০৬:০২ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ তথ্য আজ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. বাবুল (৪৮), সাদ্দাম (৩০), মো. শাকিল হোসেন (২২), লাবু কাজী (৩৩), মো. আব্দুল রহমান মিলন (২৮), মো. মামুন মিয়া (৩০), মো. রুবেল (৩৭), মো. হৃদয় (২৪), মো. রামিম (২৫), মো. জিসান (১৯), মো. শরীফুল ইসলাম (৩০), মো. হাছান (২৬), মো. সুমন (৩১), মো. জুবায়ের (২১), মো. সিফাত (১৯), মো. হিমেল (২৯), মো. আরাবি (২১), হাসান (২৭) এবং মো. ইব্রাহিম (৩৫)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ছাড়াও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন