১০:৪৮ পি.এম
ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবহৃত কৃত্রিম পা অকেজো হয়ে যাওয়ার কারণে চলাফেরায় চরম ভোগান্তিতে ছিলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। নতুন কৃত্রিম পা সংযোজনের পর সাইফুল এখন লাঠির সাহায্য ছাড়াই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন।
এ উদ্যোগটি সোমবার (১৯ অক্টোবর) ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ সময় বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দলের নেতাকর্মীদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে এসেছেন। নেতাকর্মীদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর রাখার ক্ষেত্রে দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আন্তরিক ভূমিকা পালন করে আসছেন। তিনি সাধ্যমতো অসুস্থ ও অসহায় নেতাকর্মীদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাদের পাশে দাঁড়ান।”
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
জানা গেছে, ২০০৯ সালে এক সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম তার পা হারান। এরপর দীর্ঘদিন কৃত্রিম পা ব্যবহার করে চলাফেরা করলেও একসময় সেটি অকেজো হয়ে পড়ে। ফলে তিনি স্বাভাবিক চলাফেরায় আবারও চরম সমস্যায় পড়েন।
সাইফুলের এ দুর্ভোগের বিষয়টি স্থানীয় সংরক্ষিত নারী সংসদ সদস্য জেবা আমিন খানের মাধ্যমে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। পরে তিনি ব্র্যাক হেলথ সেন্টারের সহযোগিতায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সাইফুলের জন্য আধুনিক কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করেন।
কৃত্রিম পা সংযোজনের পর সাইফুলের চলাফেরায় স্বস্তি ফিরে এসেছে। এখন আর লাঠির ওপর নির্ভর করতে হচ্ছে না তাকে। নতুন কৃত্রিম পায়ের সাহায্যে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে সক্ষম হয়েছেন।
আরও পড়ুন: মিরপুরে পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন