ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসির স্থগিত পরীক্ষা নিয়ে মিলল নতুন সময়সূচির আভাস


এইচএসসির স্থগিত পরীক্ষা নিয়ে মিলল নতুন সময়সূচির আভাস

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষার নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে জানা গেছে যে, সব নির্ধারিত পরীক্ষা শেষ হওয়ার পর এ পরীক্ষা নেওয়া হতে পারে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। অন্যদিকে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

মঙ্গলবার (৭ জুলাই) রাত ১টার পরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ব্যতীত দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষাগুলি যথারীতি চলবে।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (প্রেষণ) অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, সদ্যই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। বর্তমানে নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। সাধারণত সব পরীক্ষা শেষ হলে পরে স্থগিত হওয়া পরীক্ষাটি নেওয়া হয়।

আরও পড়ুন: সৌদি আরবে তেলক্ষেত্রে ড্রোন হামলা প্রতিহত, দুই বিদেশির মৃত্যু

এ বিষয়ে সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।

আগামী শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) পরীক্ষার বিষয়ে তিনি জানান, আমরা আবহাওয়া অফিসের সঙ্গে আলোচনা করেছি। বৃহস্পতিবারের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক, মন্ত্রণালয়সহ সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-গোপালগঞ্জ রুটে অভিযাত্রী কমিউটার ট্রেন চলবে ১০ আগস্ট থেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


ঢাকা-গোপালগঞ্জ রুটে অভিযাত্রী কমিউটার ট্রেন চলবে ১০ আগস্ট থেকে

যাত্রীদের দীর্ঘকালীন অপেক্ষা পূরণ করতে, বাংলাদেশ রেলওয়ে আগামী ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন আন্তঃনগরধর্মী কমিউটার ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’ চালু করতে যাচ্ছে। নতুন এই ট্রেন চালুর ফলে গোপালগঞ্জসহ ওই রুটের বিভিন্ন এলাকার যাত্রীদের যাতায়াত সহজ এবং দ্রুততার সাথে হবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট (পশ্চিম), রাজশাহীর কার্যালয় থেকে গতকাল (মঙ্গলবার) এক অফিস আদেশ জারি করা হয়েছে, যেখানে এ তথ্য জানানো হয়েছে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ আগস্ট ১৩৬ নম্বর ট্রেন ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ট্রেনটি ঢাকার জন্য দুপুর ২টা ৩০ মিনিটে ছাড়বে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে।

ফিরতি ট্রেন ১৩৫ নম্বর, গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকা উদ্দেশ্যে ছাড়বে এবং রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ঢাকা থেকে গোপালগঞ্জগামী ট্রেনটি বিভিন্ন স্টেশন যেমন কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিকারপুর, ভাঙ্গা জংশন ও নগরকান্দায় যাত্রাবিরতি করবে। অপর দিকে, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটি মহেশপুর, কাশিয়ানী জংশনসহ নির্ধারিত স্টেশনগুলোতে থামবে।

রেলওয়ের তথ্যমতে, ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেনটির মোট চলাচলের দূরত্ব ১৮৮ কিলোমিটার।

প্রতি শনিবার ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকবে। জয়দেবপুর কমিউটারের আট কোচবিশিষ্ট রেক দিয়ে ট্রেনটি পরিচালিত হবে এবং রেকের বেইজ, ওয়াটারিং ও ক্লিনিংয়ের কাজ ঢাকায় সম্পন্ন করা হবে।

নতুন ট্রেনটি নির্বিঘ্নে পরিচালনার জন্য বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে।

এর মধ্যে রয়েছে টিকিট বিক্রির ব্যবস্থা, লোকোমোটিভ ও ক্রু সরবরাহ, নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশন মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সময়সূচি জানানো।

রেলওয়ে কর্তৃপক্ষের আশা, নতুন ‘অভিযাত্রী কমিউটার’ চালুর ফলে গোপালগঞ্জ এবং ফরিদপুরসহ এ রুটের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূল ভূখণ্ডের সঙ্গে ৭ দিন ধরে বন্ধ সন্দ্বীপের যোগাযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


মূল ভূখণ্ডের সঙ্গে ৭ দিন ধরে বন্ধ সন্দ্বীপের যোগাযোগ

 

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে টানা সাত দিন ধরে দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বৈরী আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে থাকার কারণে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর থেকে সন্দ্বীপের সঙ্গে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ হয়ে যায়।

সপ্তাহ ধরে সব ধরনের নৌযান বন্ধ থাকায় আটকে আছেন সন্দ্বীপ চ্যানেলের চট্টগ্রাম টু সন্দ্বীপ রুটের কয়েক হাজার যাত্রী এবং ফেরিঘাটে অসংখ্য পণ্যবাহী গাড়ি। এর ফলে জরুরি রোগী, প্রবাসী যাত্রী, ব্যবসায়ী এবং চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। ফেরি বন্ধ থাকায় পণ্য সরবরাহে সংকট দেখা দিয়েছে এবং পুরো দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (৩ জুলাই) সন্দ্বীপ চ্যানেলের কুমিরা-গুপ্তছড়া রুটে সীমিত পরিসরে স্পিডবোট ও ট্রলার চলাচল করলেও আবহাওয়ার পরিস্থিতি আরো অবনতি হওয়া কারণে পরবর্তীতে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রবিবার (৫ জুলাই) সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন থাকলেও নৌযান চলাচল বন্ধ থাকায় ছুটিতে বাড়ি আসা বহু চাকরিজীবী এখনো কর্মস্থলে যোগ দিতে পারেননি। নৌযোগাযোগ বন্ধ থাকায় সবচেয়ে বেশি সংকটে পড়েছেন জরুরি চিকিৎসার জন্য শহরে যেতে চাওয়া রোগীরা। এ ছাড়াও, প্রবাসগামীদের যাত্রীদের ছুটি ও ভিসার মেয়াদ নিয়ে মারাত্মক সংকট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার থেকে সন্দ্বীপ চ্যানেলের বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরি ‘কপোতাক্ষ’ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে কুমিরা ও গুপ্তছড়া—উভয় ঘাটে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী গাড়ী। দীর্ঘ এক সপ্তাহ ধরে ঘাটে আটকে থাকায় অনেক গাড়ির কাঁচামাল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এদিকে ফেরিঘাটে ভালো কোনো রেস্তোরাঁ, ওয়াশরুম অথবা গোসলের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন আটকে পড়া দূর-দূরান্তের গাড়িচালক ও শ্রমিকরা। তারা জানিয়েছেন, এমন অস্বস্তিকর পরিস্থিতিতে দিন কাটাতে গিয়ে তারা হাঁপিয়ে উঠেছেন।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে সাগর এখনো উত্তাল রয়েছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এবং কখন নৌযান চলাচল শুরু করা যাবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দ্বীপে যাতায়াতের এই অনিশ্চয়তা কাটছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের সমস্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগ নির্ণয়ের এনএস১ পরীক্ষা করা হবে।

স্বাস্থ্য সেবা বিভাগের পক্ষ থেকে গত রোববার জারি হওয়া একটি প্রজ্ঞাপনে এই নির্দেশনার বিষয়ে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয় করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। কেননা নিরাপদ চিকিৎসা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

যে সকল রোগীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন এবং তাদের ডেঙ্গুর সন্দেহ রয়েছে, তারা কোনো ধরনের ফি ছাড়া পরীক্ষাটি করাতে পারবেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশের সমস্ত সরকারি হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালগুলোতে এই সুবিধা কার্যকর থাকবে।

ডেঙ্গুর উপসর্গ নিয়ে আগত রোগীদের দ্রুত শনাক্ত করা এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু সংক্রমণের শুরুতেই এনএস১ (নন-স্ট্রাচারাল প্রোটিন ১) পরীক্ষা অত্যন্ত কার্যকর। এই পরীক্ষার মাধ্যমে সাধারণত জ্বরের প্রথম ১ থেকে ৫ দিনের মধ্যে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা সম্ভব হয়।

ডেঙ্গু ভাইরাস শনাক্ত হলে দ্রুত রোগ শনাক্ত করা সম্ভব হয়। ফলে সময়মতো চিকিৎসা দেওয়া যায় এবং জটিলতা ও মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা কার্যকর করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, সকল জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ১২টি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা বিবেচনা করে রোগীদের আর্থিক চাপ কমানো, দ্রুত রোগ নির্ণয় নিশ্চিত করা এবং সরকারি হাসপাতালভিত্তিক ডেঙ্গু ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত রোগীরা প্রাথমিক পর্যায়েই সহজে পরীক্ষা করানোর সুযোগ পাবেন। আশা করা হচ্ছে, এই পদক্ষেপ রোগের বিস্তার নিয়ন্ত্রণ ও গুরুতর জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি, বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


ফরিদপুরে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি, বকেয়া ভাতা পরিশোধ ও ভাতা বৃদ্ধির দাবি

বকেয়া ভাতা পরিশোধ, মাসিক ভাতা বৃদ্ধি এবং যৌক্তিক পারিশ্রমিকের দাবিতে ফরিদপুরে অবস্থান কর্মসূচি পালন ও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীন কৃত্রিম প্রজনন (এআই) কেন্দ্রের টেকনিশিয়ানরা।

বুধবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকার উপ-পরিচালকের কার্যালয়সংলগ্ন কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বৃহত্তর ফরিদপুর এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ আখতার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম, রাজবাড়ী জেলা এআই টেকনিশিয়ানদের সভাপতি দীপঙ্কর চক্রবর্তীসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিভিন্ন জেলার টেকনিশিয়ানরা।

সমাবেশে বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করে আসছেন। সরকার আগে প্রতি মাসে দুই হাজার টাকা ভাতা দিলেও গত ১৬ মাস ধরে সেই ভাতা বন্ধ রয়েছে। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন ব্যাহত হচ্ছে।

বক্তারা অবিলম্বে ১৬ মাসের বকেয়া ভাতা পরিশোধ, মাসিক ভাতা বৃদ্ধি এবং যৌক্তিক পারিশ্রমিক নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%