ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

পাকিস্তানকে ভারতের কটাক্ষ, 'অন্যের ভূখণ্ড নয়, নিজেদের অর্থনীতি সামলান'


পাকিস্তানকে ভারতের কটাক্ষ,

জাতিসংঘের মানবাধিকার পরিষদে ভারত পাকিস্তানের সমালোচনা করেছে। বুধবার, ভারতের কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী পাকিস্তানের বক্তব্যের জবাবে বলেন, ‘অন্য দেশের ভূখণ্ড দখল করা বা সন্ত্রাস ছড়ানোর পরিবর্তে পাকিস্তানের উচিত দেশের উন্নয়নে মনোযোগ দেওয়া।’ এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

ক্ষিতিজ ত্যাগী আরও বলেন, ‘পাকিস্তানের বর্তমান নীতি দেশটির অর্থনৈতিক সংকট কাটাতে কোনো সহায়তা করবে না। দেশের জনগণের স্বার্থে পাকিস্তানের উন্নয়ন ও অর্থনীতিতে বেশি মনোযোগ দেওয়া উচিত।’ ভারতীয় এই কূটনীতিক আরও উল্লেখ করেন, ‘অন্য দেশের ভূখণ্ড নিয়ে আগ্রহ দেখানো বা সন্ত্রাস রপ্তানির পরিবর্তে পাকিস্তানের উন্নয়নের দিকে নজর দেওয়া দরকার।’

তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ড বা জাতিসংঘের পরিষদে এ ধরনের বক্তব্য পাকিস্তানের অর্থনৈতিক সংকট সমাধানে কোনো ভূমিকা রাখবে না। ত্যাগী অভিযোগ করেন, পাকিস্তান-শাসিত কাশ্মীরের পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান ব্যর্থ হয়েছে। জুন মাসে ওই অঞ্চলে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন।

আরও পড়ুন: এবার লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত নিত্যা রমনের অবিশ্বাস্য জয়

বিক্ষোভের সময় আন্দোলনকারীরা খাদ্য, জ্বালানি ও ওষুধসহ জরুরি পণ্য সরবরাহে বাধা দেওয়ার জন্য পাকিস্তান সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এ সময় অঞ্চলটির বিভিন্ন এলাকায় সহিংসতা ও জনজীবনে ব্যাপক বিঘ্ন ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, জুনের বিক্ষোভে অন্তত ২০ জন বেসামরিক নাগরিক ও চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

ত্যাগী বলেন, ‘গত শুক্রবার এই পরিষদকে জানানো হয়েছিল যে, পাকিস্তান-নিয়ন্ত্রিত অঞ্চলে জুন থেকে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে এবং খাদ্য ও ওষুধ সরবরাহে বাধা দেওয়া হয়েছে। এসব তথ্য তুলে ধরার পর পাকিস্তান এ বিষয়ে ‘পয়েন্ট অব অর্ডার’ উত্থাপন করে। এই পরিষদের পর্যালোচনার সব বস্তুনিষ্ঠ মানদণ্ড যদি কোনো একটি দেশের প্রতিনিধিদল পূরণ করে থাকে, তাহলে সেটি পাকিস্তান।’

জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ভারত পুনরায় বলেছে, এই কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভবিষ্যতেও থাকবে। একই সঙ্গে পাকিস্তানকে তার নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের এলাকা খালি করার আহ্বান জানিয়েছে ভারত।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার অভিযোগে চিফ অব স্টাফ গ্রেপ্তার

ত্যাগী কাশ্মীরি পণ্ডিতদের বাস্তুচ্যুতির বিষয়টিও তুলে ধরেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তের ওপারে ‘সন্ত্রাসীদে’র প্রশিক্ষণ দেওয়া, অস্ত্র সরবরাহ করা এবং তাদের ভারতে পাঠানোর অভিযোগ করেন।

ত্যাগী বলেন, ‘ওই একই সন্ত্রাসীরা পরে ধর্ম-নির্বিশেষে কাশ্মীরিদের হত্যা করেছে। নিহতদের মধ্যে অনেক মুসলিমও ছিলেন। যেই রাষ্ট্র তাদের পৃষ্ঠপোষকতা করেছে, সেই রাষ্ট্রই এখন এই পরিষদকে তদন্তের আহ্বান জানাচ্ছে। এই বিষয়টির পরিহাস পরিষদের নজর এড়াবে না।’ এদিকে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পাঠানো একটি চিঠির তীব্র সমালোচনা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘সিন্ধু পানি চুক্তি নিয়ে সাম্প্রতিক একটি সালিসি আদালতের রায় সম্পর্কে পাকিস্তান চিঠিতে তথ্য বিকৃত করেছে।’ স্থায়ী সালিসি আদালত নিয়ে পাকিস্তানের বক্তব্যের সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘নিজেদের স্বার্থে তথ্য বিকৃত করা ও মিথ্যা প্রচার করা পাকিস্তানের অভ্যাস।’

জয়সওয়াল আরও বলেন, ‘প্রথমত, পাকিস্তানি মন্ত্রী যেভাবে বিষয়টি তুলে ধরতে চাইছেন, তথাকথিত এই রায়টি স্থায়ী সালিসি আদালতের কোনো রায় নয়। এটি একটি অবৈধভাবে গঠিত আদালতের সিদ্ধান্ত। ভারত বিষয়টিকে বাস্তবতা বিকৃত করার জন্য পাকিস্তানের আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখছে। এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট এবং দেশটি একাধিকবার তা জানিয়েছে।

আরও পড়ুন: পুতিনের দূতের সাথে বৈঠক করে ট্রাম্পের বড় ইউরোপীয় নিরাপত্তা চুক্তির ইঙ্গিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বম্ভরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

​শাহানুর আলম, বিশ্বম্ভরপুর প্রতিদিন

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


বিশ্বম্ভরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন।
মিছিলটি উপজেলার 'হাওর বিলাস'-এর সামনে থেকে শুরু হয়ে নতুনপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিপ্লবী চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।
আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে এবং যুবদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—যুবদলের যুগ্ম আহ্বায়ক হিমেল মিয়া, কৃষক দলের আহ্বায়ক হাজী আব্দুল বাছিত, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি রমিজ উদ্দিন মাস্টার, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল ছাত্তার এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ দুলাল।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আবদুল হাইসহ ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

শপথ গ্রহণের অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ পড়ান। এ সময় উপস্থিত ছিলেন হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা।

আরো পড়ুন

করদাতারা আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত হয়েছেন।

গত সোমবার (২১ সেপ্টেম্বর) সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

২০২৪ সালের ৮ অক্টোবর দেবাশীষ রায় চৌধুরী হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন।

আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ব্রিটেন থেকে আইন ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০০৭ সালে হাইকোর্টের আইনজীবী এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা গাছসহ যুবক মান্নান আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা গাছসহ যুবক মান্নান আটক

বগুড়া, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) মো. মান্নান (৩০) নামের এক যুবককে আটক করেছে, যার কাছে একটি গাঁজার গাছ ছিল।

গতকাল বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে আশুঞ্জা মধ্যপাড়া এলাকার মান্নানের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত মো. মান্নান আশুঞ্জা মধ্যপাড়া এলাকার মো. মোয়াজ্জেমের ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিপিএসসি বগুড়া, এসআরবি-১২-এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ বাসস’কে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ রয়েছে। এই তথ্যের ভিত্তিতে একটি দল নিয়ে বুধবার রাতে অভিযান চালানো হয়।’

তিনি আরও জানান, ‘অভিযানকালে মান্নানের বাড়ির উঠান থেকে ৩৫০ গ্রাম ওজনের ১টি তাজা গাঁজার গাছসহ তাকে হাতেনাতে আটক করা হয়। জব্দ আলামতসহ আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইথিওপিয়ায় তিন বিমানবন্দর দখল, বড় যুদ্ধের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


ইথিওপিয়ায় তিন বিমানবন্দর দখল, বড় যুদ্ধের শঙ্কা

ইথিওপিয়ার উত্তরের তিগ্রে অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার আঞ্চলিক বাহিনী তিনটি বিমানবন্দরের দখল নিয়েছে। একই সময়ে কেন্দ্রীয় সরকারের সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক মাস ধরে চলতে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা বড় ধরনের সামরিক অভিযানের সূচনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রয়টার্স।

যদি নতুন করে সংঘাত শুরু হয়, তবে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত চলা তিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) ও ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বাহিনীর মধ্যে সংঘটিত যুদ্ধের অবসান ঘটানো শান্তিচুক্তি ভেঙে পড়তে পারে। ওই যুদ্ধে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটে। তিগ্রেতে নতুন সংঘাতের পাশাপাশি ইথিওপিয়া ও প্রতিবেশী ইরিত্রিয়ার সম্পর্কও খারাপ হতে শুরু করেছে। সুদানে চলমান গৃহযুদ্ধ এবং লোহিত সাগরে প্রবেশাধিকার নিয়ে ইরিত্রিয়ার সঙ্গে ইথিওপিয়ার বিরোধও রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও হর্ন অব আফ্রিকা অঞ্চলে পড়ছে। ফলে তিগ্রের নতুন সংঘাত শুধুমাত্র ইথিওপিয়ার অভ্যন্তরীণ সমস্যা হিসেবে সীমাবদ্ধ থাকবে কি না, তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি

২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিগ্রেতে ভয়াবহ যুদ্ধ চলেছিল। পরে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় একটি চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। এই চুক্তি ‘প্রিটোরিয়া চুক্তি’ নামে পরিচিত। তবে চুক্তির পরও দুই পক্ষের মধ্যে সম্পূর্ণ আস্থা গড়ে ওঠেনি। গত কয়েক মাসে পরিস্থিতি আবার খারাপ হতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকার ও টিপিএলএফ একে অপরের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এ সময় টিপিএলএফের ভেতরেও বিভেদ দেখা দেয়। পরে দলের কট্টরপন্থী একটি অংশ আবার তিগ্রের বড় অংশের নিয়ন্ত্রণ নেয় এবং অন্তর্বর্তী প্রশাসনকে সরিয়ে দেয়। সর্বশেষ টিপিএলএফ ইথিওপিয়ার আরও ছয়টি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জোট গঠন করেছে। এ জোটের মধ্যে এমন কিছু সংগঠনও রয়েছে, যারা আগের যুদ্ধে টিপিএলএফের বিরুদ্ধে লড়াই করেছিল।

নতুন এই জোটের উদ্দেশ্য প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকারকে ক্ষমতাচ্যুত করা বলে জানা গেছে। তবে বুধবারের সংঘর্ষে জোটের কতজন যোদ্ধা অংশ নিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। ইথিওপিয়ায় বিভিন্ন অঞ্চলে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। ফলে তিগ্রের সংঘাত অন্য এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছে, ইরিত্রিয়া এই জোটের সদস্যদের অর্থ ও অন্যান্য সহায়তা প্রদান করছে। তবে ইরিত্রিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

আরো পড়ুন

অন্যের ভূখণ্ড নয়, নিজেদের অর্থনীতি সামলান : পাকিস্তানকে ভারতের কটাক্ষ

তিগ্রেতে নতুন সংঘাতের পর ইরিত্রিয়ার ভূমিকার দিকে নজর রাখছেন পর্যবেক্ষকরা। দেশটির রাজধানী আসমারা ইথিওপিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধে জড়িত। ১৯৯৩ সালে ইথিওপিয়া থেকে স্বাধীন হওয়ার পর দুই দেশের সম্পর্ক বিভিন্ন সময় খারাপ হয়েছে। তবে ২০১৮ সালে প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতায় আসার পর দুই দশকের শত্রুতার অবসান ঘটানোর উদ্যোগ গ্রহণ করা হয়। এই উদ্যোগের জন্য ২০১৯ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। কিন্তু ২০২০ সালে তিগ্রেতে যুদ্ধ শুরু হলে পরিস্থিতি আবার বদলে যায়। ওই যুদ্ধে ইরিত্রিয়ার সেনারা ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকারের বাহিনীকে সহায়তা করে।

পরে প্রিটোরিয়া চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হলেও ইরিত্রিয়া ওই শান্তিচুক্তির পক্ষ ছিল না। যুদ্ধের পর ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সম্পর্ক আবার খারাপ হয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনার আরেকটি বড় কারণ হলো সমুদ্রে প্রবেশাধিকার। ইথিওপিয়া বর্তমানে স্থলবেষ্টিত দেশ। তবে ইরিত্রিয়া স্বাধীন হওয়ার আগে ইথিওপিয়ার সমুদ্র উপকূল ছিল। ইথিওপিয়া দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, লোহিত সাগরে সরাসরি প্রবেশাধিকার পাওয়া দেশটির নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইরিত্রিয়ার আসাব বন্দরে প্রবেশের বিষয়টি ইথিওপিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। অন্যদিকে, ইরিত্রিয়ার আশঙ্কা, ইথিওপিয়া সামরিক শক্তি ব্যবহার করে আসাব বন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে পারে। এ কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন

শ্রীলঙ্কাকে উড়িয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ইরিত্রিয়ার প্রতিরক্ষা বাহিনী ও আরও কয়েকটি প্রতিষ্ঠানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়। এই সিদ্ধান্তের ফলে ইথিওপিয়া-ইরিত্রিয়া সম্পর্কের ওপর কী প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টিকে কেউ কেউ ইরিত্রিয়ার কৌশলগত অবস্থান ও লোহিত সাগরের উপকূলের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের সঙ্গে সম্পর্কিত মনে করছেন। একই সঙ্গে এটিকে ইথিওপিয়াকে ইরিত্রিয়ার সঙ্গে সামরিক সংঘাতে না জড়ানোর সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে। তিগ্রেতে নতুন করে যুদ্ধ শুরু হলে পরিস্থিতি শুধুমাত্র ইথিওপিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন কূটনীতিকেরা।

হর্ন অব আফ্রিকা এরই মধ্যে বড় ধরনের নিরাপত্তা সংকটের মধ্যে রয়েছে। প্রতিবেশী সুদানে গৃহযুদ্ধ চলছে। সোমালিয়াতেও দীর্ঘদিন ধরে অস্থিরতা অব্যাহত রয়েছে। নীল নদের পানি নিয়ে বিভিন্ন দেশের মধ্যে বিরোধ বিদ্যমান। এর সঙ্গে যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা। এসব ঘটনার প্রভাব হর্ন অব আফ্রিকার দেশগুলোর ওপরও পড়ছে। ইথিওপিয়ার বিরুদ্ধে সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সহায়তা করার অভিযোগও রয়েছে। আরএসএফ বর্তমানে সুদানের সেনাবাহিনীর সঙ্গে ভয়াবহ যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধকে বিশ্বের অন্যতম প্রাণঘাতী চলমান সংঘাত হিসেবে বিবেচনা করা হয়। ইথিওপিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

আরো পড়ুন

শ্রীলঙ্কাকে উড়িয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ

ইথিওপিয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে এই অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত সক্রিয় ভূমিকা পালন করছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন, সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে সহায়তা করছে। তবে আবুধাবি এই অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, ইরিত্রিয়ার সঙ্গে সুদানের সম্পর্ক তুলনামূলক ঘনিষ্ঠ। সাম্প্রতিক সময়ে ইরিত্রিয়া মিসরের সঙ্গেও সম্পর্ক আরো ঘনিষ্ঠ করেছে। মিসর দীর্ঘদিন ধরে ইথিওপিয়ার সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধে রয়েছে।

মিসর ও সুদানের সঙ্গে ইথিওপিয়ার আরেকটি বড় বিরোধ হলো নীল নদের পানি। ইথিওপিয়া নীল নদের একটি শাখা নদীর ওপর গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁস ড্যাম বা জিইআরডি নির্মাণ করেছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য এই বাঁধকে গুরুত্বপূর্ণ মনে করে আদ্দিস আবাবা। অন্যদিকে, মিসর ও সুদান মনে করে, বাঁধটির পানি ব্যবস্থাপনা তাদের পানির সরবরাহে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মিসরের জন্য নীল নদের পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%