ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁর নিয়ামতপুরে চারজন মাদকসেবী গ্রেফতার


নওগাঁর নিয়ামতপুরে চারজন মাদকসেবী গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে চারজন মাদকসেবীকে সেবনের উপকরণ এবং চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেফতার করা হয়েছে। ২১/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় নিয়ামতপুর থানাধীন ৪নং নিয়ামতপুর সদর ইউনিয়নের অন্তর্গত কানইল গ্রামে পুলিশ সুপার স্যার নওগাঁর দিক নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এই অভিযানে গ্রেফতার হয়েছেন ১। শ্রী বিমল চন্দ্র রবিদাস (৪০), পিং-মৃত-তুসুর চন্দ্র রবিদাস, সাং-বিশালপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া, ২। শ্রী রশিদ রবিদাস (৫৫), পিং-মৃত-শুকলাল রবিদাস, সাং-মাদারীপুর, ৩। শ্রী নিপেন রবিদাস (৫০), পিং-মৃত-ক্ষিতিশ রবিদাস, সাং-শ্রীমন্তপুর বালুচাপাড়া, ৪। শ্রী অরুন রবিদাস (৪০), পিং-দশরত রবিদাস, সাং-শ্রীমন্তপুর বালুচাপাড়া। এই সকল ব্যক্তিকে সর্ব থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ থেকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। এর পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমার! কোনো ব্যাপারই না: হুঙ্কার স্কটিশ ডিফেন্ডারের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


নেইমার! কোনো ব্যাপারই না: হুঙ্কার স্কটিশ ডিফেন্ডারের

গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে স্কটল্যান্ড, যারা ব্রাজিলের বিরুদ্ধে আত্মবিশ্বাসে টগবগ করছে। গ্রুপ সি এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রকে নিয়ে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রি কোনো ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন।

রবিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যখন হেন্ড্রিকে নেইমারকে আটকানোর চ্যালেঞ্জ সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন তিনি সরাসরি বলেন, তিনি এতে কোনো সমস্যা দেখছেন না। তাঁর মতে, নেইমারের বিপক্ষে খেলতে তাঁর স্বাচ্ছন্দ্যবোধ হয় এবং এই লড়াইয়ের জন্য তিনি অপেক্ষা করছেন। মাঠে দুই পক্ষের মধ্যে দারুণ দ্বৈরথ হবে বলেও তিনি মন্তব্য করেছেন।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিফাকের হয়ে খেলা ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার অতীতের অভিজ্ঞতাও স্মরণ করেন। ২০২১ সালে ক্লাব ব্রুজের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির জার্সিতে থাকা নেইমারের বিরুদ্ধে তিনি মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

চোটের কারণে চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলা হয়নি ৩৪ বছর বয়সী নেইমারের। কাফ ইনজুরির কারণে তিনি মিয়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিরবেন বলে জানা গেছে, যা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেছেন।

এদিকে গ্রুপ সি এর সমীকরণে লড়াই জমে উঠেছে। প্রথম দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। নতুন ফরম্যাটের কারণে যদি তারা ব্রাজিলের কাছে হারেও, তাহলেও নকআউট পর্বে ওঠার সুযোগ রয়েছে তাদের। অন্যদিকে ব্রাজিল দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে মরক্কো হাইতির মুখোমুখি হবে। ফলে শেষ ম্যাচের ফলাফলের উপরই নির্ভর করবে গ্রুপের চূড়ান্ত চিত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ

প্রথম দফার আলোচনায় উৎসাহব্যঞ্জক অগ্রগতি, যা জানাল কাতার-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


প্রথম দফার আলোচনায় উৎসাহব্যঞ্জক অগ্রগতি, যা জানাল কাতার-পাকিস্তান

যুদ্ধের অবসান ঘটিয়ে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সুইজারল্যান্ডে প্রথম দফার আলোচনা সমাপ্ত হয়েছে। কাতার এবং পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে আলোচনা সম্পর্কে জানিয়েছে, আলোচনা ‘উৎসাহব্যঞ্জক অগ্রগতি’ অর্জন করতে সক্ষম হয়েছে।

পূর্ববর্তী সপ্তাহে দুই দেশের মধ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করার পর, গতকাল রবিবার সুইজারল্যান্ডে এই দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়।

সোমবার কাতার ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে জানান, আলোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে একটি ‘উচ্চ পর্যায়ের কমিটি’ আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রূপরেখায় একমত হয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য সপ্তাহজুড়ে দুই দেশের মধ্যে আলোচনা চলতে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই লক্ষ্য অর্জনের জন্য যেকোনো ধরনের দুর্ঘটনা এবং ভুল বোঝাবুঝি এড়ানোর উদ্দেশ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা গঠন করা হয়েছে।

এর আগে, আলোচনার সঙ্গে জড়িত একজন মার্কিন কূটনীতিক জানিয়েছেন, আলোচনায় ইরানের কিছু বিভ্রান্তিকর বার্তা পরিষ্কার করতে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মার্কিন কূটনীতিক আরও বলেন, প্রথম দফার আলোচনা চলাকালীন পারমাণবিক চুক্তি বিষয়েও আলোকপাত করা হয়েছে। তিনি আশাবাদ প্রকাশ করে জানিয়েছেন, উভয় দেশের প্রতিনিধিরা প্রথম দফার অগ্রগতিকে ভবিষ্যতের আলোচনার সূচনা বিন্দু হিসেবে বিবেচনা করে কাজ করবেন।

উল্লেখ্য, গত সপ্তাহের প্রাথমিক চুক্তিতে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে লেবাননসহ ‘সব রণাঙ্গনে’ অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে কূটনৈতিক টেবিলে এমন ইতিবাচক অগ্রগতি দেখা দিলেও, মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এখনও বেশ থমথমে অবস্থায় রয়েছে। গত সপ্তাহের প্রাথমিক চুক্তির পর থেকেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই আরও তীব্রতর হয়ে উঠেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি পরবর্তী সময়ের মধ্যে ইসরায়েলি বিমান হামলাগুলো শান্তি প্রক্রিয়ার স্থায়ীত্ব নিয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। গত শুক্র ও শনিবার লেবাননজুড়ে ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় ১০৫ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন। এছাড়া চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার জেরে প্রায় চার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং অনন্ত ১২ হাজার মানুষ আহত হয়েছেন।

সূত্র: বিবিসি, আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপনার পছন্দ কি মিলবে, বিশ্বকাপের সেরা জার্সির তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:১০ পি.এম


আপনার পছন্দ কি মিলবে, বিশ্বকাপের সেরা জার্সির তালিকা প্রকাশ

বিশ্বকাপের উত্তাপ শুধু মাঠের সীমানায় নয়, সমানতালে ছড়িয়ে পড়েছে জার্সির দুনিয়াতেও। ৪৮ দলের বর্ধিত এই আসরে বিভিন্ন দলের একাধিক কিট উন্মোচনের কারণে উত্তর আমেরিকার বিশ্বমঞ্চে দেখা যাচ্ছে শতাধিক ভিন্নধর্মী জার্সি। এই বিশাল সমাহার হতে ডিজাইন, ঐতিহ্য ও নান্দনিকতার ভিত্তিতে সেরা ২০টির জার্সির তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ফুটবলভিত্তিক গণমাধ্যম গোল ডটকম।

প্রকাশিত এই তালিকায় সেরা ১০ এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি মতো শক্তিশালী দলগুলো। তবে সবাইকে চমকে দিয়ে শীর্ষস্থান দখল করেছে স্বাগতিক মেক্সিকোর হোম জার্সি। হালকা সবুজের ওপর গাঢ় সবুজ মোটিফের এই ডিজাইন দেশটির ফুটবল আবেগ ও ঐতিহ্যকে সুন্দরভাবে তুলে ধরেছে।

দ্বিতীয় স্থানে থাকা জাপানের জার্সিতে রয়েছে ভিন্নতা। সমুদ্র ও আকাশের দিগন্তের কুয়াশা থেকে অনুপ্রাণিত একটি গ্রাফিক ডিজাইন ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। তৃতীয় স্থানে থাকা কুরাসাওয়ের অ্যাওয়ে জার্সিতে হালকা হলুদ রঙের সঙ্গে নীল ট্রিম এবং রঙিন লাল, সবুজ, কমলা স্ট্রাইপসের ব্যবহার এটিকে আলাদা মাত্রা দিয়েছে, যা দৃষ্টিনন্দন।

এছাড়া জার্মানি, ফ্রান্স, সুইডেন, ক্রোয়েশিয়া, আর্জেন্টিনা, কাতারের জার্সিগুলোও সেরা দশে জায়গা পেয়েছে। থ্রোব্যাক ডিজাইন, রেট্রো লুক, সাংস্কৃতিক অনুপ্রেরণা এবং আধুনিক নান্দনিকতার মেলবন্ধন ফুটে উঠেছে, যেগুলো দর্শকদের মন জয় করে নিয়েছে।

১১ থেকে ২০ নম্বরেও রয়েছে বৈচিত্র্য। স্পেন, ডিআর কঙ্গো, জর্ডান, কানাডা, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জার্মানি, আইভরি কোস্ট, আলজেরিয়া, সেনেগালের জার্সিগুলো নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির ছাপ বহন করছে এবং সবার নজর কেড়েছে।

বিশেষজ্ঞদের মতে, এবারের বিশ্বকাপে জার্সির ডিজাইনে সৃজনশীলতার নতুন এক ধারা দেখা যাচ্ছে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন স্পষ্টভাবে ফুটে উঠছে। পছন্দের দিক থেকে মেক্সিকো ও জাপানের জার্সি সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসির শাস্তির সম্মুখীন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:১১ পি.এম


আইসিসির শাস্তির সম্মুখীন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ

ভারতের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে পিচে দৌড়ানোর কারণে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদির শাস্তির সম্মুখীন হতে হয়েছে।

আইসিসি আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থাটি।

গত শনিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচে, হাশমতউল্লাহ ১৩১ বলে ১০২ রানের অসাধারণ ইনিংস খেললেও, তার ব্যাটিং ইনিংসটি শেষ পর্যন্ত মাঠের শৃঙ্খলাজনিত কারণে বিতর্কিত হয়ে ওঠে।

আইসিসির নিয়ম অনুযায়ী, এটি ছিল লেভেল-১ অপরাধ, যা “ব্যাটারের ইচ্ছাকৃত বা এড়ানো সম্ভব এমনভাবে পিচের ক্ষতি করা” হিসেবে বিবেচিত হয়। এই ঘটনায়, শহীদির শৃঙ্খলাজনিত রেকর্ডে এক ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এবং গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ।

ম্যাচ চলাকালীন, তাকে প্রথমে দুইবার আনুষ্ঠানিক নয়, বরং অনানুষ্ঠানিকভাবে সতর্ক করা হয় পিচে দৌড়ানোর কারণে। এরপরে, ৩১তম ওভারে একই ভুল পুনরাবৃত্তি করায় তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেন আম্পায়াররা।

তবে সতর্কবার্তার পরও আফগান অধিনায়ক থামেননি। ৪০তম ওভারের শেষ বলেও একই ধরনের ঘটনা ঘটলে, তাকে আবারও দোষী সাব্যস্ত করা হয়। সেই বল থেকে নেওয়া সিঙ্গেল রান বাতিল করা হয় এবং শাস্তি হিসেবে ভারতকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়।

শহীদি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের প্রস্তাবিত শাস্তি গ্রহণ করেছেন। ফলে এ বিষয়ে আলাদা কোনো শুনানির প্রয়োজন ছিল না।

অন-ফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি ও রোহান পান্ডিত, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার বিরেন্দর শর্মা তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি হিসেবে আনুষ্ঠানিক তিরস্কার, সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট পর্যন্ত দেওয়া হতে পারে।

মাঠের ফলাফলে, আফগানিস্তান আরও বড় ধাক্কা খায়। ভারত তৃতীয় ওয়ানডেতে নয় উইকেট জয়লাভ করে সিরিজ ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%