০৫:১৪ পি.এম
দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুনভাবে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে হাসপাতালে ভর্তি ও শনাক্ত হয়েছেন ৯০০ জন শিশু ও রোগী। ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে। এই ১ লাখ ২৮ হাজার ৩১০ জনের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৬ হাজার ৫৯ জন রোগীর শরীরে হামের নিশ্চিত উপস্থিতি পাওয়া গেছে।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
স্বাস্থ্য অধিদপ্তরের দোহায় দেওয়া হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ল্যাবে নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যু হয়নি। তবে, এই রোগটির উপসর্গ ও লক্ষণ নিয়ে নতুন করে মারা গেছে দুই শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে নিশ্চিত হামে ৯৬ জন প্রাণ হারিয়েছে এবং হামের উপসর্গ ও সন্দেহজনক জটিলতায় মোট ৭৪১ জন শিশুর প্রাণহানি ঘটেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন