১০:৫৭ পি.এম
বরিশালের আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রাতে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়ক থেকে মিছিলটি বের হয়।
প্রত্যক্ষদর্শীরা এ বিষয়ে জানাচ্ছেন, মিছিলে ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ মিছিলে ছোট একটি ব্যানারে বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা আশিক আব্দুল্লাহর ছবিও ছিল, এমন দাবি করা হয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান মন্তব্য করেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মশাল মিছিলের ভিডিওটি আমিও দেখেছি। ওই মিছিলটি অন্য কোথাও হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার থানা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।’
আরও পড়ুন: আপন চাচাতো বোন পরিচয়ে প্রবাসীর স্ত্রী'র সঙ্গে মাদক কারবারি নয়নের পরকীয়া! অবশেষে জনতার হাতে আটক
তিনি আরও জানান, ‘আমরা সচেতন রয়েছি এবং বেশ কয়েকটি টিম কাজ করছি যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো মিছিল না করতে পারে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন