০২:৩২ এম
জাতীয় সংসদের বিরোধী দলীয় চীপ হুয়িপ নাহিদ ইসলাম জানিয়েছেন, বিএনপি চুপ্পুকে অসুস্থতার নাম করে পদত্যাগের সুযোগ করে দিয়েছে। কিন্তু বিএনপির উচিত ছিল, ক্ষমতায় এসে ফ্যাসিস্টের দোসর এই দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করা এবং তার বিচার করা। নাহিদ ইসলাম মন্তব্য করেন, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে তার বিচার করতে হবে এবং তাকে বিদেশে পালিয়ে যাবার সুযোগ দেওয়া যাবে না।
শুক্রবার নেত্রকোনা জেলার খালিয়াজুরি, মোহনগঞ্জ উপজেলায় পদযাত্রা শেষে রাত ৯ টায় নেত্রকোনা পুরাতন ডিসি অফিস মাঠে তিনি আরও বক্তব্য রাখেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি আরও জানান, নির্বাচনের আগে বিএনপি ৩১ দফা কর্মসূচি দিয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছিল। তারা বলেছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু তারা ক্ষমতায় এসে সব কিছু ভুলে গিয়েছে। এখন তাদের সবার আগে চাই ক্ষমতা। সবার আগে চাদাবাজি, সবার আগে দখলদারিত্ব এবং সবার আগে লুটপাট। ক্ষমতায় আসার পর তাদের দলের লোকজন জমি দখল, ভূমি দখল, টেন্ডারবাজি শুরু করে দিয়েছে। জেলাগুলোতে ভূয়া মামলা দিয়ে তারা বাণিজ্য করছে।
নাহিদ ইসলাম আরও বলেন, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট ও জুলাই সনদের বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, আমরা বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ওসমান হাদি হত্যার বিচার করতে হবে। সীমান্ত হত্যার ঘটনা বন্ধ করার জন্য ভারতকে বাধ্য করতে হবে। পুশ ইন বন্ধ করতে হবে।
তিনি অভিযোগ করেন, আমরা সংসদে মাত্র ৬ জন। তবে এই নিয়ে আমরা ন্যায্যতার জন্য আন্দোলন করে যাব। সংসদের ভিতর ও বাহিরে সবখানেই আমরা আন্দোলনে থাকবো।
নাহিদ ইসলাম আস্ফালন করেন, আমরা আর কাউকে ফ্যাসিস্ট হতে দেব না। সকল ফ্যাসিস্টের বিচার করতে হবে।
আরও পড়ুন: দেশের স্বার্থে কোনো ছাড় নয়: মৎস্য প্রতিমন্ত্রী টুকু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর তারা তার লোকজনকে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ দখল করেছে। কিন্তু দেশকে যে ভাবে চালানোর দরকার ছিল, সেটি তারা করেনি। সারা দেশে এখন মাদকের ব্যবসা চলছে। দিনে যারা মাদকের বিরুদ্ধে কথা বলে, তারা রাতের বেলা মাদকের ব্যবসা করে। এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়তে হবে।
নেত্রকোনা জেলা এনসিপির আহবায়ক ইঞ্জিনিয়ার ইফতিকার শামীমের সভাপতিত্বে সভায় অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম, সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন