ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কলকাতার রাজপথে ছাত্রদের উপস্থিতি


কলকাতার রাজপথে ছাত্রদের উপস্থিতি

 

ভারতের চিকিৎসাশাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা নিয়ে চলমান বিতর্ক এবং কেন্দ্রীয় শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে এবার কলকাতার রাজপথে দেখা গেল বড় ধরনের ছাত্রসমাবেশ। শুক্রবার (২৪ জুলাই) শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বামপন্থি ছাত্রসংগঠনগুলোর ডাকা মিছিলে বিপুলসংখ্যক শিক্ষার্থী, যুবক এবং বিভিন্ন আন্দোলনের সমর্থকেরা অংশ নেন। পৃথক কর্মসূচির অনুমতি না পেলেও বিভিন্ন সংগঠনের আন্দোলনকারীরা শেষ পর্যন্ত এ মিছিলে যোগ দিয়ে একসঙ্গে অবস্থান নেন।

দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনের প্রভাব দেশের অন্য শহরগুলোতেও ছড়িয়ে পড়ছে, কলকাতার এ কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সাম্প্রতিক অনিয়মের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তাঁদের পক্ষ থেকে তুলে ধরা হয়।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

শুক্রবার সকাল থেকেই শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের জমায়েত শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ছাড়াও সাধারণ মানুষও এতে অংশ নেন। মিছিলটি শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে অগ্রসর হলে রাজপথজুড়ে সৃষ্টি হয় দীর্ঘ জনস্রোত।

মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ছিল বিভিন্ন ধরনের প্রতিবাদী ফেস্টুন ও প্ল্যাকার্ড। কেউ কেউ মুখোশ পরে অংশ নেন। নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিছিল। আন্দোলনকারীদের ভাষ্য, দিল্লিতে যে আন্দোলন চলছে তা শুধু একটি শহরের বিষয় নয় বরং দেশের লাখো শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদেরও এ বিষয়ে সরব হওয়া প্রয়োজন।

জানা গেছে, আন্দোলনে অংশ নেওয়া কয়েকটি সংগঠন পৃথকভাবে মিছিল করার অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি। এরপর তারা বাম ছাত্র সংগঠনগুলোর ঘোষিত কর্মসূচির সঙ্গেই যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে একাধিক সংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মিছিলটি আরও বড় আকার ধারণ করে। এ কর্মসূচিতে দিল্লিতে আন্দোলনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন কর্মসূচির প্রতিও সংহতি জানানো হয়।

বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। মিছিলকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল। তবে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে কলকাতার রাজপথে এত বড় ছাত্রসমাবেশ খুব কমই দেখা গেছে। দিল্লির আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন মত ও সংগঠনের শিক্ষার্থীদের এক মঞ্চে আসা ভবিষ্যতে আন্দোলনের বিস্তৃতির ইঙ্গিত বহন করতে পারে। শিক্ষা নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এই ছাত্রসমাবেশ নতুন রাজনৈতিক ও সামাজিক আলোচনা তৈরি করেছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিভিন্ন রাজ্যে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯৭২ সালে ইসরায়েলের বিমানবন্দরে হামলায় অংশ নেওয়া জাপানি অস্ত্রধারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:৫০ এম


১৯৭২ সালে ইসরায়েলের বিমানবন্দরে হামলায় অংশ নেওয়া জাপানি অস্ত্রধারীর মৃত্যু

১৯৭২ সালে ইসরায়েলের লড বিমানবন্দরে প্রাণঘাতী হামলায় অংশ নেওয়া জাপানি অস্ত্রধারী কোজো ওকামাতো মারা গেছেন। ফিলিস্তিনি সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে তার মৃত্যু হয়েছে, তার বয়স ছিল ৭৮ বছর।

সংগঠনটি এক বিবৃতিতে উল্লেখ করে যে, ওকামাতোকে ‘আহমাদ আল ইয়াবানি’ বা ‘জাপানি আহমাদ’ নামে অভিহিত করেছে এবং তাকে দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে স্মরণ করেছে। তাদের দাবি, ফিলিস্তিনের জন্য সংগ্রামে তিনি কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

১৯৭২ সালে, কমিউনিস্টপন্থী জাপানিজ রেড আর্মির সদস্য হিসেবে, ওকামাতো তৎকালীন লড বিমানবন্দরে হামলায় অংশ নেন। বর্তমানে বিমানবন্দরটির নাম বেন গুরিয়ন বিমানবন্দর। ওই হামলায় ২৬ জন নিহত এবং ৭৬ জন আহত হয়ে ছিলেন।

জাপানিজ রেড আর্মি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় এবং সংগঠনটি দীর্ঘ সময় লেবানন থেকে কার্যক্রম পরিচালনা করেছে। বিমান ছিনতাই এবং বিদেশে বিভিন্ন হামলার ঘটনায়ও তাদের নাম জড়িয়েছে।

লড বিমানবন্দর হামলার ঘটনায়, ওকামাতো ইসরায়েলে ১৩ বছর কারাভোগ করেন। ১৯৮৫ সালে, ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে বন্দিবিনিময়ের অংশ হিসেবে তিনি মুক্তি পান। এর পর তিনি সিরিয়া ও লিবিয়ায় অবস্থানের পর লেবাননে আশ্রয় নেন।

লেবানন কর্তৃপক্ষ তাকে আশ্রয় দেয় এই বিবেচনায় যে, তিনি ইসরায়েলবিরোধী প্রতিরোধে অংশ নিয়েছিলেন এবং ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন। পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পিএফএলপির সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখেন।

জাপানে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহযোগিতাও চেয়েছিল জাপান। তবে লেবাননে অবৈধ প্রবেশ ও জালিয়াতির অভিযোগে এক মামলার বিচার চলাকালে তিনি নিজেকে ‘আরব প্রতিরোধযোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত পিএফএলপি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের একটি অংশ। সংগঠনটি আরব ন্যাশনালিস্ট মুভমেন্টের শাখা হিসেবে গড়ে ওঠে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর জেলা বিএনপি নেতা বাবলু হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৭ এম


চাঁদপুর জেলা বিএনপি নেতা বাবলু হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার বিকেলে তাকে জরুরি ভিত্তিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় ও পারিবারিক সূত্র থেকে জানা যায়, তাঁর শরীরের অবস্থার অবনতি ঘটলে চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তাৎক্ষণিক দিকনির্দেশনায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ‘ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস’-এ অভিজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

মাহবুব আনোয়ার বাবলুর অসুস্থতার খবরের পর বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। চাঁদপুর জেলা বিএনপি এবং তাঁর পরিবারের পক্ষ থেকে মাহবুব আনোয়ার বাবলুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসী ও সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে মাহবুব আনোয়ার বাবলুর চিকিৎসায় তাৎক্ষণিকভাবে সশরীরে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগরসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণ সাগরের বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক প্রাণ হারালো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:০১ এম


কৃষ্ণ সাগরের বাণিজ্যিক জাহাজে হামলায় ভারতীয় নাগরিক প্রাণ হারালো

কৃষ্ণ সাগর (ব্ল্যাক সি) দিয়ে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে হামলার কারণে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ জুলাই এমভি ওমোরফি নামের বাণিজ্যিক জাহাজটি কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় হামলার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি রাশিয়ার আঞ্চলিক জলসীমায় ঘটেছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলায় একজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং তারা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন।

হামলার সময় জাহাজটিতে মোট ১০ জন নাবিক ছিলেন, তাদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক ছিলেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাকি দুই ভারতীয় নাগরিক নিরাপদে আছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। বিবৃতিতে তারা উল্লেখ করেছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে এমন হামলা এবং নিরীহ নাবিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক নৌপথে নিরাপদ চলাচল ও বৈশ্বিক বাণিজ্য ক্রমেই হুমকির মুখে পড়ছে, যা গভীর উদ্বেগের বিষয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং নিহতের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করছে।

ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে সকল পক্ষের প্রতি নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার এবং বৈশ্বিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখার আহ্বান জানিয়েছে।

এর আগে ১৯ জুলাই একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। ইউক্রেনের একটি বন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর গিনি-বিসাউয়ের পতাকাবাহী এমভি গোল্ডেন লিও নামের একটি পণ্যবাহী জাহাজে হামলা হয়েছিল। সেই হামলায় চারজন ভারতীয় নাবিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে এসব হামলার ঘটনা সমুদ্রপথে কর্মরত নাবিকদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

তথ্যসূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে 'বিজয়ী'র ফ্রি মেডিকেল ক্যাম্প সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৯ এম


চাঁদপুরে

সুস্থ সমাজ গড়ার লক্ষ্য নিয়ে মানবসেবামূলক সামাজিক সংগঠন “বিজয়ী”-এর উদ্যোগে এবং চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক অসহায় ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। শুক্রবার (২৪ জুলাই) সকালে চাঁদপুর পৌর এলাকার পুরানবাজার দাসপাড়ায় এই সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সেবা দেন শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুরের মেডিকেল অফিসার এবং আয়ন-ব্যয়ন কর্মকর্তা ডা. মেহেদী হাসান শুভ।

সামাজিক সংগঠন 'বিজয়ী'-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সার্বিক তদারকিতে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রনি, শ্রম কল্যাণ কেন্দ্রের অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো: এমরান হোসাইন, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিজয়ীর একঝাঁক স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে সহযোগিতা করেন। অনুষ্ঠানে আয়োজক এবং ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক বলেন, "মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। সেই তাগিদ থেকেই আমরা দীর্ঘদিন ধরে চাঁদপুরের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, চক্ষু চিকিৎসা, চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনের মতো কার্যক্রমগুলো আমরা গত ৬ বছর ধরে ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছি।"

তিনি আরও বলেন, "স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের মূল অনুপ্রেরণা। আগামীতেও যেন আমরা এই মানবিক কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে পৌঁছে দিতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।" দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প শেষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ তুলে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%