প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন ছুটি কাটানোর একটি সুযোগ তৈরি হয়েছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার যদি এক দিনের ছুটি নেওয়া যায়, তাহলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে যোগ করে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
তবে ২৭ আগস্টের ছুটি গ্রহণ করতে হলে সংশ্লিষ্ট কর্মস্থলের অনুমোদন প্রয়োজন হবে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের এই বিষয়টি প্রতিষ্ঠানের নিজস্ব ছুটির নীতিমালা অনুসারে নির্ভর করবে।
এদিকে হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের জন্য এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। এই প্রতিষ্ঠানের কর্মীদের দায়িত্বপূর্ণ কাজ অনুসারে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাজ করতে হতে পারে।
এর আগে গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি ছিল। ওই ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটির পাশাপাশি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছিলেন।
ফলে আগস্টের শেষ সপ্তাহেও যদি এক দিনের ছুটি ‘ম্যানেজ’ করা যায়, তবে সরকারি চাকরিজীবীদের সামনে আবারও টানা চার দিনের ছুটি কাটানোর একটি সুযোগ তৈরি হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন