ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

অফসাইড বিতর্ক কমাতে বড় পরিবর্তন আনছে ফিফা


অফসাইড বিতর্ক কমাতে বড় পরিবর্তন আনছে ফিফা

ফুটবলে অফসাইডের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং দেরির অবসান ঘটাতে বড় উদ্যোগ গ্রহণ করেছে ফিফা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করার ঘোষণা দিয়েছে ফিফা, যা ম্যাচ পরিচালনায় গতি এবং নির্ভুলতা- উভয়ই বাড়াবে বলে আশা করা হচ্ছে।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি (এসএওটি) ব্যবহার করা হবে। যখন কোনো খেলোয়াড় ১০ সেন্টিমিটারের বেশি অফসাইডে থাকবে, তখন সঙ্গে সঙ্গে সহকারী রেফারির কাছে অডিও সতর্কবার্তা পৌঁছে যাবে। এর ফলে আগের মতো আক্রমণ শেষ হওয়ার জন্য অপেক্ষা না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

পূর্ববর্তী ব্যবহৃত সংস্করণে ৫০ সেন্টিমিটার বেশি অফসাইড হলে সতর্কবার্তা দেওয়া হতো। নতুন প্রযুক্তিতে সেই সীমা হ্রাস করা হয়েছে, যা সিদ্ধান্তের সূক্ষ্মতা বাড়াবে। তবে, সহকারী রেফারির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। প্রযুক্তিগত ত্রুটি বা সন্দেহজনক পরিস্থিতিতে চাইলে তিনি সিদ্ধান্ত নিতে দেরি করতে পারবেন।

আরও পড়ুন: দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা, ওড়না পেঁচিয়ে

অফসাইডের বিশ্লেষণ আরও পরিষ্কার করার জন্য প্রতিটি খেলোয়াড়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ত্রিমাত্রিক (৩ডি) অ্যানিমেশন তৈরি করা হবে। ৪৮ দলের মোট ১,২৪৮ জন খেলোয়াড়কে বিশেষ স্ক্যানিংয়ের মাধ্যমে ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে, যাতে দর্শকদের সামনে আরও বাস্তবসম্মতভাবে সিদ্ধান্ত উপস্থাপন করা যায়।

শুধু অফসাইড নয়, বল মাঠের বাইরে গেছে কি না বা সর্বশেষ স্পর্শ কার ছিল, এসব নির্ধারণেও স্মার্ট বল প্রযুক্তি ব্যবহার করা হবে। বলের ভেতরে থাকা বিশেষ চিপের মাধ্যমে এসব তথ্য দ্রুত শনাক্ত করা যাবে, যা কর্নার, গোলকিক বা গোলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়তা করবে।

এছাড়া গোলরক্ষকের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়েছে কি না, সেটি নির্ধারণের জন্য উন্নত ৩ডি বিশ্লেষণ ব্যবহার করা হবে। এতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (ভিএআর) জন্য জটিল পরিস্থিতির মূল্যায়ন সহজ হবে।

ফিফার বিশ্বাস, এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার ম্যাচ পরিচালনায় স্বচ্ছতা বাড়াবে, বিতর্ক কমাবে এবং খেলার গতি বজায় রাখতে সহায়তা করবে। পাশাপাশি, অপ্রয়োজনীয়ভাবে খেলা চালিয়ে যাওয়ার কারণে যে চোটের ঝুঁকি তৈরি হয়, সেটিও কমে আসবে।

আরও পড়ুন: ককরোচদের মোকাবিলায় এবার ‘লাল হিট’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেণু পোনা পাচারের ‘টেন্ডার বাণিজ্য’: বরিশালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


রেণু পোনা পাচারের ‘টেন্ডার বাণিজ্য’: বরিশালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বরিশাল-ঢাকা মহাসড়ককে ব্যবহার করে দীর্ঘদিন ধরে বাগদা চিংড়ির রেণু পোনা পাচার চলছে বলে অভিযোগ উঠেছে। এ পাচারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শক্তিশালী চক্র, যারা নির্দিষ্ট সড়কপথকে কার্যত ‘টেন্ডার’ দিয়ে পাচারকারীদের কাছে লিজ দেয় বলে অভিযোগ রয়েছে। বিনিময়ে প্রতিদিন আদায় করা হচ্ছে মোটা অঙ্কের চাঁদা।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, বরিশাল নগরীর দপদপিয়া সেতু থেকে গড়িয়ার পাড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কপথ রেণু পোনা পাচারের জন্য ব্যবহৃত হচ্ছে। এ রুটে প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদার বিনিময়ে পাচার কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়। ফলে প্রতিদিন কয়েক লাখ টাকার অবৈধ রেণু পোনা বিভিন্ন জেলায় পাচার হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পাচারচক্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি জানান, এ চাঁদাবাজি ও পাচার কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন মহানগর যুবদলের এক নেতা। তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন নগরীর পলাশপুর এলাকার আড়তদার মোহাম্মদ রনি। রাজনৈতিক পটপরিবর্তনের আগে এ ব্যবসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ সক্রিয় থাকলেও বর্তমানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা গেছে, পোর্ট রোড এলাকার আড়তদার মোহাম্মদ রনি ও গোপালগঞ্জের টুলুকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে পাচার নেটওয়ার্কের বড় অংশ। তাদের সহযোগী হিসেবে কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং ফেরিঘাটকেন্দ্রিক প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে এসেছে। এছাড়া বিভিন্ন এলাকায় নির্ধারিত হারে চাঁদা আদায়ের মাধ্যমে পাচার কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহযোগিতা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাচার ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে টুলুকে মারধর করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন রনি। পরে টুলু কারামুক্ত হওয়ার পর উভয়ের মধ্যে সমঝোতা হয়। এ নিয়ে বরিশাল নগরীর কয়েকটি আবাসিক হোটেলে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিদিন ২০ হাজার টাকা চাঁদা পরিশোধের শর্তে টুলু রেণু পোনা পরিবহনের দায়িত্ব নেবে। রুটে যেকোনো ধরনের খরচ ও ব্যবস্থাপনার দায়ভারও তার ওপর বর্তাবে। সংশ্লিষ্টদের দাবি, এসব বৈঠকের ছবি ও ভিডিও রয়েছে, যা অভিযোগের প্রাথমিক সত্যতার ইঙ্গিত দেয়।

জানা গেছে, ভোলা, বরগুনা ও পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল থেকে সংগ্রহ করা রেণু পোনা বিভিন্ন নদীপথ ও ফেরিঘাট ব্যবহার করে বরিশালে আনা হয়। এরপর ট্রাকে করে খুলনা ও বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় পাচার করা হয়। এ কাজে স্থানীয় কিছু রাজনৈতিক কর্মী ও প্রভাবশালী ব্যক্তিকে নিয়মিত চাঁদা দেওয়ার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “এ ধরনের অভিযোগের তথ্য-প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিকে দলে স্থান দেওয়া হবে না।”

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, “রেণু পোনা পাচারের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তথ্য-প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, বরিশাল বিভাগীয় মৎস্য দফতরের পরিচালক মো. কামরুল হাসান বলেন, “বাগদা চিংড়ির রেণু পোনা সংগ্রহের সময় অসংখ্য জলজ প্রাণী ধ্বংস হয়। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার রেণু শিকার নিষিদ্ধ করেছে। তবুও একটি চক্র গোপনে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে সমর্থকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


বিশ্বকাপে সমর্থকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে সৌদি আরব

বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে এখন মাত্র নয় দিন বাকি রয়েছে। টিকিটের উচ্চ মূল্যের বিষয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম 'মিরর' এক চমকপ্রদ খবর প্রকাশ করেছে।

তাদের প্রতিবেদন অনুসারে, আসন্ন ২০২৬ বিশ্বকাপে সৌদি আরবের জাতীয় দলকে সমর্থন করার জন্য যেসব সমর্থক যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবেন, তাদের সকলেই ম্যাচের টিকিট সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। শোনা যাচ্ছে, ফিফাও সৌদি আরবের এই অভিনব প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি আরবের দূতাবাস থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে উপস্থিত সৌদি জাতীয় দলের সমর্থকদের জন্য বিনামূল্যে ম্যাচের টিকিট দেওয়া হচ্ছে। আমরা আমাদের জাতীয় দলের জন্য শুভকামনা জানাই। পুরো একটি জাতির সকল শক্তি, ভালোবাসা এবং আবেগ নিয়ে তারা যেন গর্বের সাথে আন্তর্জাতিক মঞ্চে কিংডমের (সৌদি আরব) প্রতিনিধিত্ব করতে পারে।’

সৌদি সরকারের এই রাজকীয় সিদ্ধান্তের কারণে ফুটবলপ্রেমীরা প্রায় ২ হাজার ৩০০ পাউন্ডের মতো অর্থ সাশ্রয় করতে পারবেন। ‘এইচ’ গ্রুপে সৌদি আরবের পরবর্তী প্রতিপক্ষ হবে উরুগুয়ে, স্পেন এবং কেপ ভার্দে। বর্তমানে এই উচ্চমূল্য টিকিটগুলোর দাম এভাবেই আকাশছোঁয়া হয়ে রয়েছে।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, ‘এইচ’ গ্রুপ থেকে যদি সৌদি আরব তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে কোয়ালিফাই করে, তবে রাউন্ড অব ৩২-এর চতুর্থ ম্যাচটি তারা নিউ জার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রামিসা হত্যা

আদালতে সোহেলের দায় স্বীকার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


আদালতে সোহেলের দায় স্বীকার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

রামিসা হত্যা সংক্রান্ত মামলায়, পল্লবীতে রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করার ঘটনায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। এই শুনানি বুধবার (৩ জুন) অনুষ্ঠিত হয়েছে, যেখানে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য তারিখ ধার্য করেছেন আদালত। আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকালে সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়। তাদের মহানগর হাজতখানায় রাখা হয়। পরে ১০ টা ৪৭ মিনিটে সোহেল রানাকে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ১০ টা ৫৭ মিনিটে হাজতখানা থেকে আদালতে তোলা হয়। বেলা ১১টা ১০ মিনিটে কোর্ট বসে।

পরে বিচারক প্রধান আসামি সোহেল রানাকে এই মামলার সকল সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। এরপর আদালত সোহেল রানার কাছে জানতে চান, আপনার কিছু বলার আছে কি না। সোহেল বলেন, ‘আমি নির্দোষ স্যার। আমার সঙ্গে যে ছিল ডলার, তাকে আপনারা ধরেন। আমি দোষ করিনাই তা-না, আমিও দোষ করেছি। আমারে মাফ করে দিয়েন, আমার একটা ছোটো ছাওয়াল আছে, আমার বউটা একদম নির্দোষ।’

পরে স্বপ্না আক্তারের কোনো কথা আছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছু করি নাই, আমি নির্দোষ।’

রাষ্ট্র পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণের আবেদন করায় আদালত সেটি মঞ্জুর করে। পরে ১১টা ২৫ মিনিটে আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়। এরপর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে আদালত থেকে এই আদেশ আসে।

শুনানিতে রাষ্ট্র পক্ষের এ মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু শুনানি করেন। এসময় ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন।

গত ১ জুন পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় বাদী আবদুল হান্নান মোল্লাসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হতে সমন জারি করেন ট্রাইব্যুনাল। পরে গতকাল ১৬ জনের সাক্ষ্য গ্রহণ কাজ সমাপ্ত ঘোষণা করেন ট্রাইব্যুনাল। গত ২৪ মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান।

এরপর চার্জশিটটি আমলে নিয়ে বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইবুনালে বদলির আদেশ দিয়েছে। একইদিন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগ পত্র আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য ১ জুন দিন ধার্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জ্বালানি তেল সাশ্রয়ে নতুন নির্দেশনা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে জ্বালানি তেল সাশ্রয়ে নতুন নির্দেশনা সরকারের

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরকার জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে সরকারি কার্যক্রমকে নির্বিঘ্ন, কার্যকর ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই নির্দেশনার আলোকে, মন্ত্রণালয় ও বিভাগসমূহ কর্তৃক আয়োজিত সভা, কর্মশালা, প্রশিক্ষণ এবং অন্যান্য কার্যক্রমে মাঠ পর্যায়ের অংশগ্রহণকারীদের ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত করার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। এর পাশাপাশি, বিভাগীয় পর্যায়ের কর্মসূচিতে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায় থেকে অংশগ্রহণকারীদের যথাসম্ভব ভার্চুয়ালি সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় যাতায়াত কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে বলে সরকারের বিশ্বাস।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, বিশেষ প্রয়োজনের কারণে সরাসরি সভা, কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করা যেতে পারে। তবে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় যৌক্তিকতা বিবেচনায় ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সকল মন্ত্রণালয়, বিভাগ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছে।

এদিকে, একই বিষয়ের ওপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৬ সালের ২২ এপ্রিল জারি করা পূর্ববর্তী একটি সার্কুলার অন্তর্ভুক্ত এ প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে।

সরকারের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা জ্বালানি সাশ্রয় এবং প্রশাসনিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধিকে উদ্যোবিত করবে। এর ফলে, সরকারি ব্যয় কমে আসবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%