ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল


আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় গণঅধিকার পরিষদ।

মিছিলটি সোমবার রাত ৮ টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। পরে এ মিছিলটি পল্টন মোড়, প্রেসক্লাবের সামনে থেকে ঘুরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে এসে শেষ হয়। এই সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত সমাবেশও করেন।

সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে জুলাই মাসের গণঅভ্যুত্থানে ২ হাজার মানুষকে হত্যা করেছিল, তেমনি যদি আবারও আওয়ামী লীগ জনগণের ক্ষতি করার চেষ্টা করে, বাসে অগ্নিসংযোগ করে, বা নৈরাজ্য সৃষ্টি করে, তাহলে বাংলার মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলা হবে।

আরও পড়ুন: রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের

তিনি আরও বলেন, এই নিষিদ্ধ আওয়ামী লীগ পুলিশকে হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ কি জুলাই মাসের গণঅভ্যুত্থানের কথা ভুলে গেছে? আওয়ামী লীগ গণঅভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছিল, তাদেরকে দেশের মানুষ কোন দিন ফিরতে দিবে না। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, এবং তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। ২৩ তারিখ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যদি তারা কোন নৈরাজ্য করে, আমরা তা প্রতিহত করবো। আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী লীগের নিরীহ কর্মী যারা আছেন তাঁরা উসকানিতে পা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়, বিদেশে পলাতক নেতাদের কথায় উসকানির প্রভাব পড়লে শান্তিতে থাকতে পারবেন না।

এই সময় হাসান আল মামুন আগামীকাল ২৩ তারিখ সারাদেশে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছিল। আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয়, এটা একটি সন্ত্রাসী সংগঠন। ইতোমধ্যে সন্ত্রাসী বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকাল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপন প্রস্তুতি নিচ্ছে, এ বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকেও মাঠে থাকতে হবে। এই নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে আগামীকাল সারাদেশে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে।

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি এডভোকেট নিজামউদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সবুজ সেরনিয়াবাত, মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন: ক্যান্সার চিকিৎসায় স্বাস্থ্য খাতের বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল ২৩ জুন, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার সভাপতিমণ্ডলীর সদস্য জয়নুল আবেদীন এ মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে নিষিদ্ধ কার্যক্রমের আওতায় আওয়ামী লীগের মশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


বরিশালে নিষিদ্ধ কার্যক্রমের আওতায় আওয়ামী লীগের মশাল মিছিল

বরিশালের আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রাতে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়ক থেকে মিছিলটি বের হয়।

প্রত্যক্ষদর্শীরা এ বিষয়ে জানাচ্ছেন, মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ মিছিলে ছোট একটি ব্যানারে বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা আশিক আব্দুল্লাহর ছবিও ছিল, এমন দাবি করা হয়েছে।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান মন্তব্য করেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মশাল মিছিলের ভিডিওটি আমিও দেখেছি। ওই মিছিলটি অন্য কোথাও হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার থানা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘আমরা সচেতন রয়েছি এবং বেশ কয়েকটি টিম কাজ করছি যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো মিছিল না করতে পারে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:০২ পি.এম


মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল

গতরাতে বিশ্বকাপ ফুটবলে ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পায় স্পেন।

দলের হয়ে ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করেন লামিন ইয়ামাল। এরপর স্পেনের হয়ে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল। এছাড়া চতুর্থ গোলটি ছিল আত্মঘাতি।

বিশ্বকাপের মঞ্চে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার ক্ষেত্রে মেসির রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল।

২০০৬ সালের বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করেছিলেন মেসি। তবে এবার বিশ্বকাপের মঞ্চে ক্যারিয়ারের প্রথম গোল করার সময় ইয়ামালের বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। এতে করে আর্জেন্টাইন তারকা খেলোয়াড়ের চেয়ে ১৪ দিন কম বয়সে ইয়ামাল বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন।

যদিও বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার বিশ্ব রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি পেলের।

১৯৫৮ সালে মাত্র ১৭ বছর ২৯৩ দিন বয়সে পেলে বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোল করেছিলেন।

বিশ্বকাপে স্পেনের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের তালিকায় নাম তুলেছেন ইয়ামাল। এর আগে ২০২২ সালের বিশ্বকাপে ১৮ বছর এবং ১১০ দিন বয়সে কোস্টারিকার বিপক্ষে গোল করেছিলেন গাভি।

তবে সব মিলিয়ে ইয়ামাল বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের ক্ষেত্রে অষ্টম স্থানে রয়েছেন।

বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা:

পেলে- ১৭ বছর ২৩৯ দিন

ম্যানুয়েল রোসাস- ১৮ বছর ৯৩ দিন

গাভি- ১৮ বছর ১১০ দিন

ইব্রাহিম এমবায়ে- ১৮ বছর ১৪২ দিন

মাইকেল ওয়েন- ১৮ বছর ১৯০ দিন

নিকোলাই কোভাচ- ১৮ বছর ১৯৭ দিন

দিমিত্রি সিচেভ- ১৮ বছর ২৩১ দিন

লামিন ইয়ামাল- ১৮ বছর ৩৪৩ দিন

লিওনেল মেসি- ১৮ বছর ৩৫৭ দিন

জুলিয়ান গ্রিন- ১৯ বছর ২৫ দিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন পটিয়ার সাবেক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন পটিয়ার সাবেক মেয়র

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে সাময়িক মুক্তি পেয়েছেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব বাবুল। সোমবার (২২ জুন) রাতে কড়া নিরাপত্তার মধ্যে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পটিয়ায় আনা হয়।

মায়ের জানাজা ও দাফন শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

পারিবারিক ও প্রশাসন সূত্র জানাচ্ছে, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৭৫) সোমবার দুপুর পৌনে ১২টার দিকে পটিয়া পৌরসদরের ওয়াপদা রোড এলাকায় নিজ বাসভবনে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মায়ের মৃত্যুর পরে শেষবারের মতো মুখ দেখা এবং জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়।

আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক পাঁচ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন।

প্রশাসন সূত্র জানায়, রাত ৯টা থেকে পাচ ঘণ্টার জন্য তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়। পরে পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পটিয়া পৌরসদরের সুচক্রদণ্ডী এলাকায় আনা হয়।

রাত সাড়ে ৯টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ চত্বরে আমজুমান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন আইয়ুব বাবুল। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন শেষে রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব বাবুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

জানাজায় অংশ নিয়ে আইয়ুব বাবুল মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। তিনি বলেন, ‘মহান রাব্বুল আল-আমিন যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।’

স্থানীয় সূত্র জানাচ্ছে, দীর্ঘদিন পর আইয়ুব বাবুলকে বাড়িতে দেখে স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া জানিয়েছেন, ‘প্যারোলে সাময়িক মুক্তির আদেশ পাওয়ার পর চট্টগ্রাম পুলিশের সঙ্গে সমন্বয় করে তাকে পটিয়ায় আনা হয়। প্রয়োজনীয় নিরাপত্তার মধ্যেই তিনি জানাজায় অংশ নেন এবং নির্ধারিত সময় শেষে আবার কারাগারে ফিরে যান।’

প্রসঙ্গত, আইয়ুব বাবুল বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে থাকা মোট ছয়টি মামলার মধ্যে চারটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। পরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%