ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন


বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এটি বুধবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিহতদের লাশ রেখে বিক্ষোভ

নবগঠিত এই কমিটিতে দেশের বিভিন্ন পদমর্যাদা ও ইউনিটের পুলিশ কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী ১৫১ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটিতে কারা আছেন, দেখতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসডিজি বাস্তবায়নে নারী নেতৃত্ব অপরিহার্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ এম


এসডিজি বাস্তবায়নে নারী নেতৃত্ব অপরিহার্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নারীর ক্ষমতায়ন এবং তাদের নেতৃত্ব শক্তিশালী করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের প্রকল্প সেবা বিষয়ক দপ্তর (ইউএনওপিএস) বাংলাদেশ আয়োজিত ‘বিল্ডিং এ মডেল ফর এসডিজি লোকালাইজেশন: এসডিজি-৫ অ্যান্ড এসডিজি-১৬’ শীর্ষক জাতীয় কর্মশালায় তিনি এ মন্তব্য করেছেন।

শামা ওবায়েদ বলেন, শক্তিশালী স্থানীয় নেতৃত্ব এবং নারীর অর্থবহ অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণে অপরিহার্য হলে এসডিজি অর্জন সম্ভব। বর্তমানে তরুণ নারীদের ক্ষমতায়িত করার উদ্যোগগুলো আগামী দিনের অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বাংলাদেশের ভিত্তি তৈরি করছে।

ইউএনওপিএস এবং ইউএন উইমেন-এর সমন্বয়ে যৌথ এসডিজি ফান্ডের সহায়তায় বাস্তবায়িত ‘এনহ্যান্সিং উইমেনস পলিটিক্যাল লিডারশিপ থ্রু এসডিজি-৫ অ্যান্ড এসডিজি-১৬ লোকালাইজেশন ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে বাস্তবায়িত এসডিজি স্থানীয়করণ মডেলের অভিজ্ঞতা, অর্জন, শিক্ষা এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়। পাশাপাশি তরুণ নারী নেত্রী, শিক্ষার্থী, পরামর্শক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নারীর নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক সুশাসন প্রতিষ্ঠায় তাদের অভিজ্ঞতা বিলি করেন।

অনুষ্ঠানে ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন স্বাগত বক্তব্য রাখেন। অন্যদিকে, ইউএন উইমেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা এসডিজি ৫ এবং ১৬ এর অগ্রগতি ত্বরান্বিত করতে অংশীদারিত্বের গুরুত্বের ওপর জোর দেন।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) নাসরীন জাহান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাতীয় অঙ্গীকারগুলোকে স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা উচিত। এসডিজির স্থানীয়করণ জাতীয় অগ্রাধিকারকে কমিউনিটি পর্যায়ে কার্যক্রমে প্রতিফলিত করতে সহায়তা করে। নারীর নেতৃত্বে বিনিয়োগ জরুরি।

কর্মশালায় এসডিজি স্থানীয়করণ মডেলটি উপস্থাপন করেন নারীপক্ষের নির্বাহী সদস্য মাহীন সুলতান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সাইদানি ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আখতার।

কর্মশালায় বলা হয় যে, ‘কেউ যেন পিছিয়ে না থাকে’ তা নিশ্চিত করতে যৌথ অংশীদারিত্ব এবং স্থানীয় নেতৃত্বের সমাধানের মাধ্যমে এসডিজি স্থানীয়করণকে এগিয়ে নিতে গঠনমূলক প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের দয়ারামপুরে জমি দখল ও মারধরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: এলাকায় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

নাটোর প্রতিনিধি

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ এম


নাটোরের দয়ারামপুরে জমি দখল ও মারধরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: এলাকায় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকায় একটি মুসলিম পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৯ জুন ২০২৬ তারিখে একটি হিন্দু পরিবারের পক্ষ থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক সেনা সদস্য জনাব আফছার আলীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও মারধরের অভিযোগ তুলে বিভ্রান্তিকর প্রচার চালানো হয়। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি হয়।

উক্ত অপপ্রচারের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে ৮ জুলাই ২০২৬ তারিখে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। সরেজমিন পরিদর্শনের পর স্থানীয়রা নিশ্চিত করেন যে, জমি দখল বা মারধরের কোনো ঘটনাই সেখানে ঘটেনি। উপস্থিত সকলেই একমত পোষণ করেন যে, এটি একটি উদ্দেশ্যমূলক ও সাজানো অভিযোগ।

সংবাদ সম্মেলনে বক্তাদের বক্তব্য রয়েছে যে, সাবেক সেনা সদস্য আফছার আলীকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এটি কেবল একটি পরিবারের সম্মানহানিই করেনি, বরং দয়ারামপুরসহ পুরো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার একটি গভীর ষড়যন্ত্র। এই ধরনের কর্মকাণ্ড শান্তিপ্রিয় মানুষের মনে ভীতি ও ক্ষোভের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলন থেকে দায়িত্বশীল গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানানো হয় যে, যেকোনো চাঞ্চল্যকর সংবাদ প্রকাশের আগে যেন তথ্যের সত্যতা যাচাই করা হয়। এছাড়া, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যারা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ৫১ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৬ এম


তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ৫১ জন গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিশেষ অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করেছে, যারা বিভিন্ন অপরাধে জড়িত।

বুধবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (৭ জুলাই) বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন রকমের অপরাধে জড়িত ছিল।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা থেকে ৫ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, মোহাম্মদপুর থানা থেকে ১৬ জন, আদাবর থানা থেকে ১১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১ জন এবং হাতিরঝিল থানা থেকে ৯ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপতথ্য ও গুজব প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৮ এম


অপতথ্য ও গুজব প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে

 

গুজব, বিভ্রান্তি এবং অপতথ্য ছড়ানোর অপচেষ্টা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি উল্লেখ করেছেন, মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর তত্ত্বাবধানে 'বাংলাফ্যাক্ট' অপতথ্য ও গুজব প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।

এছাড়াও সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। গতকাল সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর-পর্বে মন্ত্রী এসব তথ্য দেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিনের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ৮৬০টি ফ্যাক্টচেক, বিশ্লেষণধর্মী প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও ও রিল প্রকাশ করেছে। এর মধ্যে ৩০৬টি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে। প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ, সংবাদমাধ্যমের আদলে পরিচালিত ১৬টি অপতথ্যভিত্তিক ওয়েবসাইট, ৩০০টিরও বেশি বিভ্রান্তিকর ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। তিনি এও বলেন, গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।

একই প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন জানান, সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ২০২৪ সালের পয়লা অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১৪১টি প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ৬ হাজার ৭৭৪ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে ২০টি প্রশিক্ষণে ৭৩৯ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন। এসব প্রশিক্ষণের মধ্যে ডিজিটাল সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফ্যাক্টচেকিং বিষয়ক ১৪টি বিশেষ প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি প্রশিক্ষণেই গুজব মোকাবিলা, তথ্য যাচাই এবং সাংবাদিকতায় এআই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য গণযোগাযোগ অধিদপ্তর ৬৮টি তথ্য অফিসের মাধ্যমে সারা দেশে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ছাড়া জেলা তথ্য অফিসের মাধ্যমে বিভিন্ন জনবহুল স্থানে, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, উঠান বৈঠক ও কমিউনিটি সভা, আলোচনা সভা এবং মতবিনিময় সভা আয়োজন, মাইকিংসহ গণসচেতনতামূলক বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%