ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগরীর শাহ-মখদুম থানার নওদাপাড়া এলাকার একটি বসতবাড়ি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ মামুন।
বৃহস্পতিবার নগরীর অক্ট্রয় মোড়ে অবস্থিত রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে মোঃ মামুন বলেন, তিনি ২০২৪ সালের ১৭ মে নওদাপাড়া (জিয়া পার্কের উত্তর ভাড়ালিপাড়া মোড়) এলাকায় বাড়িসহ সাড়ে ৩ কাঠা জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গত ৯ জুন রাত সাড়ে ৮টার দিকে বিএনপির ১৭ নম্বর ওয়ার্ড (পূর্ব) সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ হারানের নেতৃত্বে কয়েকজন তার বাড়ির তালা ভেঙে প্রবেশ করেন বলে তিনি অভিযোগ করেন।
তার দাবি, পরদিন ওই বাড়িতে আবির নামে এক পুলিশ সদস্যকে বসবাসের জন্য উঠিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই পুলিশ সদস্য পরিবারসহ সেখানে বসবাস করছেন। বাড়ির ভেতরে তার আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল থাকলেও তাকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মামুন আরও বলেন, তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এমএলএসএস পদে কর্মরত। জীবনের সঞ্চয়, ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে বাড়িটি ক্রয় করেন। বর্তমানে বাড়ির দখল হারিয়ে তিনি পরিবারসহ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে আইনি প্রক্রিয়ায় সমাধানের পরামর্শ দেন। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির ১৭ নম্বর ওয়ার্ড (পূর্ব) সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ হারান বলেন, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে মামুন ওই বাড়িতে ছিলেন না। এলাকাবাসী বাড়িটি দেখভাল করছিল। পরে পুলিশ সদস্য আবির বাড়িটি পরিষ্কার করে সেখানে ওঠেন। আমি মামুনকে ফোন করে ডেকেছিলাম। পরে তিনি ও তার স্ত্রী আমার কাছে এলে আমি তাদের আইনি প্রক্রিয়ায় বাড়ি ফেরত নেওয়ার পরামর্শ দিয়েছি।
একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ জামাল বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। আমি মামুনকে চিনি না।
অভিযোগে নাম থাকা যুবদল নেতা মোঃ লিটন শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সভাপতি মামুন অর-রশিদ বলেন, চাঁদাবাজ, দখলবাজ-সহ আমি সবসময় সকল অন্যায়ের বিপক্ষে।
এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কেউ জড়িত থাকলে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, শাহ-মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বাড়ি দখলের অভিযোগে মামুনের স্ত্রী রুমা আক্তার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্রীড়া খাতে বিশেষ গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্রীড়া খাতে বিশেষ গুরুত্ব

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্রীড়া খাতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ক্রীড়া খাতকে শুধু বিনোদন নয়, বরং এটি ক্রিয়েটিভ অর্থনীতির অধীনে আয় ও কর্মসংস্থানমুখী একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তাই বাজেটে তিনি ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট উপস্থাপনার সময় এসব কথা জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেয়া হয়েছে। এছাড়া, ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ১০টি জেলায় স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। এই কর্মসূচিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট, মোট ৮টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ সারা দেশ থেকে ১ লাখ ২১ হাজার ৪৯২ জন কিশোর ও ৪৭ হাজার ১৩০ জন কিশোরীসহ মোট ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। এই লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে তিনি ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।

তিনি যোগ করেন, ‘প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিতকরণে বিভিন্ন পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট ২০২৬-২৭: কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


বাজেট ২০২৬-২৭: কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত দেশের ৫৫তম বাজেটে ঘোষণা করা হয়েছে যে, দেশের ১০০ উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষক, মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি ও লবণচাষিদের 'কৃষক কার্ড' প্রদান করা হবে। এ উদ্দেশ্যে কৃষক কার্ড বাবদ ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এর পূর্বে গত পহেলা বৈশাখে সরকার আনুষ্ঠানিকভাবে 'কৃষক কার্ড' কর্মসূচি চালু করেছে, যা উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ১০টি সেবা পৌঁছে দেওয়া। ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির প্রি-পাইলটিং হিসেবে দেশের আটটি বিভাগের ১০ জেলার ১১ উপজেলার ১১টি ব্লকে ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড দেওয়া হয়েছিল।

জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তার আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, বাংলাদেশ ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে যাত্রা শুরু করে। পাঁচ দশকের বেশি সময়ের এই যাত্রায় দেশের অর্থনীতির পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে উন্নয়ন কর্মসূচি ও রাষ্ট্রীয় ব্যয়ের আকারও।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। বিশাল নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রতিগুলো পূরণে দেশের ইতিহাসে এবার সবচেয়ে বড় বাজেট তৈরি করেছে সরকার। প্রস্তাবিত এ বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

বিরাট এ বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাকি অর্থ সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা থেকে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৬ শতাংশ।

বাজেটের এই বিশাল ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে সরকার।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে।

বিশাল এ বাজেটের মাধ্যমে সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনা, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির’ পথে এগিয়ে নিয়ে যাওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপারি গাছ কাটতে গিয়ে কলেজের ছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


সুপারি গাছ কাটতে গিয়ে কলেজের ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা অঞ্চলে সুপারি গাছ কাটার সময় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেছেন আব্দুল হান্নান শাহ (২২) নামের এক কলেজছাত্র।

এই দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার ১ নম্বর বৈয়াগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামে।

উক্ত দুর্ঘটনার শিকার হান্নান ওই এলাকার আব্দুল গফ্ফার শাহর একমাত্র সন্তান ছিল। তিনি আনোয়ারা সরকারি কলেজে ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হান্নানের ফুফাতো ভাই মো. ইমরান হোসাইন জানান, মৃত হান্নান তার চাচাতো ভাইয়ের দোকানে বসবাস করেন। তিনি পরীক্ষা উপলক্ষে ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে পরীক্ষা না থাকায় তিনি সুপারি গাছ কাটতে গিয়েছিলেন। এই সময় গাছটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে তাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে তার পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ মাগরিবের নামাজের পর জানাজার আয়োজন করা হবে এবং পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি ও কৃষক কার্ডে বরাদ্দ সাড়ে ১৫ হাজার কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


ফ্যামিলি ও কৃষক কার্ডে বরাদ্দ সাড়ে ১৫ হাজার কোটি টাকা

বিএনপির সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও প্রচারণায় সবচেয়ে বেশি ফ্যামিলি ও কৃষক কার্ডের কথা বলা হয়েছিল। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে এই কার্ড দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

এই প্রেক্ষাপটে, সরকারের প্রথম প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই দুই কার্ডের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৫ হাজার ৫৬২ কোটি ৫০ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার বিকেলে, জাতীয় সংসদের অধিবেশনের বাজেটে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব করেছেন।

বাজেট বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন যে, কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে সরকার গত ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করেছে। দেশের আট বিভাগের ১০ জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে মোট ২২ হাজার ৬৫ জন কৃষককে এই কার্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে, মৎস্য চাষি, প্রাণিসম্পদ খামারি এবং লবণ চাষিদেরও এই বিশেষ কার্ডের আওতায় আনা হয়েছে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১০০ উপজেলায় ৪২ লাখ ৫ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। পাশাপাশি, দেশের সব কৃষককে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকগণ প্রতি বছর একবার দুই হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তার পাশাপাশি আরও ১০ ধরনের বহুমুখী সুবিধা পাবেন।

এ জন্য ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ এক হাজার ৬২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে এবং চলতি অর্থ বছরে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সামাজিক সুরক্ষা নিশ্চিতকল্পে প্রতিশ্রুতি অনুযায়ী, এক মাসের মধ্যে 'ফ্যামিলি কার্ড কর্মসূচি' চালু করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি সারা দেশে বিস্তৃত করা হবে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে, এই কার্ডটি সরাসরি পরিবারের 'মা' বা 'নারী প্রধান' সদস্যের নামে ইস্যু করা হচ্ছে।

এই কার্ডের মাধ্যমে মাসিক দুই হাজার ৫০০ টাকা করে ভাতা সরাসরি মোবাইল বা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। এ হার বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার হার অপেক্ষা প্রায় তিন গুণ অধিক।

২০৩০ সালের মধ্যে, এ কার্ডকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য একটি ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে রূপান্তর করতে চাওয়া হচ্ছে। এখন পর্যন্ত ৬০ হাজার ৪৪ জন পরিবারের নারী প্রধানকে এই কার্ডের আওতায় আনা হয়েছে। আগামী অর্থবছরের মধ্যে ৪১ লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য বাজেটে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধীদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%