ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশাল মহানগর পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার


বরিশাল মহানগর পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার

বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থও উদ্ধার করা হয়েছে।

বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের চারটি থানা এবং গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন মামলার অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় ১৭৭ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ৫ হাজার ৯১০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এছাড়া বিভিন্ন আদালতে দায়ের করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ছয়জনকে আটক করা হয়। নিয়মিত মামলায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বরিশাল মহানগর অধ্যাদেশে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে মোট ১৭ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা ও অন্যান্য আইনি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে মহানগরজুড়ে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

বরিশাল মহানগর পুলিশ নগরবাসীকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি আলোচনা স্থবির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি আলোচনা স্থবির

মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে "আত্মরক্ষামূলক" হামলা চালানোর খবর দিয়েছে। তারা উপসাগরীয় দেশ ও জাহাজগুলোর দিকে নিক্ষেপ করা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও ধ্বংস করার কথা জানিয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হামলাটি হরমুজ প্রণালির কেশম দ্বীপে চালানো হয়েছিল। তারা দাবী করে, এই হামলা মূলত "মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পরিকল্পিত আক্রমণের প্রতিক্রিয়া"।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি বলেছে, তারা অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার জবাবে তারা এই হামলাটি করেছে।

যুদ্ধ শেষ করার লক্ষ্যে সপ্তাহব্যাপী আলোচনার ব্যর্থতার পর যুদ্ধবিরতি আলোচনা যখন স্থবির হয়ে পড়েছে, তখন নতুন পাল্টাপাল্টি হামলা ঘটলো। সেন্টকম দাবি করেছে, ইরান কুয়েতের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা লক্ষ্যভ্রষ্ট হয়েছে অথবা মাঝপথে ভেঙে পড়েছে।

এছাড়া, বাহরাইনের দিকে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে। তারা জানায়, কেশম দ্বীপে পরিচালিত হামলাটি ছিল একটি ইরানি সামরিক গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনকে লক্ষ্য করে। এছাড়া, আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরানের পাঠানো তিনটি আক্রমণাত্মক ড্রোন মার্কিন সামরিক বাহিনী ভূপাতিত করেছে।

আইআরজিসি সতর্ক করে দিয়েছে, "হরমুজ প্রণালির নিরাপত্তা বিঘ্নিত করার জন্য মার্কিন সামরিক বাহিনীকে চড়া মূল্য দিতে হবে।"

এর আগে ইরান বারবার বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। সেন্টকম জানিয়েছেন, ওয়াশিংটনের হরমুজ প্রণালি অবরোধের অংশ হিসেবে তারা একটি খালি তেলের ট্যাঙ্কারে আঘাত এনে সেটিকে অকার্যকর করেছে।

এছাড়া, বতসোয়ানার পতাকাবাহী একটি এম/টি ভেসেলের ইঞ্জিন রুমে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন যুদ্ধবিমান, কারণ জাহাজটির ক্রুদেরকে "বারবার সতর্কবার্তা দেওয়ার পরও তারা তা উপেক্ষা করেছিল"।

সেন্টকম একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ট্যাঙ্কারটিতে আঘাতের মুহূর্ত দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে ইরান এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। গত ১৩ই এপ্রিল থেকে মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী ও সেখান থেকে বের হওয়া সমস্ত জাহাজের ওপর অবরোধ কার্যকর করতে শুরু করে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ওই বাহিনী "আন্তর্জাতিক জলসীমা দিয়ে খারগ দ্বীপের দিকে যাওয়ার সময় বতসোয়ানার পতাকাবাহী এম/টি লেক্সি নামে একটি জাহাজের বিরুদ্ধে অবরোধ ব্যবস্থা কার্যকর করেছে।"

বিবৃতিতে দাবি করা হয়েছে, ২৪ ঘণ্টা ধরে বারবার মার্কিন বাহিনী নির্দেশ দেওয়া সত্ত্বেও ওই জাহাজের নাবিকরা তা মানতে ব্যর্থ হয়েছে।

সেন্টকম জানিয়েছেন, এই অবরোধ কার্যকর হওয়ার পর থেকে মোট ছয়টি বাণিজ্যিক জাহাজ অকার্যকর করা হয়েছে এবং আরও ১২২টি জাহাজকে ভিন্ন পথে যেতে বাধ্য করা হয়েছে। এই বিষয়ে মন্তব্যের জন্য বতসোয়ানার সরকারের সাথে বিবিসি যোগাযোগ করেছে।

এদিকে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথমবারের মতো কংগ্রেসে প্রকাশ্যে হাজির হয়েছেন।

তিনি জানিয়েছন, হরমুজ প্রণালি পুনরায় খোলার বিনিময়ে মার্কিন আলোচকরা ইরানকে কোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব দিতে পারেননি। তিনি বলেন, "এই মুহূর্তে তাদের সাথে যে আলোচনা হয়েছে তা হলো, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি শর্তসাপেক্ষ।"

"অর্থাৎ, যে কারণে এই নিষেধাজ্ঞানগুলো আরোপ করা হয়েছিল, তা মুক্তির বিনিময়েই কেবল এই নিষেধাজ্ঞা শিথিল করা সম্ভব," জানিয়েছেন রুবিও।

আইনপ্রণেতারা যখন চলমান সংঘাত শেষ করতে মার্কিন কৌশল নিয়ে প্রশ্ন তোলেন, তখন তিনি এক উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় একজন সিনেটরকে বলেন, "যুদ্ধ শেষ হয়েছে।"

সূএ: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অফসাইড বিতর্ক কমাতে বড় পরিবর্তন আনছে ফিফা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


অফসাইড বিতর্ক কমাতে বড় পরিবর্তন আনছে ফিফা

ফুটবলে অফসাইডের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং দেরির অবসান ঘটাতে বড় উদ্যোগ গ্রহণ করেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করার ঘোষণা দিয়েছে ফিফা, যা ম্যাচ পরিচালনায় গতি এবং নির্ভুলতা- উভয়ই বাড়াবে বলে আশা করা হচ্ছে।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি (এসএওটি) ব্যবহার করা হবে। যখন কোনো খেলোয়াড় ১০ সেন্টিমিটারের বেশি অফসাইডে থাকবে, তখন সঙ্গে সঙ্গে সহকারী রেফারির কাছে অডিও সতর্কবার্তা পৌঁছে যাবে। এর ফলে আগের মতো আক্রমণ শেষ হওয়ার জন্য অপেক্ষা না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

পূর্ববর্তী ব্যবহৃত সংস্করণে ৫০ সেন্টিমিটার বেশি অফসাইড হলে সতর্কবার্তা দেওয়া হতো। নতুন প্রযুক্তিতে সেই সীমা হ্রাস করা হয়েছে, যা সিদ্ধান্তের সূক্ষ্মতা বাড়াবে। তবে, সহকারী রেফারির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। প্রযুক্তিগত ত্রুটি বা সন্দেহজনক পরিস্থিতিতে চাইলে তিনি সিদ্ধান্ত নিতে দেরি করতে পারবেন।

অফসাইডের বিশ্লেষণ আরও পরিষ্কার করার জন্য প্রতিটি খেলোয়াড়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ত্রিমাত্রিক (৩ডি) অ্যানিমেশন তৈরি করা হবে। ৪৮ দলের মোট ১,২৪৮ জন খেলোয়াড়কে বিশেষ স্ক্যানিংয়ের মাধ্যমে ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে, যাতে দর্শকদের সামনে আরও বাস্তবসম্মতভাবে সিদ্ধান্ত উপস্থাপন করা যায়।

শুধু অফসাইড নয়, বল মাঠের বাইরে গেছে কি না বা সর্বশেষ স্পর্শ কার ছিল, এসব নির্ধারণেও স্মার্ট বল প্রযুক্তি ব্যবহার করা হবে। বলের ভেতরে থাকা বিশেষ চিপের মাধ্যমে এসব তথ্য দ্রুত শনাক্ত করা যাবে, যা কর্নার, গোলকিক বা গোলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়তা করবে।

এছাড়া গোলরক্ষকের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়েছে কি না, সেটি নির্ধারণের জন্য উন্নত ৩ডি বিশ্লেষণ ব্যবহার করা হবে। এতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (ভিএআর) জন্য জটিল পরিস্থিতির মূল্যায়ন সহজ হবে।

ফিফার বিশ্বাস, এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার ম্যাচ পরিচালনায় স্বচ্ছতা বাড়াবে, বিতর্ক কমাবে এবং খেলার গতি বজায় রাখতে সহায়তা করবে। পাশাপাশি, অপ্রয়োজনীয়ভাবে খেলা চালিয়ে যাওয়ার কারণে যে চোটের ঝুঁকি তৈরি হয়, সেটিও কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেণু পোনা পাচারের ‘টেন্ডার বাণিজ্য’: বরিশালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


রেণু পোনা পাচারের ‘টেন্ডার বাণিজ্য’: বরিশালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বরিশাল-ঢাকা মহাসড়ককে ব্যবহার করে দীর্ঘদিন ধরে বাগদা চিংড়ির রেণু পোনা পাচার চলছে বলে অভিযোগ উঠেছে। এ পাচারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শক্তিশালী চক্র, যারা নির্দিষ্ট সড়কপথকে কার্যত ‘টেন্ডার’ দিয়ে পাচারকারীদের কাছে লিজ দেয় বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে প্রতিদিন আদায় করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বরিশাল নগরীর দপদপিয়া সেতু থেকে গড়িয়ার পাড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কপথ রেণু পোনা পাচারের জন্য ব্যবহৃত হচ্ছে। এ রুটে প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদার বিনিময়ে পাচার কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়। ফলে প্রতিদিন কয়েক লাখ টাকার অবৈধ রেণু পোনা বিভিন্ন জেলায় পাচার হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাচারচক্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি জানান, এ চাঁদাবাজি ও পাচার কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন মহানগর যুবদলের এক নেতা। তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন নগরীর পলাশপুর এলাকার আড়তদার মোহাম্মদ রনি। রাজনৈতিক পটপরিবর্তনের আগে এ ব্যবসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ সক্রিয় থাকলেও বর্তমানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, পোর্ট রোড এলাকার আড়তদার মোহাম্মদ রনি ও গোপালগঞ্জের টুলুকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে পাচার নেটওয়ার্কের বড় অংশ। তাদের সহযোগী হিসেবে কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং ফেরিঘাটকেন্দ্রিক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে। এছাড়া বিভিন্ন এলাকায় নির্ধারিত হারে চাঁদা আদায়ের মাধ্যমে পাচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহযোগিতা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাচার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে টুলুকে মারধর করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন রনি। পরে টুলু কারামুক্ত হওয়ার পর উভয়ের মধ্যে সমঝোতা হয়। এ নিয়ে বরিশাল নগরীর কয়েকটি আবাসিক হোটেলে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদা পরিশোধের শর্তে টুলু রেণু পোনা পরিবহনের দায়িত্ব নেবে। রুটে যেকোনো ধরনের খরচ ও ব্যবস্থাপনার দায়ভারও তার ওপর বর্তাবে। সংশ্লিষ্টদের দাবি, এসব বৈঠকের ছবি ও ভিডিও রয়েছে, যা অভিযোগের প্রাথমিক সত্যতার ইঙ্গিত দেয়।

জানা গেছে, ভোলা, বরগুনা ও পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল থেকে সংগ্রহ করা রেণু পোনা বিভিন্ন নদীপথ ও ফেরিঘাট ব্যবহার করে বরিশালে আনা হয়। এরপর ট্রাকে করে খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় পাচার করা হয়। এ কাজে স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী ও প্রভাবশালী ব্যক্তিকে নিয়মিত চাঁদা দেওয়ার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “এ ধরনের অভিযোগের তথ্য-প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে দলে স্থান দেওয়া হবে না।”

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, “রেণু পোনা পাচারের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তথ্য-প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, বরিশাল বিভাগীয় মৎস্য দফতরের পরিচালক মো. কামরুল হাসান বলেন, “বাগদা চিংড়ির রেণু পোনা সংগ্রহের সময় অসংখ্য জলজ প্রাণী ধ্বংস হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার রেণু শিকার নিষিদ্ধ করেছে। তবুও একটি চক্র গোপনে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে সমর্থকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


বিশ্বকাপে সমর্থকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সৌদি আরব

বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে এখন মাত্র নয় দিন বাকি রয়েছে। টিকিটের উচ্চ মূল্যের বিষয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম 'মিরর' এক চমকপ্রদ খবর প্রকাশ করেছে।

তাদের প্রতিবেদন অনুসারে, আসন্ন ২০২৬ বিশ্বকাপে সৌদি আরবের জাতীয় দলকে সমর্থন করার জন্য যেসব সমর্থক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন, তাদের সকলেই ম্যাচের টিকিট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। শোনা যাচ্ছে, ফিফাও সৌদি আরবের এই অভিনব প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি আরবের দূতাবাস থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে উপস্থিত সৌদি জাতীয় দলের সমর্থকদের জন্য বিনামূল্যে ম্যাচের টিকিট দেওয়া হচ্ছে। আমরা আমাদের জাতীয় দলের জন্য শুভকামনা জানাই। পুরো একটি জাতির সকল শক্তি, ভালোবাসা এবং আবেগ নিয়ে তারা যেন গর্বের সাথে আন্তর্জাতিক মঞ্চে কিংডমের (সৌদি আরব) প্রতিনিধিত্ব করতে পারে।’

সৌদি সরকারের এই রাজকীয় সিদ্ধান্তের কারণে ফুটবলপ্রেমীরা প্রায় ২ হাজার ৩০০ পাউন্ডের মতো অর্থ সাশ্রয় করতে পারবেন। ‘এইচ’ গ্রুপে সৌদি আরবের পরবর্তী প্রতিপক্ষ হবে উরুগুয়ে, স্পেন এবং কেপ ভার্দে। বর্তমানে এই উচ্চমূল্য টিকিটগুলোর দাম এভাবেই আকাশছোঁয়া হয়ে রয়েছে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ‘এইচ’ গ্রুপ থেকে যদি সৌদি আরব তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে কোয়ালিফাই করে, তবে রাউন্ড অব ৩২-এর চতুর্থ ম্যাচটি তারা নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%