০২:২৫ এম
অনিবার্য কারণবশত, আগামী ২৫ জুলাইয়ে অনুষ্ঠাতব্য ঢাকার ডেমরার শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন-২০২৬ বর্তমানে স্থগিত করা হয়েছে।
শুক্রবার, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডি নির্বাচনের পিসাইডিং অফিসার শামীমা সুলতানার স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে অনিবার্য কারণবশত, আগামী ২৫ জুলাইয়ে অনুষ্ঠাতব্য রাজধানীর ডেমরার শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন-২০২৬ স্থগিত করা হল।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মৌলিক এআই কোর্সের সুখবর
এ প্রসঙ্গে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশটির একটি কপির শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ঢাকা মহানগর পুলিশের পুলিশ কমিশনার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চেয়ারম্যান, ঢাকা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়), শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন