১০:৩১ এম
এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের (এপিএসসি) উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
পুলিশ ক্রীড়াক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে আন্তর্জাতিক এই দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
আরও পড়ুন: রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ, পুলিশ তদন্ত শুরু
বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিএসসির চেয়ারপারসন মিসেস নির্মলা রাওয়াত স্বাক্ষরিত এক আনুষ্ঠানিকপত্রে শামীমা পারভীনের অভিজ্ঞতা ও পুলিশ ক্রীড়ায় তাঁর অবদানের প্রশংসা করা হয়েছে।
এখন শামীমা পারভীন উপদেষ্টা হিসেবে এশিয়ার বিভিন্ন দেশের পুলিশ সংস্থার মধ্যে ক্রীড়া সহযোগিতা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাদারী সম্পর্ক জোরদারে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।
আন্তর্জাতিক এই দায়িত্বে মনোনীত হওয়ায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
একই সঙ্গে নতুন দায়িত্বে তাঁর সাফল্য কামনা করা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তান সফর শেষে আজ ঢাকায় আসছেন লিউ হাইশিং
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন