প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের শ্রীপুরের দুটি গ্রামের শতাধিক পরিবারের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এই বিদ্যুৎ সরবরাহের মাধ্যমেই শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে, এমনটাই জানিয়েছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২।
শুক্রবার বিকালে মুলাইদ ও টেপিরবাড়ী গ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগের বাইরে থাকা শতাধিক পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সঞ্চালনের লাইনের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকাবাসীর মধ্যে দীর্ঘকাল ধরে চলা মতবিরোধের কারণে প্রায় দুই যুগ ধরে বিদ্যুৎবঞ্চিত ছিল শতাধিক পরিবার। এই খবর শুনে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু ওই শতাধিক পরিবারের জন্য বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ গ্রহণ করেন। ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এক কিলোমিটার দীর্ঘ নতুন লাইন স্থাপন করে। এর ফলে বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী শান্তনু রায় জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্যদের কাছ থেকে তথ্য পাওয়ার পরই তার নির্দেশনায় বিদ্যুৎবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমেই শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর সাবেক সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শান্তনু রায়, শ্রীপুর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব শহিদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন