ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

রাজবাড়ীর ববালিয়াকান্দিতে সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীর মৃত্যু, মা আইসিইউতে


রাজবাড়ীর ববালিয়াকান্দিতে সাপের কামড়ে পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীর মৃত্যু, মা আইসিইউতে
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের  চাপালবাঘা গ্রামের অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আরিফা (১১) বিষধর সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ভোররাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আক্রান্ত হয় আরিফা ও তার মা। 
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরিফার মৃত্যু ঘটে। তার মা বর্তমানে ফরিদপুরের হাসপাতালে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আরিফার মৃত্যুতে অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
 
বিদ্যালয়ের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, গতকালও যাকে শ্রেণিকক্ষে পাঠদান করিয়েছি, হাসি-খুশি সেই নিষ্পাপ মেয়েটি আজ আমাদের মাঝে নেই এই করুণ মৃত্যু সত্যিই মেনে নেওয়ার মতো নয়।
 
শোকবার্তায় আরও বলা হয়, মহান রাব্বুল আলামিন যেন নিষ্পাপ শিক্ষার্থী আরিফাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার মাকে দ্রুত সুস্থতা দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার জন্য আল্লাহ তাআলা ধৈর্য ও শক্তি দান করুন এই দোয়া করা হয়।
 
অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমা আরিফার রুহের মাগফিরাত কামনা এবং তার অসুস্থ মায়ের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৪ শতাংশ

গত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের সকল শিক্ষা বোর্ডের ফল প্রকাশ হয়েছে।

এ বছর, রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এই প্রতিষ্ঠানে পাসের হার ৮৪ শতাংশ, যেখানে পরীক্ষায় মোট ৩৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে এবং ১১৯ জন শিক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

এছাড়া উল্লেখ্য, দেশের চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। এই পরিসংখ্যানের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ।

আজ, শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন এ পাসের হার তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র ও কক্ষের তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচনের খসড়া ভোটকেন্দ্র ও কক্ষের তালিকা প্রকাশ

চট্টগ্রাম, ১০ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামে স্থানীয় সরকার ও সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জেলা নির্বাচন অফিস মোট চার স্তরের নির্বাচনের জন্য খসড়া ভোটকেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ করেছে। একইসঙ্গে কেন্দ্রভিত্তিক ভোটারসংখ্যার খসড়া সারসংক্ষেপও প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তালিকার তথ্যানুসারে, চার স্তরের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১ কোটি ১৫ লাখেরও বেশি। ভোটকেন্দ্রের সংখ্যা ৪ হাজার ২০০-এরও বেশি এবং ভোটকক্ষের সংখ্যা ২২ হাজারের বেশি।

চট্টগ্রাম জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আজ সোমবার প্রকাশিত এই খসড়া তালিকা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন, ১৬টি উপজেলা পরিষদ, ১৪টি পৌরসভা ও ১৮৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত খসড়া তালিকা নিয়ে যদি কোনো দাবি বা আপত্তি থাকে, তাহলে আগামী ১৮ আগস্টের মধ্যে লিখিতভাবে তা জানাতে হবে। এই দাবিগুলি এবং আপত্তিগুলি যাচাই-বাছাই ও নিষ্পত্তির পর ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি সাধারণ ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৫৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ৯১ হাজার ৬৩০, নারী ভোটা ৯ লাখ ৬৭ হাজার ২২৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫১ জন। সিটি করপোরেশন এলাকায় মোট ৭২৫টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সকল ভোটকেন্দ্রই স্থায়ী। এই কেন্দ্রগুলোতে ভোটকক্ষ রয়েছে ৩ হাজার ৯৫৭টি, যার মধ্যে স্থায়ী ৩ হাজার ৬৭১টি এবং অস্থায়ী ২৮৬টি।

চট্টগ্রামের ১৬টি উপজেলা পরিষদের জন্য খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ৪৭ লাখ ৬৭ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৫ লাখ ১৬ হাজার ৮০৪, নারী ২২ লাখ ৫০ হাজার ৯৭০ এবং হিজড়া ভোটার ১৭ জন।

এসব উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ৪৭৫টি। সবগুলোই স্থায়ী ভোটকেন্দ্র। মোট ভোটকক্ষ সংখ্যা ৯ হাজার ১৪৩টি, যার মধ্যে স্থায়ী ৮ হাজার ৭৭৫টি এবং অস্থায়ী ৩৬৮টি।

চট্টগ্রামের ১৪টি পৌরসভার ১২৬টি সাধারণ ও ৪২টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৫৮৭ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ২৪৩ এবং নারীর সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। পৌরসভার ভোটকেন্দ্রের সংখ্যা ২১৯টি, যার মধ্যে স্থায়ী ২১৫টি ও অস্থায়ী ৪টি। ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৯৫টি, যেখানে স্থায়ী ১ হাজার ১৯টি এবং অস্থায়ী ৭৬টি।

চট্টগ্রামের ১৬টি উপজেলার ১৮৯টি ইউনিয়ন পরিষদের খসড়া তালিকায় মোট ভোটার রয়েছে ৪২ লাখ ৪৫ হাজার ৬৬৯ জন। পুরুষ ভোটারের সংখ্যা ২২ লাখ ৪১ হাজার ৬৬৪, নারী ২০ লাখ ৩ হাজার ৯৮৮ এবং হিজড়া ভোটার ১৭ জন। ইউনিয়ন পরিষদ নির্ধারিত ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৭৮১টি, যার মধ্যে স্থায়ী ১ হাজার ৭২২টি ও অস্থায়ী ৫৯টি। ভোটকক্ষের সংখ্যা ৮ হাজার ১৯৩টি, যেখানে স্থায়ী ৭ হাজার ৬৮৩টি ও অস্থায়ী ৫১০টি।

তবে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নে বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না সীমানা পুনর্গঠন ও পুনর্বিন্যাসজনিত জটিলতার কারণে।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, খসড়া তালিকার যেকোনো ভোটকেন্দ্র বা ভোটকক্ষ নিয়ে যদি আপত্তি থাকে, তবে ১৮ আগস্টের মধ্যে লিখিতভাবে আবেদন করতে হবে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা কিংবা থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দেওয়া যাবে।

এরপর সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ ২৩ আগস্টের মধ্যে দাবির শুনানি ও নিষ্পত্তি করবেন। সব প্রক্রিয়া শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

এই খসড়া তালিকার প্রকাশের মাধ্যমে চট্টগ্রামে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে আরও এক ধাপ এগোলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় এসএসসি ফলাফলে মোহনগঞ্জ ও পৌরসভার চেয়ে এগিয়ে সদর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


নেত্রকোনায় এসএসসি ফলাফলে মোহনগঞ্জ ও পৌরসভার চেয়ে এগিয়ে সদর

নেত্রকোনায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে জানা গেছে, জেলার ১০ উপজেলার মধ্যে মোহনগঞ্জ এবং পৌরসভার মধ্যে সদর প্রথম স্থানে রয়েছে। এছাড়া, পুরো জেলা জুড়ে এসএসসিতে পাশের হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৪৯ ভাগ।

জেলা শিক্ষা অফিসের সূত্রে জানা যায়, এই বছরের এসএসসি পরীক্ষায় নেত্রকোনার ১০টি উপজেলায় পৌনে ১৯ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১১হাজার ৫০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে এবং ৮২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

জেলায় এসএসসি পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি পাসের হার মোহনগঞ্জ উপজেলায় ৬৮ দশমিক ৩৬ শতাংশ এবং সবচেয়ে কম পাসের হার খালিয়াজুরি উপজেলায় ৪৯ দশমিক ৪১ শতাংশ। এবারে কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠের মতো প্রতিষ্ঠানগুলো শতভাগ পাসের রেকর্ড করেছে। তবে, শতভাগ ফেল করা এমন কোনো প্রতিষ্ঠান নেই।

নেত্রকোনা সদরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৮ দশমিক ৫৭ ভাগ পাসের হার রয়েছে, যা পৌরসভার ৫টি বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি। অথচ, জিপিএ-৫ প্রাপ্তির দিকে পুরনো দত্ত উচ্চ বিদ্যালয় ৯৭টি জিপিএ-৫ পেয়ে শীর্ষে অবস্থান করছে।

অন্যদিকে, দাখিল পরীক্ষায় জেলার ১০টি উপজেলা থেকে ৩ হাজার ৩৭৮ জন অংশ নিয়ে ১ হাজার ৮১১ জন পাস করে। এই পরীক্ষায় ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। দাখিল পরীক্ষায় সর্বাধিক পাসের হার বারহাট্টা উপজেলায় ৫৯ দশমিক ৪২ শতাংশ।

কারিগরি পরীক্ষায় ১০টি উপজেলায় অংশ নেওয়া ২ হাজার ২৪৫ জন পরীক্ষার্থী থেকে ১ হাজার ৩৪ জন পাস করে এবং তাদের মধ্যে ৫২ জন জিপিএ-৫ পেয়েছে। ভোকেশনালে পাসের হারে পূর্বধলা উপজেলা ৭২ দশমিক ৯২ শতাংশ নিয়ে প্রথম স্থানে রয়েছে।

পৌরসভা এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসএসসিতে ৭৯ দশমিক ৫২ শতাংশ পাসের হার, দাখিলে ৬০ দশমিক ৮৪ শতাংশ এবং ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ভোকেশনালে পাসের হার ৪৫ দশমিক ২৪ শতাংশ, এখানে ৭ জন জিপিএ-৫ পেয়েছে। অথচ, পৌরসভা এলাকায় মালনী কারিগরি স্কুল সম্যক ফেল করেছে।

এই ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা এবং জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


গুমের শিকার সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর ফুলেল শুভেচ্ছা

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালেদ হাসান সোহেলের ছেলে মো. সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

শিহাবের এই সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর সহানুভতি ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা এবং উপহার পাঠিয়েছেন।

আজ সোমবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় শিহাবের অসাধারণ ফলাফলের বিষয়টি।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় আতিকুর রহমান রুমন নামক অতিরিক্ত প্রেস সচিব উপহারসামগ্রী পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাবাজারে শিহাবের বাসায় গিয়ে প্রধানমন্ত্রী পক্ষ থেকে একগুচ্ছ ফুল, মিষ্টি এবং অনুপ্রেরণামূলক গল্পের বই তুলে দেন।

এদিকে, শিহাবের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তাও পৌঁছে দেওয়া হয়।

উপহার হস্তান্তরের সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র-ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে খালেদ হাসান সোহেলকে তুলে নিয়ে যাওয়া হয়।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

শিহাব নিখোঁজ বাবার স্মৃতি ও চরম অনিশ্চয়তার মাঝে বেড়ে উঠলেও তার এই ফলাফল পরিবার এবং স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%