ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যশোরে মাদক সেবনের দায়ে চার যুবকের জেল


যশোরে মাদক সেবনের দায়ে চার যুবকের জেল

যশোরের অভয়নগরে ইয়াবা সেবনের অভিযোগে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত যুবকদের মধ্যে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের মৃত ফজলু গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪০), একই গ্রামের শহিদ মোল্যার ছেলে রুবেল মোল্যা (৩২), আলী বিশ্বাসের ছেলে খলিল উল্লাহ (১৮) এবং চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের তুষার রায়ের ছেলে মানবেন্দ্র রায় (২৭) রয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানিয়েছেন, শুক্রবার দুপুরে হিদিয়া ও চলিশিয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করে পুলিশ। আটককৃতদের পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে শফিকুল ইসলাম, রুবেল মোল্যা ও খলিল উল্লাহকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে মানবেন্দ্র রায়কে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: সাবরাং ইউনিয়নে শোডাউন দিয়ে প্রচারণায় বিএনপির প্রার্থীরা

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু বলেছেন, ‘ইয়াবা সেবনের পর জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


জয়পুরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষককে জুতাপেটার অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক মো. আজাদুর রহমানকে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি শুক্রবার (২৬ জুন) সকালে সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার দাবি করেছেন ভুক্তভোগী ওই শিক্ষক।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক মো. আজাদুর রহমান অভিযোগ করেন, গত ১৫ জুন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুজন পুরুষ ও দুজন নারী অভিভাবক সদস্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। নির্বাচন শেষে স্থানীয় রুকিন্দিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি হারুনুর রশিদ নির্বাচিত সদস্যদের তালিকা পরিবর্তন করে তাঁর পছন্দের ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিতে থাকেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ জুন দুপুর আড়াইটার দিকে হারুনুর রশিদ, স্থানীয় বিএনপি নেতা শাহনেওয়াজ ও আতিয়ার রহমান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মীর মো. আতিকুজ্জামান মুন বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন।

তাঁরা নির্বাচনের কাগজপত্র দেখতে চান এবং নির্বাচিত সদস্যদের তালিকা পরিবর্তনের চেষ্টা করেন। এতে আপত্তি জানালে হারুনুর রশিদ জুতা খুলে তাঁর গালে আঘাত করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

প্রধান শিক্ষক বলেন, হামলায় তাঁর কানে আঘাত লাগে এবং চিকিৎসা নিতে হয়। পরে ২২ জুন আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেন।

একই অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, ঘটনার পর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন তাঁকে বান্দরবানে বদলির ভয় দেখিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা হারুনুর রশিদ বলেন, ম্যানেজিং কমিটি গঠন নিয়ে কয়েকজন অভিভাবকের আপত্তি ছিল। বিষয়টি নিয়ে আলোচনা করতে বিদ্যালয়ে গিয়েছিলাম।

প্রধান শিক্ষককে জুতাপেটা বা লাঞ্ছিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আনা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা শাহনেওয়াজ ও আতিয়ার রহমানও মারধরের অভিযোগ অস্বীকার করেন। তাঁদের দাবি, পরিস্থিতি শান্ত করতেই তাঁরা বিদ্যালয়ে গিয়েছিলেন। প্রধান শিক্ষক স্থানীয় যুবলীগের এক নেতাকে ম্যানেজিং কমিটির সভাপতি করার চেষ্টা করছিলেন, তাঁরা শুধু এর বিরোধিতা করেছেন।

ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন বলেন, প্রধান শিক্ষক তাঁকে মারধরের বিষয়টি জানিয়েছেন এবং তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে বদলির হুমকি দেওয়ার অভিযোগ সঠিক নয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগের অনুলিপি পেয়েছি। বিষয়টি পুলিশের তদন্তাধীন থাকায় এ মুহূর্তে আলাদাভাবে কিছু করার সুযোগ নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান বলেন, অভিযোগের একটি অনুলিপি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবির অভিযানে নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


ডিবির অভিযানে নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

২৫/০৬/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া নীলফামারীর কিশোরগঞ্জ থানাধীন নিতাই বসুনিয়াপাড়া এলাকা হইতে ১। মোঃ রিফাত ইসলাম ওরফে বৃটিশ (২০), ২। মোঃ রাব্বি ইসলাম (২৪), উভয়ের পিতা- মোঃ লাল মিয়া, ৩। মোঃ আনিসুল ইসলাম (১৯), পিতা-মোঃ আসাদুল ইসলাম, সকলের সাং-নিতাই বসুনিয়াপাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী, ৪। মোঃ শান্ত ইসলাম (১৯), পিতা-মোঃ গুলজার রহমান, সাং-বড় সংগলশী, খামাতপাড়া, থানা ও জেলা-নীলফামারীগণকে আটক করা হয়। বিধি মোতাবেক তল্লাশীকালে আসামীদের হেফাজত হইতে ০৪ (চার) টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে মোবাইল ফোন গুলি পর্যালোচনায় ভিসা প্রতারণা সংক্রান্তে ও জালিয়াতির উদ্দেশ্যে এডিটকৃত কাগজপত্র সহ প্রতারনার উদ্দেশ্যে তৈরীকৃত বিভিন্ন আলামত সহ ভুয়া বিদেশী নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনকৃত Whatsapp, Imo এ্যাকাউন্ট এবং অনলাইন কেসিনো/জুয়া খেলার অ্যাপস পরিলক্ষিত হয় যেগুলো ব্যবহার করিয়া আসামীরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন ব্যক্তিদের বিদেশে চাকুরীর প্রলোভন দেখাইয়া প্রতারনামূলকভাবে টাকা গ্রহন করতঃ আত্মসাৎ করিয়া আসিতেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান বাসদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান বাসদের

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নেতৃবৃন্দ উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তারা মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মীয় ফ্যাসিবাদ এবং উগ্র সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে এই আহ্বান করেন। নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচিত সংসদে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব পাস করা, চিহ্নিত যুদ্ধাপরাধী আলবদর কমান্ডার, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এটিএম আজহারকে অন্তর্বর্তী সরকার বেকসুর খালাস দিয়েছে।

এগুলো মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসাবে চিহ্নিত করেছেন তারা।

আজ শুক্রবার (২৬ জুন), শহীদ জননী জাহানারা ইমামের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সম্পন্ন হওয়ার পর এসব কথা তারা বলেন। সকালে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শহীদ জননী জাহানারা ইমামের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য মাঈন উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য ও ঢাকা নগর কমিটির নেতা নাসির উদ্দীন প্রিন্স, রুখশানা আফরোজ আশা, আনোয়ারুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন তাজু, ইলিয়াস হাসান ইলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, স্বাধীনতার পরই যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত ছিল। কারণ গণহত্যাকারী যুদ্ধাপরাধীদের বিচার না হলে মুক্তিযুদ্ধের নৈতিকতা প্রতিষ্ঠিত হয় না, কিন্তু ক্ষমতাসীন শাসকেরা তা করেনি। বরং তাদের আশ্রয় ও প্রশ্রয়ে ’৭১-এর ঘাতক যুদ্ধাপরাধীরা শুধু টিকে থাকেনি, পত্র পল্লবে বিকশিত হয়ে মহীরুহ রূপ ধারণ করেছে।

যার কারণে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েও শহীদ জননী জাহানারা ইমাম জীবিত অবস্থায় যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মের রাজনৈতিক ব্যবহার এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার যে আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজও প্রাসঙ্গিক রয়েছে।

বিগত আওয়ামী সরকারের সময়ে কতিপয় যুদ্ধাপরাধীদের বিচার করার পরও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী, বাহিনী গঠন করে এবং সরাসরি হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগকারী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি অভিযোগ করেন, বরং শাসক শ্রেণির দুই বৃহৎ দল রাজনৈতিক ক্ষেত্রে ধর্ম ব্যবহারে প্রতিযোগিতা করছে এবং স্বাধীনতাবিরোধী দলকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে।

স্বাধীনতার ৫৫ বছরে ক্ষমতাসীন বুর্জোয়া দলগুলো পালাক্রমে দেশ পরিচালনা করছে, তবে তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে কাজ করছে বলেও বলেন বজলুর রশীদ ফিরোজ।

তিনি বলেন, গত ২০২৪ সালের জুলাই-আগাস্টে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী সময় অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন সীমা ছাড়িয়ে গেছে। কথিত তৌহিদী জনতার নামে নারীদের পোশাক নিয়ে মোরাল পুলিশিং এবং ধর্মীয় ও জাতীগত সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়ে গিয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত, কথিত ধর্ম অবমাননার নামে ধর্মীয় ও জাতীগত সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণipেশার হাজার হাজার মানুষ সাম্প্রদায়িক অপশক্তির দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। মব সন্ত্রাসের আতঙ্ক নির্বাচনের পরে এখনো চলছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দেশের শাসন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত-দুর্বৃত্তায়িত আদর্শহীন বুর্জোয়া রাজনীতির হাতে রয়েছে। এভাবে দেশ চরম অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক দুর্দশার জায়গায় এসে দাঁড়িয়েছে। রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ, ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও যুদ্ধাপরাধীদের বিচার এবং স্বাধীনতাবিরোধী গণহত্যাকারী দলের বিচার দাবী করেন বজলুর রশীদ ফিরোজ। একইসঙ্গে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করে শহীদ জননী জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই যুগ পর বিদ্যুৎ পেল শ্রীপুরের শতাধিক পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


দুই যুগ পর বিদ্যুৎ পেল শ্রীপুরের শতাধিক পরিবার

গাজীপুরের শ্রীপুরের দুটি গ্রামের শতাধিক পরিবারের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এই বিদ্যুৎ সরবরাহের মাধ্যমেই শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে, এমনটাই জানিয়েছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২।

শুক্রবার বিকালে মুলাইদ ও টেপিরবাড়ী গ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগের বাইরে থাকা শতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সঞ্চালনের লাইনের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকাবাসীর মধ্যে দীর্ঘকাল ধরে চলা মতবিরোধের কারণে প্রায় দুই যুগ ধরে বিদ্যুৎবঞ্চিত ছিল শতাধিক পরিবার। এই খবর শুনে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ওই শতাধিক পরিবারের জন্য বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন। ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এক কিলোমিটার দীর্ঘ নতুন লাইন স্থাপন করে। এর ফলে বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শান্তনু রায় জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্যদের কাছ থেকে তথ্য পাওয়ার পরই তার নির্দেশনায় বিদ্যুৎবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমেই শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর সাবেক সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শান্তনু রায়, শ্রীপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব শহিদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%