প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নব্বইয়ের দশকের ঢাকাই চলচ্চিত্রে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা জনপ্রিয় নায়কদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অত্যন্ত গভীর ও অটুট ছিল। সময়ের পরিবর্তন ও জীবনযাত্রার নানা বাস্তবতার কারণে অনেকেই ভিন্ন ভিন্ন স্থানে চলে গেছেন। কিন্তু যখনই সুযোগ পান, পুরোনো বন্ধুত্বের টানে একত্র হন তারা।
এখন, তেমনই একটি আড্ডার কথা শেয়ার করেছেন চিত্রনায়ক ওমর সানি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নব্বইয়ের দশকের সহকর্মী ও বন্ধু অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগর সম্পর্কে স্মৃতিচারণ করেছেন তিনি।
ওমর সানি লিখেছেন, “আমাদের বন্ধু অমিত হাসান বর্তমানে প্রবাস জীবন অতিবাহিত করছেন। আমি এবং আমিন খান বাংলাদেশে আছি। আর বন্ধু মিশা সওদাগর আসা-যাওয়ার মধ্যে সময় কাটায় প্লেনের মধ্যে, অনেক জ্বালা।”
বন্ধু অমিত হাসান দেশে ফেরার পর মিশা সওদাগর তাদের নিজেদের বাসায় দাওয়াতও দিয়েছেন বলে জানিয়েছেন ওমর সানি। সেই দাওয়াতের কারণে পুরোনো দিনের বন্ধুদের আবার একত্র হওয়ার সুযোগ মিলেছে।
ওমর সানির ভাষায়, “অমিত আসার পর মিশা সওদাগর আমাদের দাওয়াত দিল তার বাসায়। আর আমরা হয়ে গেলাম ৯০ দশকের ভালোবাসার ইতিহাস।”
মিশা সওদাগর চার বন্ধুর একটি ছবি পোস্ট করে জানিয়েছেন, প্রবাস থেকে দেশে ফেরা অমিত হাসানের সম্মানে হঠাৎ করে তার এই আয়োজন। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, “অনেকদিন পর চার বন্ধু একসঙ্গে আমার বাসায়। ছোট্ট একটা আয়োজন অমিতের সম্মানে।”
নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখদের মধ্যে অন্যতম ছিলেন ওমর সানি, অমিত হাসান, আমিন খান এবং মিশা সওদাগর। তারা চলচ্চিত্রে আলাদা আলাদা চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। সময়ের পরিক্রমায় তাদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে পরিবর্তন এসেছে কিন্তু তাদের বন্ধুত্বের সম্পর্ক এখনো অটুট রয়েছে।
ওমর সানির এই পোস্টের পর নব্বইয়ের দশকের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নস্টালজিয়ার সৃষ্টি হয়েছে। প্রিয় তারকাদের একসঙ্গে দেখার স্মৃতি মনে করিয়ে দিতে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন