেকে একজন মানুষ ভালোবাসার টানে উজিরপুরে এসেছেন—বিষয়টি আমাদের এলাকার জন্য আনন্দের ও ব্যতিক্রমী ঘটনা। নবদম্পতির জন্য আমরা সবাই শুভকামনা জানাই।'
এলাকার আরও কয়েকজন বাসিন্দা জানান, ভিন্ন দেশের মানুষের এমন বিয়ে এলাকায় সচরাচর দেখা যায় না। তাই বিয়েটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি আনন্দও দেখা গেছে। তাদের প্রত্যাশা, ভালোবাসার এই সম্পর্ক ভবিষ্যতে আরও সুন্দর ও সুখের হবে।'
হারতা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান অফিসার জানান, 'বিষয়টি আমি শুনেছি। সামাজিকভাবে চীনা যুবক ও বাংলাদেশি ওই তরুণীর বিবাহ সম্পন্ন হয়েছে বলে জানতে পেরেছি।'
আরও পড়ুন: দুমকীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালিতে মোঃ কামরুল ইসলাম মুন্না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন