ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ


নেত্রকোণায় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

জেলায় আজ ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও ক্রীড়া সংগঠনের মধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বিকেলে নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে এই সব সামগ্রী বিতরণ করা হয়।

এ সমস্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

আরও পড়ুন: (ছবি আছে) জিয়ানগরে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন

অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত ও ট্রেজারী) আল ইমরান, জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেদায়েতুল্লাহ রুমিন, সদস্য শাহানুল কবির মুন্না, প্রীতম সোহাগ ও আবুল কাশেম প্রায় বিশাল সংখ্যায় উপস্থিত ছিলেন জেলার ১০টি উপজেলার ক্রীড়া প্রতিনিধিরা।

এছাড়াও, জেলার বিভিন্ন ক্লাব ও স্কুল-কলেজের ক্রীড়া সংশ্লিষ্ট শিক্ষকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রীতম সোহাগ জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর থেকে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী জেলা বিভিন্ন এলাকার নির্বাচিত ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় ক্রীড়া ক্লাব এবং ক্রীড়া সংগঠকদের মধ্যে বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: ‎রাঙামাটিতে স্কুলছাত্র নিখোঁজ, থানায় জিডি করলেন বাবা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ঢুকতে হলে মানতে হবে নতুন নিয়ম-কানুন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


ভারতে ঢুকতে হলে মানতে হবে নতুন নিয়ম-কানুন

আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে, ভারত সরকার নতুন নির্দেশনা জারি করেছে।

এই নতুন নির্দেশনার উদ্দেশ্য হলো বিমানবন্দরগুলোর নজরদারি আরও শক্তিশালী করা। বৃহস্পতিবার (২৫ জুন) দেশের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে যে, ‘এয়ার সুবিধা ২.০’ নামে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত আন্তর্জাতিক যাত্রীরা উড্ডয়নের পূর্বে স্বাস্থ্য সংক্রান্ত স্ব-ঘোষণা ফর্ম অনলাইনে পূরণ করতে বাধ্য হবে।

নতুন এই নিয়মটি গত ২৫ জুন থেকে কার্যকর হয়েছে এবং এটি এখন থেকে যেকোনো দেশ থেকে ভারতে আসা সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের জন্য বাধ্যতামূলক। যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে অনলাইনে একটি স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করতে হবে। বিশেষত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন মধ্য আফ্রিকার ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে, তখন ভারত এই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে।

নতুন নিয়মটি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভারতে আসা সকল যাত্রীর জন্য প্রযোজ্য হবে। যাত্রীরা তাদের যাত্রা শুরুর ২৪ ঘণ্টা আগে airsuvidha.civilaviation.gov.in পোর্টালে গিয়ে এই ফর্মটি পূরণ করতে পারবেন। বিমানবন্দরে নেমে কোনও সমস্যা এড়াতে, যাত্রীদের প্রতি ওয়েব চেক-ইনের সময় ফর্মটি পূরণ করার পরামর্শ দেয়া হয়েছে।

এই ফর্মে যাত্রীর বিগত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা আক্রান্ত অঞ্চলে যাওয়ার রেকর্ড, এবং শরীরে জ্বর, গায়ে ব্যথা বা রক্তপাতের মতো কোনো উপসর্গ রয়েছে কিনা, সে সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে। ভারতের বিমানবন্দরে পৌঁছানোর পর যাত্রীদের কোনো কাগজের ফর্ম পূরণ করতে হবে না; কেবল ডাউনলোড করা এই অনলাইন ফর্মটি ইমিগ্রেশন কাউন্টারে দেখানো হবে। এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রীদের তথ্য রিয়েল-টাইমে বিমানবন্দর স্বাস্থ্যের কর্মকর্তাদের এবং ইমিগ্রেশন টিমের কাছে পৌঁছাবে।

ভারত সরকারের এই জরুরি পদক্ষেপের মূল কারণ হলো গত ১৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া একটি ঘোষণা। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) এবং উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ডব্লিউএইচও। অন্তত ইবোলার একটি বিরল রূপ ‘বুন্ডিবুগিও ভাইরাস ডিজিজ’ দ্বারা সৃষ্ট এই প্রাদুর্ভাব, যার জন্য বর্তমানে কোনো ভ্যাকসিন বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই।

ডিআরসি ও উগান্ডার সীমান্তবর্তী দক্ষিণ সুদানের মতো দেশগুলোও চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ভারত সফরকারী বা ট্রানজিট নেওয়া যাত্রীদের এই সমস্ত দেশে ভ্রমণের ইতিহাস থাকলে বিমানবন্দরে অতিরিক্ত স্ক্রিনিংয়ের মুখোমুখি হতে হবে।

বিগত পাঁচ দশকে আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। এই মারাত্মক ভাইরাসটি মূলত আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই পরিস্থিতিটিকে উদ্বেগজনক কিন্তু নিয়ন্ত্রণযোগ্য বলে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, এই প্রাদুর্ভাবটি দ্রুত ছড়াচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোকে সতর্ক থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকান সিডিসি আগামী ছয় মাসের জন্য যৌথভাবে ৫১৮ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে। এই বৈশ্বিক সংকটের মধ্যেও ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড জানাচ্ছে যে, যাত্রী ও বিমানবন্দর কর্মীদের সুরক্ষার জন্য সম্পূর্ণ কন্ট্যাক্টলেস বা স্পর্শহীন উপায়ে এই ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম সদর উপজেলায় এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


কুড়িগ্রাম সদর উপজেলায় এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকাল বেলায় কুড়িগ্রাম কলেজ মোড়ের গ্রান্ড এসেম্বলি হলরুমে এ পরিচিত সভাটি অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদর উপজেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক শাহজাহান আলী সুমন, সদস্য সচিব আব্দুল মালেক সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব এবং এনসিপি অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছিলো দলের নেতাকর্মীদের সঙ্গে। এই সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

সভার প্রধান অতিথি এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, একটি শক্তিশালী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের আদর্শ ও নীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, কুড়িগ্রাম সদর উপজেলায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সকলের সঙ্গে নিয়ে কাজ করা হবে।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা শক্তিশালী করতে ব্যবসা শুরু, লাইসেন্স প্রদান, বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে দ্রুতগতির সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ‘শিল্পখাতে কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। তিনি বিজিএমইএ-কে দেশের অন্যতম শক্তিশালী ও সংগঠিত ব্যবসায়িক সংগঠন হিসেবে উল্লেখ করেন এবং বলেন, অন্যান্য সম্ভাবনাময় খাত—যেমন চামড়া, পাট, লাইট ইঞ্জিনিয়ারিং ও জাহাজ নির্মাণ—উন্নয়ন হলেও স্বল্পমেয়াদে কোনো খাতই তৈরি পোশাক শিল্পের সমপর্যায়ে পৌঁছাতে পারবে না। কাজেই অর্থনীতিতে এই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বাংলাদেশকে একটি আকর্ষণীয় বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। বর্তমানে ব্যবসা শুরু ও লাইসেন্স প্রাপ্তিতে গড়ে ৩৫৫ দিন সময় লাগলেও, এই সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, কোম্পানি নিবন্ধনের মাত্র ১৪ দিনের মধ্যেই উদ্যোক্তারা আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) এবং অন্যান্য প্রাথমিক অনুমোদন পেয়ে যাবেন। এর ফলে দ্রুত যন্ত্রপাতি আমদানি ও শিল্প স্থাপন সম্ভব হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, বিভিন্ন সংস্থার পৃথক পরিদর্শনের পরিবর্তে সমন্বিত পরিদর্শন ব্যবস্থা চালু করা হবে। এতে উদ্যোক্তাদের হয়রানি কমবে এবং শিল্প স্থাপনের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। পাশাপাশি ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে ট্রেড লাইসেন্স, কোম্পানি নিবন্ধন, শেয়ার হস্তান্তর ও কোম্পানি বিলুপ্তিসহ সকল সেবা অনলাইনে প্রদান করা হবে। এ ক্ষেত্রে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সফল মডেল অনুসরণ করা হচ্ছে।

বন্দর ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপারেটরদের সম্পৃক্ততার ফলে কার্গো পরিচালনায় দক্ষতা বৃদ্ধি পাবে, জাহাজের অপেক্ষার সময় কমবে এবং পরিবহন ব্যয় হ্রাস পাবে। এতে রপ্তানিকারক ও আমদানিকারকরা বৈশ্বিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাতে পারবেন।

জ্বালানি খাতের চ্যালেঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশীয় গ্যাস উৎপাদন ও এলএনজি আমদানির পাশাপাশি আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে অতিরিক্ত ৫৫০-৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

তিনি বলেন, গ্যাস সংকটের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান উৎপাদন শুরু করতে পারেনি। তাই নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার, যা শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে একটি আধুনিক, দক্ষ ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগ ও বাণিজ্যের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক। এছাড়াও বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ফাউন্ডার কামাল আহমেদ, ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এবং এইচএসবিসি ব্যাংকের হেড অব সাসটেইনেবিলিটি সৈয়দা আফজালুন নেসা।

এ ছাড়াও বিজিএমইএ এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কুতুবউদ্দিন আহমেদ ও বিজিএমইএ এর সাবেক সহ সভাপতি ও ঊর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


রাজধানীর মিরপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৮ জন

ঢাকা, ২৭ জুন, ২০২৬ : রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের কারণে ২৮ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানার পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. সিয়ামুর রহমান মাহিম (১৮), মো. আব্দুল্লাহ (২০), মো. তামিম (১৯), মো. রবিউল হাসান (১৯), মো. বিপ্লব হোসেন (১৯), মো. হান্নান (৪৮), মো. শাহাবুল ইসলাম (৪৪), মো. সোহেল রানা (২৫), মো. শাহিন (৩২), মো. নাজমুল হক (৩০), মো. মাসুদ (৩২), মো. অপু (৩০), মো. কাওছার (৩০), মো. নাসির উদ্দিন (২৮), তানজিন আলম (৩০), মো. মারুফ (১৯), মো. আমিরুল ইসলাম (২৫), মো. মাহমুদুল হাসান মামুন (২০), আমির হামজা (২১), মো. মিজানুর রহমান বাবু (২৭), ইব্রাহীম (৩৬), মো. হানিফ হাওলাদার (৩৫), ইরফান উদ্দিন আবির (১৮), মাসুম (২৯), মো. আমিন (৩২), জিদান (১৮), আলাউদ্দিন (১৮) ও মো. হাসান খান (২৩)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%