০৯:২৩ এম
অস্ট্রেলিয়া নতুন একটি তেল শোধনাগার গড়ার পরিকল্পনা করছে, যা দীর্ঘ ছয় দশকের মধ্যে প্রথমবার হতে যাচ্ছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যুদ্ধের প্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সংকুচিত হয়ে পড়েছে। এই অবস্থায়, নতুন তেল শোধনাগার গড়ার বিষয়টি বিবেচনা করছে অস্ট্রেলিয়া।
জানা গেছে, এই পরিকল্পনার বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করার জন্য অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার এবং পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্য সরকার যৌথভাবে একটি প্রাথমিক সমীক্ষা পরিচালনার উদ্যোগ নিয়েছে। সরকারি এক বিবৃতির বরাতে বিষয়টি জানা গেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে ক্যানবেরার জন্য জ্বালানি তেল পেতে বেশ কষ্ট হচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়া তাদের মোট প্রয়োজনীয় জ্বালানির প্রায় ৮০ শতাংশই আমদানির ওপর নির্ভরশীল। ফলে বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হয়ে যাওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে অসুবিধায় পড়ছে।
আরও পড়ুন: ‘আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, আবার কেড়েও নেন’ - ড. খালিদ হোসেন
বর্তমানে অস্ট্রেলিয়ায় দুইটি তেল শোধনাগার চালু রয়েছে। তবে ২০০৪ সালে দেশটিতে মোট আটটি সক্রিয় শোধনাগার ছিল। গত ৬০ বছরেরও বেশি সময় ধরে নতুন করে কোনো তেল শোধনাগার নির্মাণ করা হয়নি। বিশ্লেষকরা মনে করেন, নতুন শোধনাগার গড়ে উঠলে এটি অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ জ্বালানি সংকট মোকাবিলা ও আমদানিনির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন